Argentina vs Iceland: বিশ্বকাপে যে তিনি স্বমহিমায় ফিরছেন, সেটাই বুঝিয়ে দিলেন লিওনেল মেসি (argentina vs iceland)। প্রথম প্রস্তুতি ম্যাচে লিও খেলেননি। কিন্তু মঙ্গলবার রাতে, দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ঝড় তুললেন মাঠে। মাঠে নামার মাত্র তিন মিনিটের মধ্যেই গোল করলেন সেই লিওনেল মেসি এবং অবশ্যই সঙ্গে দলও সহজ জয় পেল। আইসল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে বড় জয় তুলে নিল আর্জেন্টিনা (argentina national football team vs iceland national football team lineups)।
মাঠে এসেই গোল গোল মেসির
টানা সাতটি ম্যাচে জয় আর্জেন্টিনার। নিঃসন্দেহে অনেকটাই আত্মবিশ্বাসী হয়ে বিশ্বকাপ খেলতে নামবে তারা। গত ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ ফাইনালের পর, এই প্রথমবার কোনও ইউরোপীয় প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে নামল আর্জেন্টিনা।
ভ্যালেন্টিন বারকো সবার প্রথমে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। বিপক্ষের উপর প্রথম থেকেই চাপ বাড়াতে থাকেন তিনি। নিকো পাজ়ও একটি সুযোগ পান, তবে কাজে লাগাতে পারেননি। প্রথমার্ধ শেষ হয় ১-০ ফলাফল নিয়ে। এরপর দ্বিতীয়ার্ধে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজ়ো ফার্নান্দেজ়, লাউটারো মার্টিনেজ়দের মাঠে নিয়ে আসেন লিওনেল স্কালোনি। স্বাভাবিকভাবেই, আর্জেন্টিনার আক্রমণের তেজ আরও বেড়ে যায়।
ম্যাক অ্যালিস্টারের একটি এবং মার্টিনেজ়দের দুটি শট বারপোস্টে না লাগলে ব্যবধান আরও বাড়তে পারত। খেলার ৬৯ মিনিটে, মাঠে আসেন মেসি। আর নেমেই সেই লিও ম্যাজিক শুরু। ডিফেন্স ভেদ করে মেসির পাস পৌঁছে যায় মার্টিনেজ়ের কাছে। তবে তাঁকে বক্সে ফেলে দেন আইসল্যান্ড ডিফেন্ডার লাফসন। সঙ্গে সঙ্গে রেফারি পেনাল্টির নির্দেশ দেন।
তারপর সেই পেনাল্টি থেকে গোল করেই দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন মেসি। তবে সেখানেই শেষ নয়। এরপর মেসি মাঝমাঠ থেকে বল নিয়ে দৌড়ে উঠে থ্রু পাস বাড়ান রদ্রিগো ডি পলের দিকে। সেই পাস থেকে গোল করে যান থিয়াগো আলমাডা। এরপর ম্যাচে আর কোনও গোল হয়নি।
আর্জেন্টিনা জয় ছিনিয়ে নেয় ৩-০ ব্যবধানে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।