Mohammed Siraj: ইংল্যান্ড-আয়ারল্যান্ড সফরে নেই সিরাজ, টি-টোয়েন্টিতে পরিবর্ত হিসেবে দলে এলেন প্রসিধ কৃষ্ণা

Published : Jun 09, 2026, 11:04 PM IST
Mohammed Siraj: ইংল্যান্ড-আয়ারল্যান্ড সফরে নেই সিরাজ, টি-টোয়েন্টিতে পরিবর্ত হিসেবে দলে এলেন প্রসিধ কৃষ্ণা

সংক্ষিপ্ত

Mohammed Siraj: ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড সফরের টি-টোয়েন্টি সিরিজ থেকে পেসার মহম্মদ সিরাজকে বিশ্রাম দেওয়া হয়েছে। BCCI-এর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নীতির কারণেই এই সিদ্ধান্ত। সিরাজের জায়গায় দলে এসেছেন প্রসিধ কৃষ্ণ।

Mohammed Siraj: ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড সফরের টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়লেন ভারতীয় পেসার মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। আসলে BCCI-এর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নীতির কারণেই তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। 

তবে সফরের একদিনের সিরিজে আবার দলের সঙ্গে সিরাজ যোগ দেবেন বলে জানিয়ে দিয়েছে বোর্ড। সামনে ঠাসা ক্রিকেট সূচির কথা মাথায় রেখে ক্রিকেটারদের পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে BCCI।

ইংল্যান্ড-আয়ারল্যান্ড সফরে নেই সিরাজ

BCCI-এর মেডিক্যাল টিম এবং টিম ম্যানেজমেন্টের আলোচনার পরেই সিরাজকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচটির পরেই সিরাজকে এই বিশ্রাম দেওয়া হল। সিরাজের বদলি হিসেবে টি-টোয়েন্টি দলে নেওয়া হয়েছে প্রসিধ কৃষ্ণাকে। আফগানিস্তানের বিরুদ্ধে ওই টেস্টে ৪৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন প্রসিধ, ফলে তিনি বেশ ভালো ফর্মেই আছেন।

 

 

এই সিরিজে সূর্যকুমার যাদবের জায়গায় ভারতকে নেতৃত্ব দিচ্ছেন শ্রেয়স আইয়ার। পাশাপাশি, শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজে ভারত 'এ' দলের হয়ে খেলা তরুণ প্রতিভা বৈভব সূর্যবংশীকেও দলে রাখা হয়েছে। এই সফরে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটি এবং ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। এরপর শুরু হবে ওয়ানডে সিরিজ।

একনজরে ভারতীয় দল

ইংল্যান্ড ও আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দল: শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ঈশান কিষাণ (উইকেটকিপার), শিবম দুবে, তিলক বর্মা (সহ-অধিনায়ক), নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, হর্ষিত রানা, অর্শদীপ সিং, প্রিন্স যাদব, বৈভব সূর্যবংশী, প্রসিধ কৃষ্ণ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Rohit Sharma: ফিট ঘোষিত, আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই খেলবেন রোহিত-হার্দিক
Ben Stokes: লন্ডনের নাইটক্লাবে রাগবি খেলোয়াড়ের সঙ্গে হাতাহাতি, বিতর্কে বেন স্টোকস