Asian Games 2026: আমন সেহরাওয়াতের কামাল, এশিয়ান গেমসে ২০-তম সোনা ভারতের

Published : Oct 03, 2026, 05:22 PM IST
Aman Sehrawat Asian Games 2026

সংক্ষিপ্ত

Asian Games 2026 India: চলতি এশিয়ান গেমসের শেষপর্বে এসে কামাল করছেন ভারতীয় ক্রীড়াবিদরা। পরপর সোনা আসায় পদক তালিকায় উপরের দিকে উঠে এসেছে ভারত। শনিবারও একাধিক সোনা এল। এর ফলে এশিয়ান গেমসের ইতিহাসে প্রথমবার ১০০ পদক জেতার কাছাকাছি পৌঁছে গেল ভারত।

DID YOU KNOW ?
কুস্তিতে পরপর সোনা
এশিয়ান গেমসে শুক্রবারের পর শনিবারও কুস্তিতে সোনা এল। এর ফলে পদক তালিকায় উপরের দিকে উঠে এল ভারত।

Aman Sehrawat Gold Medal: এবারের এশিয়ান গেমসে (Asian Games 2026) ভারতকে ২০-তম সোনা এনে দিলেন কুস্তিগীর আমন সেহরাওয়াত। শনিবার উত্তর কোরিয়ার (North Korea) বিশ্বচ্যাম্পিয়ন চং সং হানকে (Chong Song Han) হারিয়ে পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে সোনা জিতলেন আমন। ধারাবাহিকভাবে বড় প্রতিযোগিতায় সাফল্য পেয়ে আসছেন এই কুস্তিগীর। ২০২৩ সালে হাংঝাউ এশিয়ান গেমসে (2023 Hangzhou Asian Games) ব্রোঞ্জ জেতার পর ২০২৪ সালে প্যারিস অলিম্পিক্সেও (2024 Paris Olympics) ব্রোঞ্জ জেতেন আমন। তবে এবার তিনি সোনা জিতলেন। এই সাফল্য তাঁর কেরিয়ারে অন্যতম সেরা। এবারের এশিয়ান গেমসের এই সাফল্য ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের (2028 LA Olympics) আগে তাঁর আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে।

লড়াই করে সোনা জয় আমনের

শনিবার এশিয়ান গেমসে সোনা জয়ের লড়াইয়ের শুরুটা ভালোভাবে করতে পারেননি আমন। বিশ্বচ্যাম্পিয়নের সামনে বারবার বাধার মুখে পড়তে হচ্ছিল তাঁকে। ভারতের এই কুস্তিগীর সেভাবে আক্রমণের সুযোগও পাচ্ছিলেন না। শেষপর্যন্ত অ্যাক্টিভিটি ক্লকে যাওয়ার পর প্রথম পয়েন্ট পান তিনি। এরপর দুর্দান্ত টেকডাউনে আরও দুই পয়েন্ট তুলে নিয়ে ৪-১ এগিয়ে যান। কোরিয়ার প্রতিপক্ষকে ম্যাটে ফেলে দিয়ে আরও দুই পয়েন্ট বাড়িয়ে নেন আমন। এরপর বাঁ হাঁটুতে চোটের জন্য কিছুক্ষণ ম্যাটের বাইরে থাকেন হান। তিনি চিকিৎসকের সাহায্য নেন। এরপর ম্যাটে ফিরে পরপর পয়েন্ট তুলে নিয়ে এগিয়ে যান কোরিয়ার বিশ্বচ্যাম্পিয়ন। তবে শেষপর্যন্ত লড়াই চালিয়ে গিয়ে ১১-৭ জয় পান আমন।

অসামান্য রেকর্ড আমনের

আমনের কেরিয়ার চমকপ্রদ। ২০২৪ প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতে অলিম্পিক্সে ব্যক্তিগত ইভেন্টে ভারতের সর্বকনিষ্ঠ পদকজয়ী হন তিনি। তার আগে ২০২৩ সালে সিনিয়র এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা এবং ২০২২ সালে অনূর্ধ্ব-২৩ এশিয়ান ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন এই কুস্তিগীর। এরপর অলিম্পিক্সেও সোনা জয়ের লক্ষ্যে তৈরি হবেন আমন। তাঁর উপর ভরসা করছে সারা দেশ। এই কুস্তিগীর অলিম্পিক্সেও সাফল্য পাবেন বলে আশায় দেশ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৪
চলতি এশিয়ান গেমসে পদক তালিকায় ৪ নম্বরে ভারত।
২১ সোনা-সহ ৮৫ পদক নিয়ে চলতি এশিয়ান গেমসে পদক তালিকায় ৪ নম্বরে উঠে এল ভারত। এটাই এশিয়ান গেমসে ভারতের সেরা ফল।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Asian Games 2026: এশিয়াডে সোনা, লালরেমসিয়ামি, লালথান্টলুয়াঙ্গিকে ২৫ লক্ষ টাকা করে পুরস্কার
IND vs PAK Asian Games 2026: এশিয়ান গেমসের মঞ্চেও পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত, সোনা জিতল টিম ইন্ডিয়া