Asian Games 2026: এশিয়ান গেমসে ভারত্তোলনে ২৮ বছরের পদক-খরা কাটানোই লক্ষ্য, ভারতের ভরসা চানু

Published : Sep 22, 2026, 10:10 PM IST
Mirabai Chanu Asian Games 2026

সংক্ষিপ্ত

Asian Games 2026 News: গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক স্তরে ভারত্তোলনে ভারতের ভরসা মীরাবাই চানু (Mirabai Chanu)। চলতি এশিয়ান গেমসেও পদক জয়ের জন্য এই ভারত্তোলকের দিকেই তাকিয়ে সারা দেশ। প্রায় তিন দশক পর এশিয়ান গেমসে ভারত্তোলনে পদক জয়ের লক্ষ্যে ভারত।

DID YOU KNOW ?
ভারতের ভরসা চানু
এবারের এশিয়ান গেমসে ভারত্তোলনে পদক জয়ের জন্য ভারতের প্রধান ভরসা সাইখম মীরাবাই চানু।

Saikhom Mirabai Chanu: গ্লাসগো কমনওয়েলথ গেমসে (Glasgow Commonwealth Games 2026) দুর্দান্ত সাফল্য পাওয়ার পর এবার এশিয়ান গেমসে (Asian Games 2026) পদকের লক্ষ্যে নামছে ভারতের মহিলা ভারত্তোলক দল। এক মাস আগে গ্লাসগোয় আটটি পদক পেয়েছিল ভারতীয় দল। তার মধ্যে ছিল সাইখম মীরাবাই চানুর টানা তৃতীয় সোনা। তবে এশিয়ান গেমসের ইতিহাস ভারতীয় ভারত্তোলকদের জন্য একেবারেই সুখকর নয়। সেই ইতিহাসকে বদলানোর চ্যালেঞ্জ নিয়েই আইচি-নাগোয়ায় নামবেন ভারতের চার মহিলা ভারত্তোলক। ২২ থেকে ২৮ সেপ্টেম্বর টোকাই সিটিজেনস জিমনেশিয়ামে হবে ভারোত্তোলনের প্রতিযোগিতা। ভালো ফলের লক্ষ্যে তৈরি হচ্ছেন চানুরা।

২৮ বছর পর পদকের লক্ষ্যে ভারত

১৯৫১ সালে এশিয়ান গেমসেের শুরুতেই ভারত্তোলন অন্তর্ভুক্ত হওয়ার পর ভারত এখনও পর্যন্ত মোট ১৪টি পদক জিতেছে। এর মধ্যে পাঁচটি রুপো ও নয়টি ব্রোঞ্জ আছে। কিন্তু একটিও সোনা আসেনি। ভারত এশিয়ান গেমসে শেষবার ভারত্তোলনে পদক জিতেছিল ১৯৯৮ সালে। ব্যাঙ্কক (Bangkok) এশিয়ান গেমসে রুপো জিতেছিলেন কর্ণম মালেশ্বরী (Karnam Malleswari)। এরপর কেটে গিয়েছে ২৮ বছর। এবার ভারতের চার সদস্যের দলে আছেন পরিচিত মুখ চানু। মহিলাদের ৪৯ কেজি বিভাগে নামবেন তিনি। এছাড়া কমনওয়েলথ গেমসে রুপোজয়ী জ্ঞানেশ্বরী যাদব (Gyaneshwari Yadav) ৫৩ কেজি বিভাগে এবং হরজিন্দর কউর (Harjinder Kaur) ৬৯ কেজি বিভাগে লড়াই করবেন। ৬১ কেজি বিভাগে ভারতের প্রতিনিধি সেরাম নিরুপমা দেবী (Seram Nirupama Devi)।

এশিয়ান গেমসে ভারত্তোলনে ভারতের ৪ প্রতিযোগী

মীরাবাই চানু (৪৯ কেজি)

ভারতীয় দলের সবচেয়ে বড় নাম মীরাবাই চানু। গ্লাসগোয় টানা তৃতীয়বার কমনওয়েলথ গেমসে সোনা জিতে এশিয়ান গেমসে নামছেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে অলিম্পিক্সে (Olymppics) রুপো এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপের খেতাবও। কিন্তু এখনও পর্যন্ত এশিয়ান গেমসে পদক জিততে পারেননি তিনি। ২০১৪ সালের এশিয়ান গেমসে নবম স্থানে শেষ করেছিলেন মীরাবাই। ২০১৮ সালের এশিয়ান গেমসে চোটের কারণে যোগ দিতে পারেননি। ২০২৩ সালে হাংঝাউ এশিয়ান গেমসে অবশ্য পদকের খুব কাছাকাছি পৌঁছেছিলেন তিনি। উরুর চোট নিয়েই প্রতিযোগিতায় নেমেছিলেন চানু। ক্লিন অ্যান্ড জার্কে ১১৭ কেজি ওজন তোলার চেষ্টা করার সময় ভারসাম্য হারিয়ে পড়ে যান। শেষ পর্যন্ত চতুর্থ স্থানে শেষ করেন তিনি। আইচি-নাগোয়ায় পদক জিততে পারলে চানুর কেরিয়ারে একটি বড় অপূর্ণতা পূরণ হবে। অলিম্পিক্স, এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমস, তিনটি বড় মাল্টি-স্পোর্টস প্রতিযোগিতা থেকেই পদক জয়ের কৃতিত্ব অর্জন করবেন তিনি।

জ্ঞানেশ্বরী যাদব (৫৩ কেজি)

কমনওয়েলথ গেমসে রুপোজয়ী জ্ঞানেশ্বরী যাদব এবার মহিলাদের ৫৩ কেজি বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করবেন। এশিয়ার শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে কঠিন লড়াই অপেক্ষা করছে। তবে গ্লাসগোয় রুপো জয়ের সাম্প্রতিক সাফল্য তাঁকে আত্মবিশ্বাস জোগাবে। আগামী বছরগুলিতেও ৫৩ কেজি বিভাগটি জ্ঞানেশ্বরীর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বর্তমানে ৪৮-৪৯ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করা চানু ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সকে সামনে রেখে ৫৩ কেজি বিভাগে উঠে আসতে পারেন। কারণ, এই অলিম্পিক্সে মহিলাদের সবচেয়ে হালকা ওজন বিভাগ হবে ৫৩ কেজি। আপাতত অবশ্য এশিয়ান গেমসে নিজের দক্ষতার প্রমাণ দেওয়ার সুযোগ জ্ঞানেশ্বরীর সামনে।

হরজিন্দর কউর (৬৯ কেজি)

কমনওয়েলথ গেমসে ভারতের অপর এক রুপোজয়ী হরজিন্দর কউর নামবেন মহিলাদের ৬৯ কেজি বিভাগে। গ্লাসগোয় রুপো জয়ের ফলে সাম্প্রতিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় তাঁর আত্মবিশ্বাস ও অভিজ্ঞতা, দুটোই আছে। তবে এশিয়ার মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা আরও কঠিন হতে চলেছে। কমনওয়েলথ গেমসের পারফরম্যান্সকে পুঁজি করে এবার এশিয়ান গেমসেও পদকের লড়াইয়ে থাকতে চাইবেন হরজিন্দর।

সেরাম নিরুপমা দেবী (৬১ কেজি)

ভারতের চার সদস্যের দলে আছেন সেরাম নিরুপমা দেবী। মহিলাদের ৬১ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। এশিয়ার শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে নিরুপমার জন্য। তবে নিজের সুযোগকে কাজে লাগিয়ে ভারতের ভারোত্তোলন পদকের তালিকায় আরও একটি পদক যোগ করাই তাঁর লক্ষ্য থাকবে।

প্রতিযোগিতার নিয়ম

প্রত্যেক ভারোত্তোলক স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক, দুই বিভাগেই তিনবার করে সুযোগ পাবেন। প্রতিটি বিভাগে সফলভাবে তোলা সর্বোচ্চ ওজন চূড়ান্ত স্কোরের জন্য বিবেচিত হবে। স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে যে ভারোত্তোলকের মোট স্কোর সবচেয়ে বেশি হবে, তিনিই সোনা জিতবেন। কোনও ভারোত্তোলক যদি স্ন্যাচ বা ক্লিন অ্যান্ড জার্কের তিনটি প্রচেষ্টার কোনওটিতেই বৈধ লিফট করতে না পারেন, তাহলে তাঁর মোট স্কোর থাকবে না এবং তিনি প্রতিযোগিতা থেকে ছিটকে যাবেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৯৯৮
১৯৯৮ সালে ভারত্তোলনে পদক জেতে ভারত।
১৯৯৮ সালে শেষবার এশিয়ান গেমসে ভারত্তোলনে পদক জিতেছিল ভারত। তারপর ২৮ বছর ধরে অধরা পদক।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Asian Games 2026: শ্রীলঙ্কাকে ১৬ গোল, এশিয়ান গেমসে পুরুষদের হকিতে দ্বিতীয় জয় ভারতের
Asian Games 2026: এশিয়ান গেমসে জিমন্যাস্টিক্সের ফাইনালে পৌঁছলেন, পদকের আশায় প্রণতি নায়েক