Mirabai Chanu Gold: সোনার মেয়ের সোনালি কীর্তি। গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের সোনার খাতা খুলে দিলেন মীরাবাই চানু। মহিলাদের ৪৮ কেজি ভারোত্তোলন বিভাগে দুরন্ত পারফরম্যান্স করে সোনা জিতে নিলেন ভারতের অলিম্পিক পদকজয়ী ও বিশ্বচ্যাম্পিয়ন ভারোত্তোলক।

Mirabai Chanu Gold: সোনার মেয়ের সোনালি কীর্তি। গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের সোনার খাতা খুলে দিলেন মীরাবাই চানু। আজ, রবিবার মহিলাদের ৪৮ কেজি ভারোত্তোলন বিভাগে দুরন্ত পারফরম্যান্স করে সোনা জিতে নিলেন ভারতের অলিম্পিক পদকজয়ী ও বিশ্বচ্যাম্পিয়ন ভারোত্তোলক। চলতি কমনওয়েলথে ভারতের এটি প্রথম সোনা তথা তৃতীয় পদক। স্কটল্যান্ডের এসইসি আর্মাডিলো অ্যারেনায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় মোট ১৯০ কেজি ওজন তুলে সোনা জিতলেন মণিপুরের ৩১ বছরের তারকা ভারত্তোলক। একই সঙ্গে স্ন্যাচে ৮৫ কেজি তুলে গড়ে ফেলেন নতুন কমনওয়েলথ গেমস রেকর্ড। টানা তিনটি কমনওয়েলথ গেমসে সোনা জিতে নজির গড়লেন চানু। এবারের কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের মার্চ পাস্টে জাতীয় পতাকা বহন করেছিলেন চানু।

১৯০ কেজি ওজন তুলো সোনা

এদিন শুরুটা অবশ্য সহজ ছিল না। স্ন্যাচে প্রথম প্রচেষ্টায় ৮২ কেজি তুলতে ব্যর্থ হন মীরাবাই। তবে দ্বিতীয় প্রচেষ্টায় সেই ওজন সফলভাবে তুলে প্রত্যাবর্তনের ইঙ্গিত দেন। এরপর তৃতীয় প্রচেষ্টায় ৮৫ কেজি তুলে শুধু রেকর্ডই গড়েননি, প্রতিযোগিতায় নিজের আধিপত্যও প্রতিষ্ঠা করেন। ক্লিন অ্যান্ড জার্কে ১০৫ কেজি তুলতে কোনও ভুল করেননি মণিপুরের এই তারকা। দুই বিভাগের মোট ১৯০ কেজি তুলে নিশ্চিত করেন সোনা। চাপের মুহূর্তে অসাধারণ মানসিক দৃঢ়তা ও অভিজ্ঞতার পরিচয় দিয়েই তিনি ভারতের ঝুলিতে এনে দেন গ্লাসগো গেমসের প্রথম স্বর্ণপদক।

দেখুন ভিডিও

Scroll to load tweet…

টানা তিনটি গেমসে সোনা জয়

এই সাফল্যের মাধ্যমে কমনওয়েলথ গেমসে টানা তৃতীয়বার সোনা জয়ের নজির গড়লেন মীরাবাই। ২০১৮ সালের গোল্ড কোস্ট গেমসে প্রথম সোনা জিতেছিলেন তিনি, যেখানে মোট ১৯৬ কেজি ওজন তুলে রেকর্ড করেছিলেন। এরপর ২০২২ সালের বার্মিংহাম গেমসে ৪৯ কেজি বিভাগে ২০১ কেজি (৮৮ কেজি স্ন্যাচ + ১১৩ কেজি ক্লিন অ্যান্ড জার্ক) তুলে শিরোপা ধরে রাখেন। আর ২০২৬ সালে গ্লাসগোতে সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে পূরণ করলেন সোনার হ্যাটট্রিক।

অলিম্পিকে পদক জয়ের নজির আছে চানুর

মীরাবাইয়ের কমনওয়েলথ যাত্রা শুরু হয়েছিল ২০১৪ সালের গ্লাসগো গেমসে, যেখানে ৪৮ কেজি বিভাগে রুপো জিতেছিলেন। এরপর থেকে প্রতিটি আসরেই নিজেকে আরও উন্নত করে তুলেছেন তিনি। কমনওয়েলথ গেমসের বাইরেও মীরাবাইয়ের সাফল্যের ঝুলি সমৃদ্ধ। টোকিও অলিম্পিক ২০২০-এ ৪৯ কেজি বিভাগে মোট ২০২ কেজি তুলে রুপো জিতেছিলেন তিনি। সেই কৃতিত্বে পিভি সিন্ধুর পর দ্বিতীয় ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিকে রুপোর পদক জেতার নজির গড়েন।

বিশ্ব চ্যাম্পিয়নশিপেও সোনা জেতেন

২০১৭ সালে ৪৮ কেজি বিভাগে ১৯৪ কেজি মোট ওজন তুলে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতে দুই দশকেরও বেশি সময় পর ভারতের প্রথম মহিলা বিশ্বচ্যাম্পিয়ন হন মীরাবাই। ২০২১ সালের এশিয়ান চ্যাম্পিয়নশিপে ১১৯ কেজি ক্লিন অ্যান্ড জার্ক তুলে বিশ্বরেকর্ড গড়েন। একই প্রতিযোগিতায় মোট ২০৫ কেজি তুলে ব্রোঞ্জও জিতেছিলেন। এছাড়া ২০২২ এবং ২০২৫ সালের বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে রুপোর পদকও রয়েছে তাঁর ঝুলিতে।

দিনের প্রথম পদকটা জেতেন ভারত্তোলক ঋষিকান্ত সিং

এদিন ভারতের জন্য আরও একটি পদক আসে পুরুষদের ৬০ কেজি বিভাগে। ঋষিকান্ত সিং রুপো জিতে ভারতের ভারোত্তোলন শিবিরে সাফল্যের আনন্দ আরও বাড়িয়ে দেন।