Asian Games 2026: মহিলাদের স্কোয়াশের ফাইনালে লড়াই করেও হার, রুপো অনাহত সিংয়ের

Published : Sep 27, 2026, 02:49 PM IST
Anahat Singh Asian Games 2026

সংক্ষিপ্ত

Anahat Singh Record: এবারের এশিয়ান গেমসে (Asian Games 2026) অসাধারণ পারফরম্যান্স দেখালেন ভারতের তরুণী অনাহত সিং। স্কোয়াশে মহিলাদের ব্যক্তিগত বিভাগের ফাইনালে পৌঁছে গিয়েছিলেন এই তরুণী। তবে তিনি সোনা জিততে পারলেন না। তবে সোনা জিততে না পারলেও, অনাহত যে পারফরম্যান্স দেখালেন, তাতে তাঁকে নিয়ে সারা দেশ গর্বিত।

DID YOU KNOW ?
বাড়ছে ভারতের পদক
চলতি এশিয়ান গেমসে ভারতের পদক সংখ্যা শনিবারই ৩০ ছাড়িয়ে গিয়েছে। রবিবার স্কোয়াশে জোড়া রুপোর সুবাদে পদক সংখ্যা বাড়ছে।

Asian Games 2026 Squash: আইচি-নাগোয়া (Aichi-Nagoya) এশিয়ান গেমসে মহিলাদের সিঙ্গলসের স্কোয়াশে রুপো জিতলেন ভারতের অনাহত সিং (Anahat Singh)। রবিবার ফাইনালে মালয়েশিয়ার (Malaysia) সিভাসাঙ্গারি সুব্রামানিয়ামের (Sivasangari Subramaniam) কাছে স্ট্রেট গেমে হেরে গেলেন অনাহত। তাঁর বিপক্ষে ম্যাচের ফল ৪-১১, ৪-১১, ৭-১১। ফাইনালের শুরুতে প্রথম পয়েন্ট অনাহতই জিতেছিলেন। তবে এরপর দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন সিভাসাঙ্গারি। অনাহতর পক্ষে এরপর আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি। এই কারণে তাঁকে রুপো পেয়েই সন্তুষ্ট থাকতে হল।

লড়াই করেও পারলেন না অনাহত

বারবার টিনে বল মারায় সুযোগ পেয়ে টানা ছয় পয়েন্ট জিতে ৭-৩ এগিয়ে যান সিভাসাঙ্গারি। সেই দাপট বাড়িয়ে টানা আট পয়েন্ট সংগ্রহ করেন মালয়েশিয়ার এই খেলোয়াড়। ৪-৯ পয়েন্টের সময় অনাহত প্রতিপক্ষের সেই দৌড় থামালেও, প্রথম গেম শেষপর্যন্ত ১১-৪ ব্যবধানে জিতে নেন মালয়েশিয়ার তারকা। দ্বিতীয় গেমেও শুরু থেকেই সিভাসাঙ্গারির দাপট দেখা যায়। ৪-০ এগিয়ে গিয়ে তিনি গতির পরিবর্তনকে দারুণভাবে কাজে লাগান। কখনও অনাহতকে কোর্টের সামনের দিকে টেনে এনে, আবার পরের শটেই গভীরে জোরালো ড্রাইভ মেরে এই ভারতীয় খেলোয়াড়কে প্রত্যাবর্তনের সুযোগ দেননি সিভাসাঙ্গারি। ৮-৩ এগিয়ে যাওয়ার পর ১১-৪ ব্যবধানে গেম জিতে ম্যাচে ২-০ ব্যবধানে এগিয়ে যান মালয়েশিয়ার এই খেলোয়াড়।

নির্ণায়ক গেমেও ভুল করলেন অনাহত

তৃতীয় গেমে অবশ্য লড়াইয়ে ফেরার চেষ্টা করেন অনাহত। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে শট নির্বাচনে ভুলের কারণে বারবার পয়েন্ট হারাতে হয় তাঁকে। বেশ কয়েকটি শটও গিয়ে লাগে টিনে। অন্যদিকে, সিভাসাঙ্গারি ফ্ল্যাট ও দ্রুতগতির শট খেলে অনাহতকে ক্রমাগত চাপে রাখেন। শেষপর্যন্ত তৃতীয় গেম ১১-৭ ব্যবধানে জিতে সরাসরি তিন গেমে ম্যাচ নিজের করে নেন সিভাসাঙ্গারি। এর সঙ্গে টানা দ্বিতীয় এশিয়ান গেমসে মহিলাদের সিঙ্গলস স্কোয়াশে সোনা জয়ের কৃতিত্ব অর্জন করলেন মালয়েশিয়ার এই খেলোয়াড়। অনাহতকে সন্তুষ্ট থাকতে হল রুপোর পদক নিয়েই।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১
প্রথম ভারতীয় হিসেবে স্কোয়াশের ব্যক্তিগত ইভেন্টে পদক।
প্রথম ভারতীয় হিসেবে এশিয়ান গেমসে স্কোয়াশের ব্যক্তিগত ইভেন্টে পদক জিতলেন ১৮ বছর বয়সি অনাহত সিং।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Asian Games 2026: এশিয়ান গেমসে ভারতের চূড়ান্ত দাপট! আর্চারির ৫টি দলই সেমিফাইনালে
Asian Games 2026 Squash: এশিয়ান গেমসে রুপোতেই সন্তুষ্ট অভয়, হাতছাড়া অলিম্পিকের টিকিট