
Asian U20 Athletics Championships: ১৪ বছরের পুরনো জাতীয় রেকর্ড ভেঙে দিয়ে এশিয়ান অনূর্ধ্ব-২০ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে হাই জাম্পে সোনা জিতলেন পূজা সিং। ২০১১ সালে ১.৯২ মিটার লাফিয়ে জাতীয় রেকর্ড গড়েছিলেন সাহানা কুমারী (Sahana Kumari)। শুক্রবার সেই রেকর্ড ভেঙে দিলেন পূজা। শুক্রবার হংকংয়ে ১.৯৩ মিটার লাফিয়ে সেই রেকর্ড ভেঙে দিলেন ২০ বছর বয়সি পূজা। এই তরুণী এখন হাই জাম্পে ভারতের মহিলা অ্যাথলিটদের মধ্যে সেরা। তিনি জাতীয় রেকর্ড গড়ার পাশাপাশি কমনওয়েলথ গেমসের (Commonwealth Games) যোগ্যতা অর্জনও করলেন। কমনওয়েলথ গেমসের যোগ্যতা অর্জন করতে হলে অন্তত ১.৯২ মিটার লাফাতে হবে। তার চেয়ে বেশি উচ্চতা অতিক্রম করেছেন পূজা। ফলে তাঁর সরাসরি কমনওয়েলথ গেমসে সুযোগ পাওয়ার কথা।
এশিয়া স্তরে পূজা যে পারফরম্যান্স দেখালেন, তারপর তিনি আন্তর্জাতিক স্তরে আরও সাফল্য পাবেন বলে আশায় ক্রীড়ামহল। অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার (Athletics Federation of India) পক্ষ থেকে জানানো হয়েছিল, কমনওয়েলথ গেমসে ভারতীয় দল বাছাই করার জন্য ফেডারেশন কাপের (Federation Cup) পারফরম্যান্সই চূড়ান্ত। কিন্তু পূজা জাতীয় রেকর্ড গড়েছেন এবং আন্তর্জাতিক স্তরে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। এই কারণে তাঁকে কমনওয়েলথ গেমসে ভারতীয় দলে সরাসরি সুযোগ দেওয়া হতে পারে বলে আলোচনা চলছে।
BREAKING: Pooja just smashed India’s senior high jump record!
The U20 star cleared 1.93m at the Asian Championships, breaking the 14-year-old 1.92m mark — and she’s now India's all-time best 🇮🇳
Also qualified for Commonwealth Games 2026.🔥 pic.twitter.com/vbDUNMXXjp— Megh Updates 🚨™ (@MeghUpdates) May 29, 2026
ভারতের তরুণী অ্যাথলিটদের মধ্যে এখন অন্যতম সেরা পূজা। পরপর সাফল্য পাচ্ছেন এই অ্যাথলিট। এশিয়ান চ্যাম্পিয়নশিপ, এশিয়ান ইন্ডোর চ্যাম্পিয়নশিপ, এশিয়ান অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ, সাউথ এশিয়ান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে পদক জিতেছেন এই তরুণী। এবার তিনি জাতীয় রেকর্ড গড়ে ফেললেন। এখানেই থেমে না থেকে সিনিয়র পর্যায়েও সাফল্য পাওয়াই পূজার লক্ষ্য। তিনি যেভাবে এগিয়ে চলেছেন, তাতে ভবিষ্যতে আরও সাফল্য পাবেন বলে আশাবাদী সারা দেশ। কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস, অলিম্পিক্সে যোগ দেওয়ার সুযোগ পেলে দেশকে পদক এনে দেওয়ার চেষ্টা করবেন পূজা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।