Coach Naval Singh: দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত কোচ (Dronacharya awardee coach) নাভাল সিংয়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ দায়ের করেছেন দেশের সেরা দুই অ্যাথলিট নীরজ চোপড়া (Neeraj Chopra) ও সুমিত আন্টিল (Sumit Antil)। এই অভিযোগ পাওয়ার পরেই নাভালের বিরুদ্ধে ব্যবস্থা নিল প্যারালিম্পিক কমিটি (Paralympic Committee of India)।

DID YOU
KNOW
?
অলিম্পিক্সের প্রস্তুতি
২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের প্রস্তুতি নিচ্ছেন ভারতীয় অ্যাথলিটরা। এরই মধ্যে কোচকে নিয়ে বিতর্ক তৈরি হল।

Naval Singh Sacked: নীরজ চোপড়া (Neeraj Chopra) ও সুমিত আন্টিল (Sumit Antil) হেনস্থার অভিযোগ আনার পরেই দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত (Dronacharya awardee) কোচ নাভাল সিংকে বরখাস্ত করল জাতীয় প্যারালিম্পিক কমিটি (Paralympic Committee of India)। শনিবারই নাভালকে বরখাস্ত করা হয়েছে বলে জানানো হয়েছে। এই কোচের বিরুদ্ধে গালিগালাজ করা, পরিবার সম্পর্কে কটূক্তি করা এবং মানসিক হেনস্থার অভিযোগ আনেন প্যারালিম্পিক্সে (Paralympics) জোড়া সোনাজয়ী সুমিত। তাঁর এই অভিযোগ সমর্থন করেন অলিম্পিক্সে (Olympics) জোড়া পদকজয়ী নীরজ। এরপরেই নাভালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হল। প্রাক্তন প্যারা-অ্যাথলিট এবং বর্তমানে প্যারালিম্পিক কমিটির প্রধান দেবেন্দ্র ঝাঝারিয়া (Devendra Jhajharia) নাভালকে সরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, এই বিতর্কিত কোচের বিরুদ্ধে তদন্ত করা হতে পারে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

এক দশক আগে দ্রোণাচার্য সম্মান পেয়েছেন নাভাল

২০১৫ সালে দ্রোণাচার্য পুরস্কার পান নাভাল। তিনি সচিন যাদবের (Sachin Yadav) কোচ হিসেবে কাজ করছিলেন। গত বছর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (2025 World Athletics Championships) চতুর্থ হন সচিন। তিনি নীরজের চেয়ে ভালো ফল করেন। অষ্টম স্থানে শেষ করেন নীরজ। নাভালের বিরুদ্ধে সুমিত যে অভিযোগ দায়ের করেন, নীরজের পাশপাশি প্যারা-অ্যাথলিট নবদীপ সিং (Navdeep Singh) ও সন্দীপ চৌধুরী (Sandeep Chaudhary) এই অভিযোগ সমর্থন করেছেন। কোচের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন সুমিত। তাঁর দাবি, রেষারেষির কারণেই হয়তো তাঁদের প্রতি এই ধরনের আচরণ করেছেন নাভাল। এই বিতর্কিত কোচ এখনও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে কোনও মন্তব্য করেননি।

কী অভিযোগ সুমিতের?

সুমিত অভিযোগ করেছেন, ‘উনি আমাকে ও নীরজকে হেনস্থা, গালিগালাজ করেছেন, মানসিকভাবে হেনস্থা করেছেন। আমার ও নীরজের পরিবার সম্পর্কে খারাপ কথা বলেছেন। উনি মানসিকভাবে অস্থির বলে মনে হচ্ছে। উনি আমাদের সম্পর্কে যে সব খারাপ কথা বলেছেন, সে সবের রেকর্ডিং আমাদের ম্যানেজারদের পাঠিয়েছেন। উনি চেয়েছেন ওঁর বলা খারাপ কথাগুলি আমাদের কানে পৌঁছে যাক।’ এই অভিযোগ পাওয়ার পরেই নাভালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।