টি-২০ বিশ্বকাপ ২০২৬: ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট, গ্রুপ থেকেই ছিটকে যাবে পাকিস্তান?

Published : Feb 04, 2026, 02:57 PM ISTUpdated : Feb 04, 2026, 03:02 PM IST
India vs Pakistan

সংক্ষিপ্ত

2026 ICC Men's T20 World Cup: শীতকালে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি হয়। শ্রীলঙ্কাতেও (Sri Lanka) বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ফলে টি-২০ বিশ্বকাপ শুরু হওয়ার আগে আবহাওয়া নিয়ে চিন্তা তৈরি হয়েছে।

DID YOU KNOW ?
ম্যাচ বয়কট পাকিস্তানের
এবারের টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্যায়ে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করছে বলে ঘোষণা করেছে পাকিস্তান।

India vs Pakistan: আসন্ন টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারতের বিরোধিতা করে টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই ছিটকে গিয়েছে বাংলাদেশ (Bangladesh)। এই টুর্নামেন্ট বয়কট না করলেও, ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না বলে ঘোষণা করেছে পাকিস্তান। তারা এই সিদ্ধান্তে অনড় থাকলে গ্রুপ থেকেই বিদায় নিতে পারে। কারণ, শ্রীলঙ্কার (Sri Lanka) রাজধানী কলম্বোর (Colombo) আবহাওয়ার পূর্বাভাস বলছে, টি-২০ বিশ্বকাপ চলাকালীন বৃষ্টি হতে পারে। পাকিস্তান সব ম্যাচই খেলবে কলম্বোয়। ফলে বৃষ্টির জন্য তাদের একাধিক ম্যাচ যদি ভেস্তে যায়, তাহলে তাদের পক্ষে গ্রুপের বাধা টপকানো কঠিন। ফলে ভারতের বিরোধিতা করে যে লাভ হবে না, তা হাড়ে হাড়ে বুঝতে পারছে পাকিস্তানের ক্রিকেট মহল। কিন্তু পাকিস্তান সরকার (Pakistan Government) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board) ভারত-বিরোধিতা চালিয়ে যাচ্ছে। তারা যদি এখন বলে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে, তাহলে সারা দুনিয়ার কাছে হাসির খোরাক হবে। ফলে তাদের পক্ষে সিদ্ধান্ত বদলানো কঠিন। টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েই হয়তো ভারত-বিরোধিতার খেসারত দিতে হবে।

কলম্বোর আবহাওয়ার পূর্বাভাস কী বলছে?

শনিবার এবারের টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের (Netherlands) মুখোমুখি হবে পাকিস্তান। সেদিন কলম্বোয় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ম্যাচের দ্বিতীয়ার্ধে বেশি বৃষ্টি হতে পারে। ফলে ম্যাচ শুরু হলেও, শেষ করা কঠিন। পাকিস্তানকে যদি ডাচদের সঙ্গে পয়েন্ট ভাগ করে নিতে হয়, তাহলে তারা সমস্যায় পড়বে। কারণ, নামিবিয়ার (Namibia) বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচের দিনও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সেই ম্যাচ হয়তো ভেস্তে যাবে না। তবে বৃষ্টির জন্য ওভার সংখ্যা কমে গেলে টি-২০ ফর্ম্যাটে যে কোনও ফল হতে পারে। বাকি রইল ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) বিরুদ্ধে ম্যাচ। ভারতের বিরুদ্ধে না খেললে এমনিতেই পয়েন্ট পাচ্ছে না পাকিস্তান। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয় পাওয়া সহজ না-ও হতে পারে। ফলে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করলে নিজের পায়েই কুড়ুল মারবে পাকিস্তান

কী করবে পাকিস্তান?

পাকিস্তান সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে, টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করা হবে। কিন্তু সরকারিভাবে আইসিসি-কে এখনও কিছু জানায়নি পিসিবি। ফলে সিদ্ধান্ত বদলের সুযোগ রয়েছে। ভারতের একাধিক প্রাক্তন ক্রিকেটার ব্যঙ্গ করে বলছেন, কয়েকদিনের মধ্যেই সিদ্ধান্ত বদলে ভারতের বিরুদ্ধে খেলার কথা জানিয়ে দেবে পাকিস্তান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
টি-২০ বিশ্বকাপে গ্রুপে পাকিস্তানের ২ ম্যাচে বৃষ্টি হতে পারে।
আসন্ন টি-২০ বিশ্বকাপে গ্রুপে নেদারল্যান্ডস ও নামিবিয়ার বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচের দিন বৃষ্টি হতে পারে।
Read more Articles on
click me!

Recommended Stories

T20 World Cup 2026: একের পর এক ছয় এবং রেকর্ডের বন্যা! টি-২০ ক্রিকেটে দুশো রান কোনও ব্যাপার নাকি ভারতের কাছে?
WPL 2026 Final: উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনালে দিল্লী ক্যাপিটালস, মেগা ম্যাচে সামনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু