2026 ICC Men's T20 World Cup: শনিবার শুরু হয়েছে টি-২০ বিশ্বকাপ ২০২৬। প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের (India vs United States of America) বিরুদ্ধে জয় পেলেও, ভারতীয় দলের ব্যাটিং ভালো হয়নি। ফলে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে।

DID YOU
KNOW
?
টি-২০ বিশ্বকাপ ২০২৬
শনিবার শুরু হয়েছে টি-২০ বিশ্বকাপ। প্রথম দিনই খেলতে নেমেছিল ভারতীয় দল। এই ম্যাচে জয় পেয়েছে ভারত।

Washington Sundar: চলতি টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) নিজেদের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের (India vs United States of America) বিরুদ্ধে কোনওমতে জয় পেলেও, এই ম্যাচের পরেই ভারতীয় দলের জন্য ভালো খবর। চোট সারিয়ে ফিট হয়ে উঠেছেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। তিনি দ্বিতীয় ম্যাচে নামিবিয়ার (Namibia) বিরুদ্ধে খেলতে পারেন। এই ম্যাচের আগেই দিল্লিতে (Delhi) জাতীয় দলে যোগ দিচ্ছেন এই অলরাউন্ডার। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দলকে জেতানোর পর এই খবর দিয়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। চোটের জন্য নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলতে পারেননি ওয়াশিংটন। তিনি বেঙ্গালুরুতে (Bengaluru) বিসিসিআই সেন্টার অফ এক্সসেলেন্সে (BCCI Center of Excellence) রিহ্যাবে ছিলেন। সেখান থেকে ফিটনেস সার্টিফিকেট পাওয়ার পরেই জাতীয় দলে ফিরছেন ওয়াশিংটন।

চোট-আঘাত নিয়ে সমস্যায় ভারতীয় দল

চলতি টি-২০ বিশ্বকাপে একাধিক ক্রিকেটারের চোট-আঘাত নিয়ে সমস্যায় ভারতীয় দল। এই টুর্নামেন্ট শুরু হওয়ার ঠিক আগে চোট পেয়ে ছিটকে গিয়েছেন হর্ষিত রানা (Harshit Rana)। অসুস্থতার জন্য শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলতে পারেননি জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। অভিষেক শর্মা (Abhishek Sharma) পুরোপুরি ফিট নন। এই পরিস্থিতিতে ভারতীয় শিবিরের একটাই প্রার্থনা, কেউ যেন আর নতুন করে চোট না পান। একইসঙ্গে যাঁরা চোট পেয়েছেন বা অসুস্থ হয়ে পড়েছেন, তাঁরা যেন সুস্থ হয়ে ওঠেন। ওয়াশিংটনের ফিট হয়ে দলে ফেরা স্বস্তিজনক। এই অলরাউন্ডার খেলতে নামলে যেমন ব্যাটিং বিভাগের শক্তি বাড়বে, তেমনই বোলিং বিভাগও ক্ষুরধার হয়ে উঠবে।

নামিবিয়ার বিরুদ্ধে ভালো পারফরম্যান্সের লক্ষ্যে ভারতীয় দল

১২ ফেব্রুয়ারি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) নামিবিয়ার মুখোমুখি হবে ভারতীয় দল। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যেরকম খেলেছে দল, নামিবিয়ার বিরুদ্ধে তার চেয়ে অনেক ভালো পারফরম্যান্সের লক্ষ্যে টিম ম্যানেজমেন্ট। দলে যাতে ভারসাম্য আসে, সেই চেষ্টা করা হচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।