টি-২০ বিশ্বকাপ ২০২৬: নেপালকে ১০ উইকেটে হারিয়ে প্রথম জয়, ইতিহাস গড়ল ইতালি

Published : Feb 12, 2026, 06:04 PM ISTUpdated : Feb 12, 2026, 06:17 PM IST
Italy Cricket's Rise

সংক্ষিপ্ত

Italy Cricket Team: শিল্পকলা, চর্মজাত পণ্য, প্রাচীন ইতিহাস, স্থাপত্য, নবজাগরণ, ফুটবল দলের জন্য ইতালির বিশ্বজোড়া খ্যাতি রয়েছে। এবার হয়তো ক্রিকেট দলের জন্যও বিখ্যাত হয়ে উঠবে ইতালি। টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ইতিহাস গড়ল তারা।

DID YOU KNOW ?
ইতিহাসে ইতালি
এবারই প্রথম টি-২০ বিশ্বকাপের মূলপর্বে খেলছে ইতালি। দ্বিতীয় ম্যাচে তারা প্রথম জয় পেল।

Nepal vs Italy: বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপে প্রথমবার কোনও ম্যাচে জয় পেয়ে ইতিহাস গড়ল ইতালি। নেপালের বিরুদ্ধে ১০ উইকেটে জয় পেল প্রথমবার টি-২০ বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া এই দল। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে (Scotland vs Italy) ৭৩ রানে হেরে গেলেও, দ্বিতীয় ম্যাচেই চমকপ্রদ পারফরম্যান্স দেখাল ইতালি। প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে (England vs Nepal) দুর্দান্ত লড়াই করে নেপাল। ১৮৫ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র চার রানে হেরে যায় হিমালয়ের কোলের এই দেশ। কিন্তু এদিন ইতালির বিরুদ্ধে একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারল না নেপাল। গত ম্যাচে তাদের পারফরম্যান্স দেখে ক্রিকেট দুনিয়া ধরেই নিয়েছিল, তারা ইতালির বিরুদ্ধে সহজ জয় পাবে। কিন্তু অভাবনীয় ফল হল।

অলরাউন্ড পারফরম্যান্সে জয় ইতালির

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইতালির অধিনায়ক হ্যারি মানেন্তি (Harry Manenti)। তাঁর এই সিদ্ধান্তের ফল হয় চমকপ্রদ। প্রথমে ব্যাটিং করতে নেমে নেপাল ১৯.৩ ওভারে ১২৩ রানে অলআউট হয়ে যায়। এরপর ব্যাটিং করতে নেমে ১২.৪ ওভারে বিনা উইকেটে ১২৪ রান তুলে ম্যাচ জিতে নেয় ইতালি। এই ম্যাচে নেপালের কোনও ব্যাটারই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। সর্বাধিক ২৭ রান করেন আরিফ শেখ (Aarif Sheikh)। অধিনায়ক রোহিত পৌডেল (Rohit Paudel) করেন ২৩ রান। ওপেনার আসিফ শেখ (Aasif Sheikh) ২০ রান করেন। করণ কে সি (Karan KC) ১৮ রান করে অপরাজিত থাকেন। দীপেন্দ্র সিং আইরি (Dipendra Singh Airee) ১৭ রান করেন। ১৮ রান দিয়ে তিন উইকেট নেন ক্রিশান কালুগামাগে (Crishan Kalugamage)। এরপর রান তাড়া করতে নেমে ইতালির ওপেনার জাস্টিন মসকা (Justin Mosca) ৪৪ বল খেলে ৬০ রান করে অপরাজিত থাকেন। অপর ওপেনার অ্যান্টনি মসকা (Anthony Mosca) ৩২ বল খেলে ৬২ রান করে অপরাজিত থাকেন।

মসকা ভাইদের ইতিহাস

এদিন টি-২০ বিশ্বকাপের ইতি্হাসে দুই ভাইয়ের জুটিতে সবচেয়ে বেশি রানের রেকর্ড হল। ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে ৯৬ রান যোগ করেন পাকিস্তানের (Pakistan) দুই ভাই কামরান আকমল (Kamran Akmal) ও উমর আকমল (Umar Akmal)। সেই রেকর্ড ভেঙে দিলেন মসকা ভাইরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১০
প্রথমবার টি-২০ ফর্ম্যাটে ১০ উইকেটে জয় ইতালির।
প্রথমবার টি-২০ ফর্ম্যাটে ১০ উইকেটে জয় পেল ইতালি এবং দ্বিতীয়বার ১০ উইকেটে হেরে গেল নেপাল।
Read more Articles on
click me!

Recommended Stories

India vs Pakistan: 'বেশিক্ষণ ব্যাটিং করতেই পারে না,' বাবর আজমকে ব্যঙ্গ রশিদ লতিফদের
টি-২০ বিশ্বকাপ ২০২৬: ওমানের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়, গ্রুপের শীর্ষে শ্রীলঙ্কা