India vs Pakistan: রবিবার টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারত-পাকিস্তান ম্যাচ হতে চলেছে। বিশ্বকাপে দুই দলের মুখোমুখি লড়াইয়ের যা পরিসংখ্যান, তাতে এবারও হারের আশঙ্কায় পাকিস্তান শিবির।
KNOW
2026 ICC Men's T20 World Cup: রবিবার টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের আগে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের নিশানায় তারকা ব্যাটার বাবর আজম (Babar Azam)। তাঁকে প্রকাশ্যে ব্যঙ্গ করেছেন প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ (Rashid Latif)। এছাড়া দুই প্রাক্তন ক্রিকেটার মহম্মদ আমির (Mohammad Amir) ও আহমেদ শেহজাদও (Ahmed Shehzad) বাবরকে ব্যঙ্গ করেছেন। টি-২০ ফর্ম্যাটে ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না এই তারকা ব্যাটার। তাঁর স্ট্রাইক রেটও ভালো না। ভারতের বিরুদ্ধেও ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি এই ব্যাটার। তিনি চলতি টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের (Netherlands) বিরুদ্ধে ভালো ব্যাটিং করতে পারেননি। দ্বিতীয় ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) বিরুদ্ধে অবশ্য কিছুটা ভালো ব্যাটিং করেন। কিন্তু তাতে সন্তুষ্ট হতে পারেনি পাকিস্তানের ক্রিকেট মহল। ভারতের বিরুদ্ধেও বাবর ভালো পারফরম্যান্স দেখাতে পারবেন বলে আশাবাদী হতে পারছেন না পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা।
বাবরকে ব্যঙ্গ লতিফদের
ক্রিকেট বিষয়ক এক অনুষ্ঠানে শেহজাদ বলেন, 'বাবর আজম যদি ভারতের বিরুদ্ধে ম্যাচ জিতিয়ে দিতে পারে, তাহলে দর্শকদের সবাইকে আমি খাওয়াব। খাবারের জন্য যত অর্থই খরচ হোক না কেন, সব আমি দেব।' সে কথা শুনে এই অনুষ্ঠানের উপস্থাপক আমিরকে জিজ্ঞাসা করেন, বাবর যদি পাকিস্তানকে এই ম্যাচ জেতাতে পারেন এবং তাঁর স্ট্রাইক রেট ১৬০-এর বেশি হয়, তাহলে কি তিনি অবসরের সিদ্ধান্ত বদলাবেন? জবাবে আমির বলেন, বাবর যদি ৩০-এর বেশি রান করেন, তাহলেই তিনি অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন। এরপর শেহজাদ বলেন, বাবর ভারতের বিরুদ্ধে অর্ধশতরান করতে পারবেন কি না, সে বিষয়ে বাজি ধরা হচ্ছে। এই সময় লতিফ বলেন, 'ও (বাবর) তো বেশিক্ষণ ব্যাটিং করতেই পারে না। তাই এসব বাজি ধরা উচিত নয়।' সে কথা শুনে সবাই হেসে ফেলেন।
ভারতের বিরুদ্ধে লজ্জাজনক রেকর্ড বাবরের
টি-২০ ফর্ম্যাটে ভারতের বিরুদ্ধে এখনও পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে ২৬.২৫ গড়ে ১০৫ রান করেছেন বাবর। তাঁর স্ট্রাইক রেট ১২৮.০৫। গত চার ইনিংসে যথাক্রমে ১০, ১৪, ০ ও ১৩ রান করেছেন এই তারকা ব্যাটার।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


