টি-২০ বিশ্বকাপ ২০২৬: ওমানের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়, গ্রুপের শীর্ষে শ্রীলঙ্কা

Published : Feb 12, 2026, 03:43 PM IST
Sri Lanka cricket

সংক্ষিপ্ত

2026 ICC Men's T20 World Cup: চলতি টি-২০ বিশ্বকাপে অভিজ্ঞ দলগুলির সঙ্গে তথাকথিত দুর্বল দলগুলির ব্যবধান স্পষ্ট হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত কোনও ম্যাচেই অপেক্ষাকৃত দুর্বল দল জয় পায়নি। সব ম্যাচেই অভিজ্ঞ ও শক্তিশালী দলই জয় পেয়েছে।

DID YOU KNOW ?
টি-২০ বিশ্বকাপ ২০২৬
চলতি টি-২০ বিশ্বকাপ জমে উঠেছে। অন্যতম আয়োজক দেশ এই টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স দেখাচ্ছে।

Sri Lanka vs Oman: চলতি টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানকে সহজেই ১০৫ রানে হারিয়ে গ্রুপ বি-তে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেল শ্রীলঙ্কা। দুই ম্যাচ খেলে তাদের পয়েন্ট চার। এই গ্রুপ থেকে সুপার এইটের যোগ্যতা অর্জনের লড়াইয়ে শ্রীলঙ্কার প্রধান প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে সহজ জয় পেয়েছে অস্ট্রেলিয়া। তাদের নেট রান রেট শ্রীলঙ্কার চেয়ে ভালো। ফলে দ্বিতীয় ম্যাচে জয় পেলেই গ্রুপের শীর্ষে পৌঁছে যাবে অস্ট্রেলিয়া। সেক্ষেত্রে যে দল শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া ম্যাচে জয় পাবে, তারাই গ্রুপের শীর্ষে থাকবে। এই লড়াই অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে। জিম্বাবোয়েও (Zimbabwe) প্রথম ম্যাচে জয় পেয়েছে। ফলে তাদের এখনই হিসেবের বাইরে রাখা সম্ভব হচ্ছে না।

শ্রীলঙ্কার ৩ ব্যাটারের অর্ধশতরান

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওমানের অধিনায়ক যতীন্দর সিং (Jatinder Singh)। প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়ে তা কাজে লাগায় শ্রীলঙ্কা। তারা পাঁচ উইকেট হারিয়ে ২২৫ রান করে। কুশল মেন্ডিস (Kusal Mendis) ৪৫ বলে সাতটি বাউন্ডারির সাহায্যে ৬১ রান করেন। ম্যাচের সেরা পবন রত্নায়েকে (Pavan Rathnayake) ২৮ বলে ৬০ রান করেন। তাঁর ইনিংসে ছিল আটটি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি। অধিনায়ক দাসুন শনাকাও (Dasun Shanaka) বিধ্বংসী ব্যাটিং করেন। তিনি ২০ বলে জোড়া বাউন্ডারি ও পাঁচটি ওভার-বাউন্ডারির সাহায্যে ৫০ রান করেন। ওমানের হয়ে ৪১ রান দিয়ে জোড়া উইকেট নেন জিতেন রামানন্দী (Jiten Ramanandi)।

ওমানের দুর্বল ব্যাটিং

বিশাল টার্গেট তাড়া করতে নেমে নয় উইকেট হারিয়ে ১২০ রান করেই থেমে যায় ওমান। মহম্মদ নাদিম (Mohammad Nadeem) ও ওয়াসিম আলি (Wasim Ali) ছাড়া কেউই দুই অঙ্কের রান করতে পারেননি। ৫৬ বল খেলে ৫৩ রান করে অপরাজিত থাকেন নাদিম। ২০ বল খেলে ২৭ রান করেন ওয়াসিম। শ্রীলঙ্কার হয়ে ১৯ রান দিয়ে জোড়া উইকেট নেন দুষ্মন্ত্য চামিরা (Dushmantha Chameera)। ১১ রান দিয়ে জোড়া উইকেট নেন মাহিশ থিকসানা (Maheesh Theekshana)।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
টি-২০ বিশ্বকাপে পরপর ২ ম্যাচে জয় শ্রীলঙ্কার।
চলতি টি-২০ বিশ্বকাপে পরপর ২ ম্যাচ জিতে গ্রুপ বি-র শীর্ষে পৌঁছে গেল শ্রীলঙ্কা।
Read more Articles on
click me!

Recommended Stories

টি-২০ বিশ্বকাপ ২০২৬, ভারত বনাম নামিবিয়া: অনিশ্চিত অভিষেক-ঈশান, কে ওপেন করবেন?
টি-২০ বিশ্বকাপ ২০২৬: ইংল্যান্ডকে হারিয়ে সুপার এইটের পথে ওয়েস্ট ইন্ডিজ