
New Zealand vs Afghanistan: বোলারদের ব্যর্থতায় ব্যাটারদের লড়াই বিফলে গেল। চলতি টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে লড়াই করেও হেরে গেল আফগানিস্তান। গুলাবদিন নায়েবের (Gulbadin Naib) অসাধারণ লড়াই কাজে লাগল না। টিম সিফার্ট (Tim Seifert) ও গ্লেন ফিলিপসের (Glenn Phillips) দুর্দান্ত লড়াইয়ের সুবাদে পাঁচ উইকেটে জয় পেল নিউজিল্যান্ড। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রশিদ খান (Rashid Khan)। প্রথমে ব্যাটিং করতে নেমে ছয় উইকেট হারিয়ে ১৮২ রান করে আফগানিস্তান। ১৭.৫ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় নিউজিল্যান্ড। ফলে হার দিয়ে এবারের টি-২০ বিশ্বকাপ শুরু করল আফগানিস্তান।
এদিন আফগানিস্তানের হয়ে সবচেয়ে ভালো ব্যাটিং করেন গুলাবদিন। তিনি তিন নম্বরে ব্যাটিং করতে নেমে ৩৫ বল খেলে ৬৩ রান করেন। তাঁর ইনিংসে ছিল তিনটি বাউন্ডারি ও চারটি ওভার-বাউন্ডারি। ওপেনার রহমানউল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz) ২২ বল খেলে ২৭ রান করেন। অপর ওপেনার ইব্রাহিম জাদ্রান (Ibrahim Zadran) ১২ বল খেলে ১০ রান করেন। সিদিকুল্লাহ আতাল (Sediqullah Atal) ২৪ বল খেলে ২৯ রান করেন। দারউইশ রসুলি (Darwish Rasooli) ১৩ বল খেলে ২০ রান করেন। আজমাতুল্লাহ ওমরজাই (Azmatullah Omarzai) সাত বল খেলে ১৪ রান করেন। মহম্মদ নবি (Mohammad Nabi) সাত বল খেলে ১০ রান করেন। ১৮৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৪ রানে জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু সেই অবস্থায় সিফার্টের ৪২ বলে ৬৫ রান জয়ের পথ প্রশস্ত করে দেয়। কিউয়ি ওপেনার সাতটি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি মারেন। ফিলিপস ২৫ বল খেলে ৪২ রান করেন। তিনি সাতটি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি মারেন। মার্ক চাপম্যান (Mark Chapman) ১৭ বল খেলে ২৮ রান করেন। ড্যারিল মিচেল (Daryl Mitchell) ১৪ বল খেলে ২৫ রান করে অপরাজিত থাকেন। অধিনায়ক মিচেল স্যান্টনার (Mitchell Santner) আট বল খেলে ১৭ রান করে অপরাজিত থাকেন।
টি-২০ বিশ্বকাপে কোনও ম্যাচে সবচেয়ে বেশি রানে জয় পেল নিউজিল্যান্ড। এর আগে ২০২১ সালে আবু ধাবিতে (Abu Dhabi) ইংল্যান্ডের (England) বিরুদ্ধে ১৬৭ রানের টার্গেট তাড়া করে জয় পেয়েছিল কিউয়িরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।