Ajinkya Rahane: নেই বিরাট-রোহিত-বুমরা! পছন্দের সেরা টেস্ট একাদশ বাছলেন রাহানে

Published : Oct 25, 2026, 04:20 PM IST
Ajinkya Rahane all-time Indian Test XI

সংক্ষিপ্ত

All-time Indian Test XI: নয় দশক ধরে টেস্ট ক্রিকেট খেলছে ভারতীয় দল। এই দীর্ঘ সময়ে বহু ক্রিকেটার ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। ফলে সেরা টেস্ট একাদশ বাছাই করা কঠিন। সেই কঠিন কাজটাই করেছেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। একইসঙ্গে তিনি নতুন বিতর্কের জন্ম দিয়েছেন।

DID YOU KNOW ?
কেকেআর অধিনায়ক রাহানে
আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে খেলেছেন অজিঙ্কা রাহানে। তবে তিনি সাফল্য পাননি।

Ajinkya Rahane Controversy: নিজের পছন্দের ভারতের সর্বকালের সেরা টেস্ট একাদশ বেছে নিতে গিয়ে বিতর্কের জন্ম দিলেন অজিঙ্কা রাহানে। তাঁর পছন্দের সেরা টেস্ট একাদশে নেই বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma) ও জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। এমনকী, টেস্টে সর্বকালের অন্যতম সফল ওপেনার সুনীল গাভাসকরকেও (Sunil Gavaskar) নিজের পছন্দের দলে রাখেননি রাহানে। তিনি ব্যাটিং বিভাগ বাছাই করতে গিয়ে যেমন বিতর্ক তৈরি করেছেন, তেমনই তাঁর পছন্দের বোলিং বিভাগ নিয়েও প্রশ্ন রয়েছে। এই দলে মিডল অর্ডারে নিজেকে রেখেছেন রাহানে। তিনি গুন্ডাপ্পা বিশ্বনাথ (Gundappa Viswanath), ভিভিএস লক্ষ্মণদের (VVS Laxman) চেয়ে ভালো ব্যাটার কি না, সেই প্রশ্ন থাকছে। টেস্টে প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে ত্রিশতরান করা বীরেন্দ্র সেহওয়াগও (Virender Sehwag) রাহানের পছন্দের দলে জায়গা পাননি।

রাহানের পছন্দের দলে কারা আছেন?

সোনি স্পোর্টস নেটওয়ার্কের সঙ্গে এক আলাপচারিতায় নিজের পছন্দের সর্বকালের সেরা ভারতীয় টেস্ট একাদশ বেছে নেন রাহানে। শর্ত ছিল, আন্তর্জাতিক ক্রিকেট কিংবা ঘরোয়া ক্রিকেটে যাঁদের সঙ্গে খেলেছেন, তাঁদের মধ্য থেকেই দল নির্বাচন করতে হবে। এই কারণেই গাভাসকর, বিশ্বনাথদের দলে রাখেননি রাহানে। কিন্তু তারপরেও এই একাদশ নিয়ে প্রশ্ন থাকছে। ওপেনার হিসেবে দলে আছেন মুরলী বিজয় (Murali Vijay) ও শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। দু'জনকে নিয়েই প্রশ্ন আছে। এই দলে তিন নম্বরে আছেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। এই জায়গা নিয়ে কোনও প্রশ্ন নেই। চার নম্বরে সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) রেখেছেন রাহানে। এই সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন নেই। তিনি পাঁচ নম্বরে নিজেকে রেখেছেন। ছয় নম্বরে উইকেটকিপার-ব্যাটার মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। তাঁকেই দলের অধিনায়ক নির্বাচিত করেছেন রাহানে। সাত নম্বরে অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। আট নম্বরে অপর এক স্পিনার-অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। তিন পেসার হিসেবে দলে আছেন মহম্মদ শামি (Mohammed Shami), ইশান্ত শর্মা (Ishant Sharma) ও ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)।

ধোনির উপর আস্থা রাহানের

রাহানে যখন প্রথমবার ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পান, সেই সময় অধিনায়ক ছিলেন ধোনি। সেই কারণেই তিনি এই কিংবদন্তিকেই অধিনায়ক হিসেবে বেচে নিয়েছেন। তবে বেশ কয়েকজন ক্রিকেটারকে সেরা দলে রাখা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২৬
২০২৬ সালে অবসর ঘোষণা করেছেন অজিঙ্কা রাহানে।
২০২৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন অজিঙ্কা রাহানে।
Read more Articles on
click me!

Recommended Stories

অজিঙ্ক রাহানের সর্বকালের সেরা ভারতীয় টেস্ট একাদশে নেই রোহিত, কোহলি, জায়গা পাননি বুমরাও
MS Dhoni: ফিট থাকলে সিএসকে-র হয়ে আইপিএল-এ আরও এক মরসুম খেলতে পারেন, ইঙ্গিত ধোনির