Amanpreet Singh Gill: প্রয়াত অনূর্ধ্ব-১৯ দলের প্রাক্তন সতীর্থ, শোকাহত বিরাট কোহলি

Published : May 07, 2026, 05:12 PM ISTUpdated : May 07, 2026, 05:14 PM IST
Amanpreet Singh Gill and Virat Kohli

সংক্ষিপ্ত

Amanpreet Singh Gill: মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন ক্রিকেটার আমনপ্রীত সিং গিল। বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছিলেন আমনপ্রীত। তাঁর অকাল প্রয়াণে ভারতীয় ক্রিকেট মহলে শোকের ছায়া নেমে এসেছে। প্রাক্তন সতীর্থর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বিরাট। প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংও (Yuvraj Singh) শোকপ্রকাশ করেছেন।

DID YOU KNOW ?
আইপিএল-এ আমনপ্রীত গিল
২০০৮ সালে প্রথম আইপিএল-এ কিংস ইলেভেন পাঞ্জাব দলে ছিলেন আমনপ্রীত সিং গিল।

Amanpreet Singh Gill Demise: মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন পাঞ্জাবের (Punjab) প্রাক্তন মিডিয়াম পেসার আমনপ্রীত সিং গিল। বুধবার তিনি প্রয়াত হয়েছেন। তাঁর প্রয়াণের কারণ অবশ্য এখনও জানা যায়নি। বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে জাতীয় অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন আমনপ্রীত। এই প্রাক্তন ক্রিকেটার পাঞ্জাবের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ছয়টি ম্যাচ খেলেন। এই ছয় ম্যাচে তিনি ১১ উইকেট নেন। ২০০৮ সালে আইপিএল-এর (IPL 2008) প্রথম মরসুমে কিংস ইলেভেন পাঞ্জাব (Kings XI Punjab) দলে ছিলেন আমনপ্রীত। খেলা ছাড়ার পর তিনি পাঞ্জাবের সিনিয়র ক্রিকেট দলের নির্বাচক হিসেবে কাজ করেন। তাঁর প্রয়াণে ভারতীয় ক্রিকেট মহলে শোকের ছায়া নেমে এসেছে। বিরাটের পাশাপাশি যুবরাজ সিংও (Yuvraj Singh) শোকপ্রকাশ করেছেন।

ক্রিকেট মহলে শোক

'এক্স' হ্যান্ডলে বিরাট লিখেছেন, ‘আমনপ্রীত গিলের প্রয়াণের খবর পেয়ে আমি শোকাহত। এই ঘটনায় আমি হতবাক হয়ে গিয়েছি। ওর পরিবার ও প্রিয়জনদের জন্য প্রার্থনা করছি। তাঁরা যাতে এই পরিস্থিতিতে লড়াই করার শক্তি পান, সেই কামনা করছি। ওর আত্মার শান্তি কামনা করছি।’ যুবরাজ 'এক্স' হ্যান্ডলে লিখেছেন, 'আমনপ্রীত সিং গিলের প্রয়াণের খবর পেয়ে আমি গভীরভাবে শোকাহত। আমার ক্রিকেট জীবনের শুরুতে ওর সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নিয়েছি। ও শান্ত হলেও কঠোর পরিশ্রম করত। ও ক্রিকেট খেলা ভালোবাসত। ওর পরিবার ও প্রিয়জনদের প্রতি আমি আন্তরিক শোকপ্রকাশ করছি। ওর আত্মার শান্তি কামনা করছি।' পাঞ্জাব কিংসের (Punjab Kings) পক্ষ থেকে শোকবার্তায় লেখা হয়েছে, ‘আমনপ্রীত সিং গিলের প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। উনি পাঞ্জাবের প্রতিনিধিত্ব করেছিলেন এবং পাঞ্জাব কিংস পরিবারের অংশ ছিলেন। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও ক্রিকেটের সঙ্গে যুক্ত প্রত্যেকের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

 

 

 

বিশ্বকাপে খেলার সুযোগ পাননি আমনপ্রীত

২০০৮ সালে বিরাটের নেতৃত্বে ভারতীয় দল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ (2008 U-19 World Cup) চ্যাম্পিয়ন হয়। সেই দলে অবশ্য জায়গা পাননি আমনপ্রীত। তবে তিনি ভারতীয় ক্রিকেট মহলে পরিচিত নাম।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০০৭
২০০৭ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেন আমনপ্রীত গিল।
২০০৭ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ৫টি ইয়ুথ ওডিআই এবং ১টি ইয়ুথ টেস্ট ম্যাচ খেলেন আমনপ্রীত সিং গিল।
Read more Articles on
click me!

Recommended Stories

Yuzvendra Chahal: উড়ানের মধ্যে ধূমপানের ভিডিও ভাইরাল! বিতর্কে যুজবেন্দ্র চাহাল
India vs Pakistan: পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ হবে? স্পষ্ট করে দিলেন ক্রীড়ামন্ত্রী