Arshdeep Singh Fined: মেজাজ হারিয়ে বিপাকে! বিশ্বকাপ জিতেও বড় শাস্তি পেলেন আর্শদীপ, জরিমানা করল ICC

Published : Mar 10, 2026, 08:45 PM IST
Arshdeep Singh Fined: মেজাজ হারিয়ে বিপাকে! বিশ্বকাপ জিতেও বড় শাস্তি পেলেন আর্শদীপ, জরিমানা করল ICC

সংক্ষিপ্ত

Arshdeep Singh Fined: আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, ফাইনাল ম্যাচ চলাকালীন এই ঘটনাটি ঘটে। খেলার ১১তম ওভারে, নিউজিল্যান্ড ব্যাটার ড্যারিল মিচেলের দিকে বল ছুঁড়ে মারেন আর্শদীপ। এই ঘটনার জেরেই আইসিসি-র ডিসিপ্লিনারি কমিটি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়। আইসিসি-র আচরণবিধির ২.৯ ধারা অনুযায়ী, এই শাস্তি পেতে হবে তাঁকে। 

Arshdeep Singh Fined: টি-২০ বিশ্বকাপ জয়ের উৎসবের মাঝেই ভারতীয় পেসার আর্শদীপ সিং শাস্তির মুখে পড়লেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে রবিবার, সঠিক আচরণবিধি লঙ্ঘনের জন্য তাঁকে জরিমানা করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। ম্যাচ ফি-র ১৫% জরিমানা করা হয়েছে আর্শদীপকে (Arshdeep Singh Fined)।

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, ফাইনাল ম্যাচ চলাকালীন এই ঘটনাটি ঘটে। খেলার ১১তম ওভারে, নিউজিল্যান্ড ব্যাটার ড্যারিল মিচেলের দিকে বল ছুঁড়ে মারেন আর্শদীপ। এই ঘটনার জেরেই আইসিসি-র ডিসিপ্লিনারি কমিটি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়। যদিও পরে আর্শদীপ এই ঘটনার জন্য দুঃখপ্রকাশও করেন। কিন্তু আইসিসি-র আচরণবিধির ২.৯ ধারা অনুযায়ী, এই শাস্তি পেতে হবে তাঁকে (arshdeep singh daryl mitchell spat)। 

এই ধারা অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচে কোনও ক্রিকেটারের দিকে বিপজ্জনকভাবে বল বা অন্য কোনও সরঞ্জাম ছুঁড়ে মারা একটি অপরাধ।

 

ড্যারিল মিচেলের মারা একটি শট ধরে নেওয়ার পর, আর্শদীপ বলটি উইকেটের দিকে ছোঁড়েন। কিন্তু সেটি ব্যাটিং ক্রিজে থাকা মিচেলের গায়ে গিয়ে লাগে। এরপর মিচেল রেগে গিয়ে আর্শদীপের দিকে এগিয়ে যান। তবে আর্শদীপ ক্ষমা না চেয়েই উল্টো দিকে ঘুরে হাঁটা দেন। মিচেল আম্পায়ারের কাছে অভিযোগ জানালে, অধিনায়ক সূর্যকুমার যাদব এগিয়ে এসে আর্শদীপের হয়ে ক্ষমা চেয়ে পরিস্থিতি শান্ত করেন। 

 

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে আর্শদীপ জানান যে, তিনি ব্যক্তিগতভাবে মিচেলের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিয়েছেন। তিনি বলেন, "আমি মিচেলকে সরি বলেছি। থ্রো-টা অপ্রত্যাশিতভাবে ওর গায়ে লেগে যায়। আমি ওকে বলেছি, এটা ইচ্ছাকৃত ছিল না।" 

এমনকি, খেলার পর দুজন একসঙ্গে বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়ে কথাও বলেন। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

T20 বিশ্বকাপের ট্রফি নিয়ে হনুমান মন্দিরে কেন? প্রশ্ন করতেই TMCর কীর্তিকে ধুয়ে দিলেন পূজারী
IPL 2026: সবথেকে লম্বা সিজন হতে চলেছে এবারের আইপিএলে, সঙ্গে থাকবে আরও একাধিক চমক?