ICC T20 World Cup 2026 Playing 11: বিশ্বকাপের সেরা একাদশে সুযোগ পেলেন কোন কোন ভারতীয় তারকা? জানিয়ে দিল আইসিসি

Published : Mar 09, 2026, 08:57 PM ISTUpdated : Mar 09, 2026, 09:24 PM IST
T20 World Cup Final

সংক্ষিপ্ত

ICC T20 World Cup 2026 Playing 11: ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপের সেরা একাদশ বেছে নিল আইসিসি। সেই দলে সুযোগ পেয়েছেন চারজন ভারতীয় তারকা ক্রিকেটার। সেইসঙ্গে, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড থেকে দুজন ক্রিকেটার সেই দলে সুযোগ পেয়েছেন। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ়, জ়িম্বাবোয়ে এবং আমেরিকা থেকে যথাক্রমে একজন করে সুযোগ পেয়েছেন বিশ্বকাপের সেরা একাদশে।

ICC T20 World Cup 2026 Playing 11: টি-২০ বিশ্বকাপ জয় ভারতের। এবার ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপের সেরা একাদশ বেছে নিল আইসিসি (world cup 2026)। সেই দলে সুযোগ পেয়েছেন চারজন ভারতীয় তারকা ক্রিকেটার (ICC T20 World Cup 2026 Playing 11)। 

সেইসঙ্গে, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড থেকে দুজন ক্রিকেটার সেই দলে সুযোগ পেয়েছেন। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ়, জ়িম্বাবোয়ে এবং আমেরিকা থেকে যথাক্রমে একজন করে সুযোগ পেয়েছেন বিশ্বকাপের সেরা একাদশে। কিন্তু অদ্ভুতভাবে বিশ্বকাপ ফাইনাল খেলা নিউজ়িল্যান্ডের একজন ক্রিকেটারও প্রথম একাদশে সুযোগ পাননি।

নজরে বিশ্বকাপের সেরা একাদশ

 

 

বিশ্বকাপের সেরা একাদশ বেছে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন ক্রিকেটার ইয়ান বিশপ, ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ইয়ন মর্গ্যান, কোচ এবং ধারাভাষ্যকার নাটালি জার্মানোস, আইসিসি-র প্রতিনিধি গৌরব সাক্সেনা এবং শ্রীলঙ্কার ক্রীড়া সাংবাদিক রেক্স ক্লিমেন্টাইন। 

ভারত থেকে বিশ্বকাপের সেরা একাদশে সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসন, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া এবং যশপ্রীত বুমরা। দক্ষিণ আফ্রিকা থেকে সুযোগ পেয়েছেন এইডেন মার্করাম এবং লুঙ্গি এনগিডি। ইংল্যান্ড থেকে সুযোগ পেয়েছেন উইল জ্যাকস এবং আদিল রশিদ। পাকিস্তান থেকে আছেন সাহিবজ়াদা ফারহান, ওয়েস্ট ইন্ডিজ় থেকে আছেন জেসন হোল্ডার, জ়িম্বাবোয়ে থেকে রয়েছেন ব্লেসিং মুজ়ারাবানি এবং আমেরিকা থেকে আছেন শ্যাডলি ফান স্কালকুইক।  

ভারতের চার তারকা

 

 

ভারতের হয়ে সঞ্জু স্যামসন এই মেগা টুর্নামেন্টে ৫ ম্যাচে মোট ৩২১ রান করেছেন। অন্যদিকে, ৭টি ম্যাচে মোট ৩৮৩ রান করেছেন পাকিস্তানের সাহিবজ়াদা ফারহান। যে কোনও টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত, এটিই সর্বোচ্চ স্কোর। প্রথম ব্যাটার হিসাবে তিনি একই বিশ্বকাপে দুটি সেঞ্চুরি করেছেন।

অন্যদিকে, ঈশান কিষাণ ৯টি ম্যাচ খেলে করেছেন মোট ৩১৭ রান। এইডেন মার্করামের সংগ্রহে ৮ ম্যাচে ২৮৬ রান। টিম ইন্ডিয়ার অন্যতম সেরা তারকা হার্দিক পান্ডিয়া আবার ৯ ম্যাচে ২১৭ রান করেছেন। সেইসঙ্গে, তাঁর ঝুলিতে ৯টি উইকেট।   

উইল জ্যাকস ৮ ম্যাচে ২২৬ রান করেছেন এবং ৯টি উইকেট নিয়েছেন।

বিশ্বকাপের সেরা একাদশঃ সঞ্জু স্যামসন, সাহিবজ়াদা ফারহান, ঈশান কিষাণ, এইডেন মার্করাম, হার্দিক পান্ডিয়া, উইল জ্যাকস, জেসন হোল্ডার, লুঙ্গি এনগিডি, ব্লেসিং মুজ়ারাবানি, আদিল রশিদ, শ্যাডলি ফান স্কালকুইক.  

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

T20 World Cup Gautam Gambhir: "আমাদের ড্রেসিংরুমে টেকেন ফর গ্র্যান্টেড বলে কিছু হয়না", বিশ্বজয়ের পর 'গম্ভীর' বার্তা
Abhishek Sharma T20 World Cup Final: "সবার বিশ্বাসের দাম রাখতে পেরেছি! তৃপ্তিদায়ক রাত", জয়ের পর আবেগঘন অভিষেক