Gautam Gambhir Coach: ‘গৌতম বাণী!' তিনি কখনোই থামতে জানেন না। আসলে অপমানিত তো কম হননি। কিন্তু জবাব দেন একেবারে চালানোর মুডেই। করে দেখান। সমালোচকদের খুব একটা পাত্তা দেন না। শুধু বুঝিয়ে দেন, নিজের অউকাত এবং প্রমাণ দেন নিজের যোগ্যতার (gautam gambhir news latest)।
তিনি গৌতম গম্ভীর, ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ। যিনি দলের মধ্যে ‘তারকাতন্ত্র'-কে ভেঙে দিয়েছেন। যে দলে সবাই গুরুত্বপূর্ণ। এবার বিশ্বকাপ জিতেই তিনি পরের লক্ষ্য ঠিক করে দিলেন টিম ইন্ডিয়ার জন্য (Gautam Gambhir Coach)।
একটি সাক্ষাৎকারে টিম ইন্ডিয়ার হেড কোচ জানিয়েছেন, “সবে তো শুরু হল। এখানেই শেষ নয়। আমাদের আরও অনেক কিছু অর্জন করার লক্ষ্য রয়েছে। কারণ, আমরা এখনও টি-২০ ক্রিকেটে ৩০০ রান করতে পারিনি। আশা করি, একদিন সেটাও করে দেখাতে পারব আমরা। শুধু একটা কথাই বলব, আমরা আরও নির্দয় ক্রিকেট খেলতে চাই।"
গৌতম গম্ভীরের কথায়, "আমি বরাবর গোটা দলের মধ্যে সেরা পরিবেশ তৈরি করতে চেয়েছি। মানে ড্রেসিংরুমে ক্রিকেটাররা যাতে আপনার সঙ্গে কমফোর্ট জোন পায়। সবসময় নিজের অভিজ্ঞতা এবং জ্ঞান ভাগ করে নেওয়ার চেষ্টা করে গেছি। তাই মাঠে ক্রিকেটারদের পারফরম্যান্স যতটা ভালো, কোচ হিসেবে আপনার ভাবমূর্তি এবং সাফল্যও কিন্তু ততটাই। তাই সবার আগে ওদের কৃতিত্ব দিতে চাই। আর আপনি যখন দেশের জার্সি গায়ে খেলতে নামবেন, তখন আপনার কাছে কোনও কিছুই টেকেন ফর গ্র্যান্টেড হলে চলবে না। তাই আমরা এই থিওরিতেই বিশ্বাসী।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।