
Indian Cricket Team: আসন্ন এশিয়ান গেমসের (Asian Games 2026) আগে ভারতীয় ক্রিকেটে স্বস্তি। ফিট ঘোষিত হলেন তারকা পেসার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। আফগানিস্তানের (India vs Afghanistan) বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজের পাশাপাশি এশিয়ান গেমসেও খেলতে পারবেন এই পেসার। তবে বুমরা ফিট হয়ে উঠলেও, নতুন করে চোট পাওয়ায় দুই প্রতিযোগিতা থেকেই ছিটকে গেলেন হর্ষিত রানা (Harshit Rana)। তাঁর পরিবর্তে দলে জায়গা পেয়েছেন বিদর্ভের পেসার যশ ঠাকুর (Yash Thakur)। বুমরার প্রত্যাবর্তন এবং কিশোর তারকা বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) দুই প্রতিযোগিতার দলেই জায়গা পাওয়া ভারতীয় দলের শক্তি বাড়িয়েছে। তবে হর্ষিতের চোট নিঃসন্দেহে ভারতীয় দলের জন্য বড় ধাক্কা। তাঁর জায়গায় যশ এখন জাতীয় দলের জার্সিতে নিজের জায়গা পাকা করার সুযোগ পাবেন।
বেঙ্গালুরুতে (Bengaluru) বিসিসিআই সেন্টার অফ এক্সসেলেন্সে (BCCI Centre of Excellence) হর্ষিতের রিহ্যাব প্রক্রিয়া ভালোভাবেই চলছিল। কিন্তু সোমবার ম্যাচ সিমুলেশনে বোলিং করার সময় তাঁর রেক্টাস ফেমোরিসে চোট লাগে। নতুন করে পাওয়া এই চোটের কারণে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ এবং এশিয়ান গেমস, দুই দল থেকেই তাঁকে বাদ দেওয়া হয়েছে। হর্ষিতের পরিবর্তে যশকে দলে নেওয়ার কথা জানিয়েছে বিসিসিআই। ২৭ বছর বয়সি যশ বিদর্ভের ডানহাতি পেসার। গত জুলাইয়ে জিম্বাবোয়ে সফরে ভারতের হয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অভিষেক হয় তাঁর। দুই ম্যাচ খেলে চারটি উইকেট নিয়েছিলেন তিনি। ঘরোয়া টি-টোয়েন্টিতেও তাঁর পরিসংখ্যান বেশ ভালো। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৫০ ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে ৮১টি উইকেট। তাঁর ইকোনমি রেট ৭.০৪।
শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ঈশান কিষান (উইকেটকিপার), তিলক ভার্মা (সহ-অধিনায়ক), শিবম দুবে, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং ও যশ ঠাকুর।
শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ইশান কিষান (উইকেটকিপার), শিবম দুবে, তিলক ভার্মা (সহ-অধিনায়ক), নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং, বৈভব সূর্যবংশী ও যশ ঠাকুর।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।