Ram Charan Viral Video: সোশ্যাল মিডিয়ায় দক্ষিণ ভারতের বিখ্যাত অভিনেতা রাম চরণের এক ভিডিও ভাইরাল। এই ভিডিওতে রাম চরণকে ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) ফুটবলার বলে উল্লেখ করতে শোনা গিয়েছে। পরে নিজের ভুল স্বীকারও করেছেন এই চলচ্চিত্র তারকা।

DID YOU
KNOW
?
জসপ্রীত বুমরার চোট!
টি-২০ বিশ্বকাপের পর থেকেই চোটে ভুগছেন জসপ্রীত বুমরা, জানিয়েছেন মুম্বই ইন্ডিয়ানসের প্রধান কোচ মাহেলা জয়বর্ধনে।

Ram Charan-Jasprit Bumrah News: ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) ফুটবলার বলে উল্লেখ করলেন দক্ষিণ ভারতের বিখ্যাত চলচ্চিত্র তারকা রাম চরণ। ভোপালে (Bhopal) তাঁর ছবি 'পেড্ডি'-র মিউজিক লঞ্চ ইভেন্টে কয়েকজন ক্রিকেটার সম্পর্কে প্রশ্ন করা হয়। সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ক্রিকেট যাত্রাকে 'দীর্ঘ, কিংবদন্তি দৌড়' বলে উল্লেখ করেছেন রাম চরণ। মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) 'শান্ত ও ঠান্ডা' বলে উল্লেখ করেছেন তিনি। রোহিত শর্মা (Rohit Sharma) সম্পর্কে রাম চরণ বলেছেন, 'উনি সবার প্রিয় ও কাছের মানুষ।' বিরাট কোহলি (Virat Kohli) সম্পর্কে এক কথায় তিনি বলেছেন, 'আগুন'। কিন্তু বুমরা সম্পর্কে বলতে গিয়ে ক্রিকেট ও ফুটবলের পরিভাষা গুলিয়ে ফেলেন রাম চরণ। তাঁর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ভুল স্বীকার রাম চরণের

বুমরা সম্পর্কে এই মন্তব্য করার পর ভুল স্বীকার করেছেন রাম চরণ। তিনি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছেন, ‘আমি মাঝেমধ্যে সত্যিই নাম ভুলে যাই। গুলিয়ে ফেলার জন্য জসপ্রীত বুমরাজির কাছে ক্ষমা চাইছি। উত্তেজনা ও জনতার মাঝে আমি মানুষ হিসেবে সত্যিই ভুল করে ফেলেছি। আমি সত্যিই আপনাকে শ্রদ্ধা করি। আমি আপনার খেলার বড় অনুরাগী। আপনি যখন ধারাবাহিকভাবে ব্যাটসম্যানদের ব্যাকফুটে ফেলে দেন, তখন সব ভারতীয়কে গর্বিত করে তোলেন।’

Scroll to load tweet…

এবারের আইপিএল-এ ছন্দে নেই বুমরা

এবারের আইপিএল-এ ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি বুমরা। ১৩ ম্যাচ খেলে মাত্র চার উইকেট নিয়েছেন এই পেসার। তিনি একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না। মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) প্রধান কোচ মাহেলা জয়বর্ধনে (Mahela Jayawardene) জানিয়েছেন, টি-২০ বিশ্বকাপের (ICC Men's T20 World Cup 2026) পর থেকেই সামান্য চোট রয়েছে বুমরার। তবে তিনি ধীরে ধীরে ছন্দ ফিরে পাবেন বলে আশা করছেন জয়বর্ধনে। তাঁর আশা, ফের আগের মতোই বুমরার ইয়র্কার দেখা যাবে। তিনি ফের ভালো বোলিং করবেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।