Asian Games 2026: এবারের এশিয়ান গেমস হতে চলেছে জাপানের (Japan) নাগোয়া (Nagoya) শহরে। ১৯ সেপ্টেম্বর শুরু হবে গেমস, চলবে ৪ অক্টোবর পর্যন্ত। এশিয়ান গেমসে ভারতীয় অ্যাথলিটরা বরাবরই ভালো পারফরম্যান্স দেখান। ট্র্র্যাক অ্যান্ড ফিল্ড-সহ বিভিন্ন ইভেন্টে পদক আসে। এবারের এশিয়ান গেমসও ভালো ফলের আশায় ভারতীয়রা।

DID YOU
KNOW
?
কমনওয়েলথ গেমসে ৪ পদক
২০১৮ সালের কমনওয়েলথ গেমসে ২ সোনা-সহ ৪ পদক জেতেন মনিকা বাত্রা।

Manika Batra Controversy: এশিয়ান গেমসের (Asian Games 2026) জন্য ঘোষিত ভারতীয় দল থেকে বাদ পড়ে টেবল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়ার (Table Tennis Federation of India) বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন মনিকা বাত্রা। তাঁকে কেন দলে জায়গা দেওয়া হয়নি, সে বিষয়ে স্পষ্ট ও যুক্তিপূর্ণ ব্যাখ্যা দাবি করেছেন। ৩১ বছর বয়সি এই টেবল টেনিস তারকার দাবি, তাঁকে যেভাবে দল থেকে বাদ দেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত বিধিবহির্ভূত। টেবল টেনিস ফেডারেশন এশিয়ান গেমসের জন্য ১০ জনের দল ঘোষণা করেছে। সেই দলে জায়গা পাননি মনিকা। টেবল টেনিস ফেডারেশনের শর্ত ছিল, এশিয়ান গেমসে ভারতীয় দলে জায়গা পেতে হলে জাতীয় স্তরের প্রতিযোগিতায় যোগ দিতে হবে। দল নির্বাচন সংক্রান্ত শর্ত পূরণ করতে পারেননি মনিকা। এই কারণেই তাঁকে বাদ দেওয়া হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে আইনি পথে হাঁটার কথা ভাবছেন টেবল টেনিস তারকা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি মনিকার

জাতীয় দল থেকে বাদ পড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi) এবং ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যর (Sports Minister Mansukh Mandaviya) হস্তক্ষেপ দাবি করেছেন মনিকা। যদিও তিনি দাবি করেছেন, কোনও বিশেষ সুবিধা চাইছেন না। জাতীয় দল বাছাইয়ের সিদ্ধান্ত বদল করার দাবিও জানাচ্ছেন না। এই টেবল টেনিস তারকা বলেছেন, ‘গত কয়েকদিন ধরে অনেকে বলছেন, আমি এশিয়ান গেমসের দলে জায়গা পেতে চাইছি, আমি বিশেষ সুবিধা চাইছি। আমি স্পষ্ট বলতে চাই, আমি দলে জায়গা দিতে বলছি না। আমি কাউকে সিদ্ধান্ত বদল করতে বলছি না। আমি শুধু জবাব চাইছি।’

আইনজীবীদের সঙ্গে আলোচনায় মনিকা

মনিকা আরও বলেছেন, ‘আমি আশা করি স্পষ্ট ও যুক্তিসঙ্গত ব্যাখ্যা দেওয়া হবে। তবে আমি যদি দল বাছাইয়ের বিষয়ে সন্তোষজনক জবাব না পাই, তাহলে সব পন্থার কথা ভাবা ছাড়া আমার কাছে অন্য কোনও উপায় থাকবে না। আমি তখন আইনি পরামর্শ নিতেও বাধ্য হব।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।