Australia vs Oman: শেষ ম্যাচে ওমানের বিরুদ্ধে জয়, টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় অস্ট্রেলিয়ার

Published : Feb 20, 2026, 10:41 PM IST
Australia

সংক্ষিপ্ত

Australia vs Oman: শুক্রবার চলতি টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্যায়ের খেলা শেষ হয়ে গেল। শনিবার শুরু হচ্ছে সুপার এইট পর্যায়ের খেলা। ফলে এই টুর্নামেন্টের উত্তেজনা ও আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে।

DID YOU KNOW ?
গ্রুপ থেকেই ছুটি অসিদের
২০০৯ সালের পর প্রথমবার টি-২০ বিশ্বকাপে গ্রুপ থেকেই বিদায় নিল অস্ট্রেলিয়া।

Australia vs Oman: চলতি টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। শুক্রবার পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে (Pallekele International Cricket Stadium) গ্রুপ বি তো বটেই, এই টুর্নামেন্টে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে ওমানকে হারিয়ে জয় দিয়ে সফর শেষ করল অস্ট্রেলিয়া। ওমানের মতো দুর্বল দলের বিরুদ্ধে অসিদের জয় নিয়ে কারও সন্দেহ ছিল না। কিন্তু পরিস্থিতির বিচারে এই ম্যাচই অস্ট্রেলিয়ার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। শেষ ম্যাচ জিতে টুর্নামেন্ট শেষ করাই মিচেল মার্শের (Mitchell Marsh) দলের একমাত্র লক্ষ্য ছিল। পচা শামুকে যাতে পা না কাটে, সে বিষয়ে অস্ট্রেলিয়ার সব ক্রিকেটারই সতর্ক ছিলেন। ওমান বিশেষ প্রতিরোধ গড়ে তুলতে পারল না। শেষ ম্যাচে সহজ জয়ই পেল অস্ট্রেলিয়া।

ম্যাচের সেরা অ্যাডাম জাম্পা

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাটিং করতে নেমে ওমান ১৬.২ ওভারে ১০৪ রানে অলআউট হয়ে যায়। মাত্র চারজন ব্যাটার দুই অঙ্কের রান করতে সক্ষম হনয সর্বাধিক ৩২ রান করেন ওয়াসিম আলি (Wasim Ali)। অধিনায়ক যতীন্দর সিং (Jatinder Singh) ১৭ রান করেন। হাম্মাদ মির্জা (Hammad Mirza) ১৬ রান করেন। করণ সোনাভালে (Karan Sonavale) ১২ রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে ভালো বোলিং করেন ম্যাচের সেরা অ্যাডাম জাম্পা (Adam Zampa)। এই লেগ-স্পিনার ৩.২ ওভার বোলিং করে ২১ রান দিয়ে চার উইকেট নেন। গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) তিন ওভার বোলিং করে ১৩ রান দিয়ে জোড়া উইকেট নেন। জেভিয়ের বার্টলেট (Xavier Bartlett) ২৭ রান দিয়ে জোড়া উইকেট নেন। নাথান এলিস (Nathan Ellis) ১৪ রান দিয়ে এক উইকেট নেন। মার্কাস স্টোইনিস (Marcus Stoinis) ১৬ রান দিয়ে এক উইকেট নেন।

৯ উইকেটে জয় অস্ট্রেলিয়ার

স্বল্প রানের টার্গেট তাড়া করতে নেমে ৯.৪ ওভারে এক উইকেট হারিয়ে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। অধিনায়ক মার্শ ওপেন করতে নেমে ৩৩ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন। অপর ওপেনার ট্রেভিস হেড (Travis Head) ১৯ বলে ৩২ রান করেন। জশ ইনগ্লিস (Josh Inglis) ছয় বলে ১২ রান করে অপরাজিত থাকেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
টি-২০ বিশ্বকাপে গ্রুপ বি-তে ৩ নম্বরে অস্ট্রেলিয়া।
এবারের টি-২০ বিশ্বকাপে ৪ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ বি-তে ৩ নম্বরে থাকল অস্ট্রেলিয়া।
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa: সুপার এইটের ম্যাচে অভিষেক শর্মাকে বাইরে রেখে খেলতে নামবে ভারত?
এই ৪ ক্রিকেটার নাম বদলেছেন, তিনজন তো ধর্মও পরিবর্তন করেছেন, দেখুন তালিকা