
Bangladesh Cricket Team: টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) বাংলাদেশ ক্রিকেট দলকে না পাঠানোর দায় ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের (Asif Nazrul) উপর ঠেলে দিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (Asian Cricket Council) প্রাক্তন সিইও আশরাফুল হক (Ashraful Haque)। তাঁর দাবি, বাংলাদেশ সরকারই টি-২০ বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। এই সিদ্ধান্ত নেওয়ার আগে ক্রিকেটারদের সঙ্গে কোনওরকম আলোচনা করা হয়নি। ক্রিকেটাররা ভারতে খেলতে আসতে চাইছিলেন। কিন্তু নজরুলের জন্যই দল টি-২০ বিশ্বকাপে খেলতে পারল না বলেও দাবি করেছেন আশরাফুল। তাঁর এই দাবি ঘিরে বাংলাদেশের ক্রিকেট মহলে তোলপাড় শুরু হয়েছে। এর আগে বাংলাদেশ সরকার দাবি করেছিল, ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করেই টি-২০ বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু এখন আশরাফুল সম্পূর্ণ অন্য দাবি করছেন।
রেভস্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে নজরুলকে আক্রমণ করে আশরাফুল বলেছেন, 'আসিফ নজরুল ১৮০ ডিগ্রি ঘুরে যান এবং দাবি করেন, খেলোয়াড়রা ও দল এই সিদ্ধান্ত নেয়। দু'দিন পর তিনি ফের ১৮০ ডিগ্রি ঘুরে যান এবং বলেন, সরকার এই সিদ্ধান্ত নিয়েছিল। কারণ, খেলোয়াড়রা তাঁর উপর চাপ তৈরি করেন এবং বলেন, আমরা এরকম কোনও কথা বলিনি। আমি জানি, খেলোয়াড়রা সবসময় ভারতে গিয়ে খেলতে চেয়েছিল। খেলোয়াড়দের কাছে এ বিষয়ে কিছু জানতে চাওয়া হয়নি।'
মুস্তাফিজুর রহমানের (Mustafizur Rahman) আইপিএল (IPL 2026) থেকে বাদ পড়ার ঘটনাকে কেন্দ্র করে ভারত-বিরোধিতায় সুর চড়ায় বাংলাদেশ সরকার (Bangladesh Government) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board)। আসরে নেমে পড়েন নজরুল। তিনি বারবার বয়ান বদলাতে থাকেন। ক্রিকেটারদের বক্তব্য নিয়ে প্রকাশ্যে কিছু বলার বদলে তাঁদের উপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেন বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা। বাংলাদেশের পরিবর্তে টি-২০ বিশ্বকাপে খেলার সুযোগ পায় স্কটল্যান্ড (Scotland)। তারা অবশ্য গ্রুপ থেকেই বিদায় নিয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।