কলকাতা থেকে মামলা দিল্লিতে সরানোর আর্জি হাসিনের, শামিকে নোটিস সুপ্রিম কোর্টের

Published : Feb 19, 2026, 03:16 PM ISTUpdated : Feb 19, 2026, 03:22 PM IST
Hasin Jahan Alimony Case

সংক্ষিপ্ত

Mohammed Shami: বিচ্ছিন্না স্ত্রী হাসিন জাহানের (Hasin Jahan) সঙ্গে আইনি লড়াই চালিয়ে যেতে হচ্ছে তারকা ক্রিকেটার মহম্মদ শামিকে। কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) পেরিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) পৌঁছে গিয়েছে এই মামলা।

DID YOU KNOW ?
শামির বিরুদ্ধে মামলা
মহম্মদ শামি ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মারধর, শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের করেছেন হাসিন জাহান।

Mohammed Shami-Hasin Jahan: প্রাক্তন স্বামী মহম্মদ শামির সঙ্গে দীর্ঘদিন থাকেন না। কিন্তু তাঁর বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন হাসিন জাহান। তিনি এবার গার্হস্থ্য হিংসা (Domestic Violence) ও খোরপোষের (Alimony Case) মামলা কলকাতা (Kolkata) থেকে সরিয়ে দিল্লিতে (Delhi) নিয়ে যেতে চাইছেন। কারণ হিসেবে মেয়ের পড়াশোনার কথা উল্লেখ করেছেন হাসিন। তিনি শীর্ষ আদালতে দায়ের করা আর্জিতে জানিয়েছেন, মেয়ের পড়াশোনার জন্য কলকাতা ছেড়ে এখন দিল্লিতে থাকছেন। এই কারণে তাঁর পক্ষে পশ্চিমবঙ্গের (West Bengal) আদালতে শুনানিতে থাকা সম্ভব হবে না। দিল্লিতে মামলা সরিয়ে নিয়ে যাওয়া হলে তাঁর পক্ষে সুবিধা হয়। হাসিনের এই আর্জির পরিপ্রেক্ষিতে শামিকে নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি মনোজ মিশ্র (Justice Manoj Mishra) ও বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার (Justice Ujjal Bhuyan) বেঞ্চ শামির পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারকেও (West Bengal Government) নোটিস পাঠিয়েছে। শামি ও পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে জবাব তলব করেছে শীর্ষ আদালত। সেই জবাব পাওয়ার পরেই মামলা সরানোর বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। সুপ্রিম কোর্ট যদি মনে করে হাসিনের যুক্তি ন্যায্য, তাহলে মামলা কলকাতা থেকে দিল্লিতে সরিয়ে নেবে।

শামিকে দিল্লিতে হাজিরার নির্দেশ দেওয়ার আর্জি হাসিনের

সুপ্রিম কোর্টে দায়ের করা আর্জিতে হাসিন আরও বলেছেন, পেশাদার ক্রিকেটার হিসেবে ম্যাচ ও অনুশীনের জন্য সারা দেশে ঘুরে বেড়ান শামি। ফলে তাঁর পক্ষে দিল্লির কোনও আদালতে শুনানিতে হাজিরা দেওয়ার ক্ষেত্রে কোনও অসুবিধা হওয়ার কথা নয়। তাছাড়া তাঁর পরিবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাসিন্দা। ফলে তাঁর বাড়ি থেকে কলকাতার তুলনায় দিল্লি কাছে। ফলে তাঁর পক্ষে দিল্লির আদালতে হাজিরা দেওয়া সবদিক থেকেই সুবিধাজনক হবে।

মাঠে ও মাঠের বাইরে সমস্যায় শামি

শামি ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স দেখিয়েও জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না। এরই মধ্যে হাসিনের বিরুদ্ধে আইনি লড়াই চালাতে হচ্ছে। ফলে শামির সময় ভালো যাচ্ছে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
মাসে ৪ লক্ষ টাকা করে খোরপোষ পাচ্ছেন হাসিন জাহান।
প্রাক্তন স্বামী মহম্মদ শামির কাছ থেকে প্রতি মাসে ৪ লক্ষ টাকা করে খোরপোষ পাচ্ছেন হাসিন জাহান।
Read more Articles on
click me!

Recommended Stories

Harmanpreet Kaur Records: হরমনপ্রীত কৌরের অপরাজিত ৩৫৬! মহিলাদের ক্রিকেটে সবচেয়ে বড় রেকর্ড গড়লেন ভারত অধিনায়িকা
Kanpur Bee Swarm Attack: ম্যাচ চলাকালীন মাঠে মৌমাছির হামলা, মৃত্যু আম্পায়ারের