Vaibhav Sooryavanshi: 'দলের সঙ্গে চলুন,' বৈভবের বাবা-মাকে অনুরোধ বিসিসিআই-এর

Published : Jun 07, 2026, 02:46 PM ISTUpdated : Jun 07, 2026, 03:05 PM IST
Vaibhav Sooryavanshi

সংক্ষিপ্ত

Vaibhav Sooryavanshi News: ১৫ বছর বয়সেই ভারতের সিনিয়র দলে সুযোগ পেয়ে গিয়েছেন বৈভব সূর্যবংশী। এই কিশোর আইপিএল-এ (IPL 2026) রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে একাধিক রেকর্ড গড়েছেন। এবার সিনিয়র পর্যায়ে আন্তর্জাতিক ক্রিকেটেও দুর্দান্ত পারফরম্যান্স দেখাতে তৈরি এই কিশোর।

DID YOU KNOW ?
সচিনের রেকর্ড ভাঙছে
ভারতের সিনিয়র পুরুষ ক্রিকেট দলের হয়ে সবচেয়ে কম বয়সে অভিষেকের রেকর্ড সচিন তেন্ডুলকরের দখলে। এবার সেই রেকর্ড ভেঙে দিচ্ছেন বৈভব সূর্যবংশী।

Vaibhav Sooryavanshi's parents: ভারতের সিনিয়র পুরুষ ক্রিকেট দলের নতুন সদস্য বৈভব সূর্যবংশীর সঙ্গে তাঁর বাবা-মাকেও শ্রীলঙ্কা (Sri Lanka) ও ব্রিটেন সফরে (United Kingdom) যাওয়ার অনুরোধ জানাল বিসিসিআই (BCCI)। ১৫ বছরের বৈভব প্রথমবার সিনিয়র পর্যায়ে ভারতীয় দলে জায়গা পেয়েছেন। বয়সে বড় ক্রিকেটারদের সঙ্গে থাকার অভ্যাস আছে বৈভবের। কারণ, তিনি আইপিএল-এ (IPL 2026) রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে খেলছেন। কিন্তু আইপিএল ও আন্তর্জাতিক ক্রিকেট আলাদা। সে কথা মাথায় রেখেই বিসিসিআই কর্তারা মনে করছেন, বাবা-মা সঙ্গে থাকলে বৈভব স্বাচ্ছন্দ্য বোধ করবেন। ছেলে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে খেলবেন। এই মুহূর্ত বৈভবের বাবা-মায়ের পক্ষে অত্যন্ত গর্বের। ফলে তাঁরা বিসিসিআই-এর আহ্বানে সাড়া দিয়ে জাতীয় দলের সঙ্গে বিদেশ সফরে যেতে চাইবেন।

রেকর্ড গড়তে চলেছেন বৈভব

ভারতের সিনিয়র পুরুষ ক্রিকেট দলের হয়ে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের রেকর্ড সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) দখলে। এই কিংবদন্তি ১৬ বছর ২০৭ দিন বয়সে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে কোনও ম্যাচ খেলেন। এবার ১৫ বছর বয়সেই জাতীয় দলে ডাক পেয়েছেন বৈভব। বিদেশ সফরে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে চলেছে। ফলে সচিনের রেকর্ড ভেঙে দিতে চলেছেন এই কিশোর।

বৈভবকে নিয়ে সতর্ক বিসিসিআই

বিদেশ সফরে ক্রিকেটারদের পরিবারের সদস্যদের দলের সঙ্গে যাওয়া নিয়ে বিধিনিষেধ জারি করেছে বিসিসিআই। কিন্তু বৈভবের ক্ষেত্রে সেই নিয়ম প্রযোজ্য নয়। এই কিশোরের যাতে কোনওরকম সমস্যা না হয়, তা নিশ্চিত করতে চাইছে বিসিসিআই। এ বিষয়ে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া (Devajit Saikia) বলেছেন, ‘ওকে ভারতীয় এ দল থেকে সিনিয়র দলের শ্রীলঙ্কা সফরে বেছে নেওয়া হয়েছে। ও ছোট ছেলে, এখনও নাবালক। সিনিয়র দলে সবাই প্রাপ্তবয়স্ক। এই কারণে আমাদের মনে হচ্ছে, ওর বাবা-মা বা পরিবারের কেউ শ্রীলঙ্কায় গেলে ভালো হয়। আমরা ওর বাবা-মাকে অনুরোধ জানাব। ওঁরা চাইলে দলের সঙ্গে যেতে পারেন। শ্রীলঙ্কা সফরের পর ওর বাবা-মা ইংল্যান্ড সফরেও যদি যেতে চান, তাহলে আমরা সাহায্য করব।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৫
১৫ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষা।
১৫ বছর বয়সেই ভারতের সিনিয়র পুরুষ ক্রিকেট দলের হয়ে প্রথমবার খেলার সুযোগ পেতে চলেছেন বৈভব সূর্যবংশী।
Read more Articles on
click me!

Recommended Stories

Sourav Ganguly: মমতার হয়ে ইউসুফকে সাংসদ পদ ছাড়ার অনুরোধ? মুখ খুললেন সৌরভ
India vs Afghanistan: রাহুল-শুবমানের শতরান, আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দাপট ভারতের