Vaibhav Sooryavanshi Record: আইপিএল-এ (IPL 2026) সুযোগ পাওয়ার পর থেকেই একের পর এক নজির গড়ে চলেছেন রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) কিশোর ব্যাটার বৈভব সূর্যবংশী। রবিবার অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে ম্যাচে নতুন রেকর্ড গড়লেন বৈভব।
KNOW
Vaibhav Sooryavanshi IPL Record: আইপিএল-এর কোনও এক মরসুমে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড গড়লেন ১৫ বছর বয়সি বৈভব সূর্যবংশী। রবিবার অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে ব্যাটিং ওপেন করতে নেমে এই রেকর্ড গড়লেন বৈভব। তাঁর এই রেকর্ড গড়ার জন্য তিনবার ছক্কা মারার দরকার ছিল। বেশি সময় নেননি এই কিশোর। রাজস্থানের ইনিংসের পঞ্চম ওভারে ত্রিপুরানা বিজয়ের (Tripurana Vijay) বলে ছক্কা মেরে নতুন রেকর্ড গড়েন বৈভব। এর আগে আইপিএল-এর কোনও এক মরসুমে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক ৪২টি ছক্কা মারার রেকর্ড ছিল অভিষেক শর্মার (Abhishek Sharma)। রবিবার তাঁকে ছাপিয়ে গেলেন বৈভব।

কম ম্যাচে বেশি ছক্কা বৈভবের
২০২৪ সালের আইপিএল-এ (IPL 2024) সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) হয়ে ১৬ ম্যাচ খেলে ৪২টি ছক্কা মেরেছিলেন অভিষেক। চলতি আইপিএল-এ (IPL 2026) রবিবার পর্যন্ত ১২ ম্যাচ খেলে ৪৩টি ছক্কা মেরেছেন বৈভব। এই কিশোর চলতি আইপিএল-এ রাজস্থানের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন। একইসঙ্গে তিনি ছক্কার রেকর্ডও গড়লেন। গত আইপিএল-এ (IPL 2025) পাঞ্জাব কিংসের (Punjab Kings) অধিনায়ক শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) ১৭ ম্যাচ খেলে ৩৯টি ছক্কা মেরেছিলেন। এবার আগেই তাঁকে পিছনে ফেলে দিয়েছেন বৈভব।
সবার আগে ক্রিস গেইল
আইপিএল-এর কোনও এক মরসুমে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড ক্রিস গেইলের (Chris Gayle) দখলে। ২০১২ সালের আইপিএল-এ (IPL 2012) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) হয়ে খেলার সময় ১৫ ম্যাচ খেলে ৫৯টি ছক্কা মারেন গেইল। ২০১৯ সালের আইপিএল-এ (IPL 2019) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) তারকা আন্দ্রে রাসেল (Andre Russell) ১৪ ম্যাচ খেলে ৫২টি ছক্কা মারেন। ২০১৩ সালের আইপিএল-এ (IPL 2013) আরসিবি-র হয়ে ১৬ ম্যাচ খেলে ৫১টি ছক্কা মারেন গেইল। অন্য কোনও ব্যাটার আইপিএল-এর এক মরসুমে ৫০-এর বেশি ছক্কা মারতে পারেননি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


