Beyers Swanepoel: ম্যাচের মাঝপথে উড়ান ধরতে ছুটলেন বোলার, হেরে গেল দল

Published : Mar 31, 2026, 09:32 PM IST
Beyers Swanepoel

সংক্ষিপ্ত

Beyers Swanepoel: দক্ষিণ আফ্রিকার (South Africa) অলরাউন্ডার বেয়ার্স সোয়ানেপোল বেশ কিছুদিন ধরেই প্রথম শ্রেণির ক্রিকেট এবং ফ্র্যাঞ্চাইজি টি-২০ ক্রিকেটে খেলছেন। কিন্তু এই ক্রিকেটার এবার এমন এক কাণ্ড করে বসেছেন, যার জেরে দলের প্রতি তাঁর দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

DID YOU KNOW ?
ম্যাচ ছেড়ে পালালেন!
দক্ষিণ আফ্রিকার প্রথম শ্রেণির প্রতিযোগিতার এক ক্রিকেটার ফাইনাল ম্যাচ চলাকালীন মাঠ ছেড়ে পালালেন!

Cricket South Africa: ম্যাচ তখনও শেষ হয়নি। হঠাৎ চোট পেয়েছেন এমন ভান করে মাঠ ছাড়লেন এক ক্রিকেটার। তারপর তিনি মাঠ ছেড়েই চলে গেলেন। প্রথমে কেউ আসল ঘটনা বুঝতে পারেননি। পরে তদন্ত করে জানা যায়, এই ক্রিকেটার চোট পাননি। তিনি ইচ্ছাকৃতভাবে মাঠ ছেড়েছেন। এই কারণে প্রথমে পরিবর্ত ফিল্ডারকে মাঠে যাওয়ার অনুমতি দেওয়া হলেও, তারপর আর পরিবর্ত ফিল্ডারকে মাঠে রাখার অনুমতি দেওয়া হয়নি। ফলে ১০ জন ফিল্ডারই মাঠে থাকেন। একজন কম ফিল্ডার নিয়ে খেলে অল্পের জন্য হেরে যায় দল। পাড়ার ক্রিকেট ম্যাচ নয়, পেশাদার ম্যাচে এই ঘটনা দেখা গিয়েছে। এই ক্রিকেটারকে নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। ক্রিকেট দুনিয়ায় এখন এই ক্রিকেটারকে নিয়ে আলোচনা চলছে।

কে এই ক্রিকেটার?

দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটারের নাম বেয়ার্স সোয়ানেপোল (Beyers Swanepoel)। তিনি দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড (Cricket South Africa) প্রভিন্সিয়াল ওয়ান ডে চ্যালেঞ্জ ডিভিশন ওয়ানের (CSA Provincial One-Day Challenge Division One) ফাইনাল ম্যাচ খেলছিলেন। রবিবার জোহানেসবার্গের (Johannesburg) দ্য ওয়ান্ডারার্স স্টেডিয়ামে (Titans at The Wanderers Stadium) এই ম্যাচ চলছিল। টাইটানসের (Titans) বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে ২৪৮ রান করে লায়ন্স (Lions)। এরপর বল হাতে ভালো পারফরম্যান্স দেখান সোয়ানেপোল। তিনি ১০ ওভার বোলিং করে ৪৪ রান দিয়ে তিন উইকেট নেন। এরপরেই অন্যদিকে মোড় নেয় ঘটনা।

কেন ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়লেন সোয়ানেপোল?

লায়ন্স সূত্রে জানা গিয়েছে, উরসেস্টারশায়ারের (Worcestershire) হয়ে কাউন্টি ক্রিকেটে (County Cricket) খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সোয়ানেপোল। রবিবার সন্ধেবেলা স্থানীয় সময় অনুযায়ী সাড়ে সাতটায় তাঁর ইংল্যান্ডের (United Kingdom) উড়ান ধরার কথা ছিল। ম্যাচ শেষ হওয়া পর্যন্ত মাঠে থাকলে সেই উড়ান ধরতে পারতেন না এই ক্রিকেটার। সেই কারণেই তিনি ম্যাচ শেষ হওয়ার আগে মাঠ ছেড়ে চলে যান। আগে থাকতেই তিনি এই পরিকল্পনা করে রেখেছিলেন। কিন্তু দলের কাউকে কিছু জানাননি। তদন্তের পর পুরো ঘটনা জানা যায়।

শাস্তি পেতে পারেন সোয়ানেপোল

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ঘরোয়া ক্রিকেট বিষয়ক প্রধান এডি খোজা জানিয়েছেন, তাঁরা এই ঘটনার তদন্ত শুরু করেছেন। তদন্ত রিপোর্ট পাওয়ার পর উপযুক্ত ব্যবস্থা নেবেন। সোয়ানেপোলকে কাউন্টি ক্রিকেটে খেলার অনুমতি না-ও দেওয়া হতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১০
পেশাদার ক্রিকেট ম্যাচে ১০ জনে ফিল্ডিং!
দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেট ম্যাচ চলাকালীন ইচ্ছাকৃতভাবে মাঠের বাইরে চলে গেলেন এক ক্রিকেটার!
Read more Articles on
click me!

Recommended Stories

Shami Retirement News: অবসর নিয়ে জল্পনার অবসান, কী বললেন ভারতের তারকা পেসার?
Ball Tampering PSL: ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে পাকিস্তান ক্রিকেট! বল বিকৃতির দায়ে দুই ম্যাচ সাসপেন্ড ফখর জামান?