MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
8th Pay Commission
WB Education News
Govt Headquarter Shifting to Newtown
Annapurna Yojana
West Bengal & Kolkata Weather
DA Hike
Tamil Nadu MLAs New Benefits
Annapurna Yojana
Gold Price in Kolkata
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • ওয়েস্ট ইন্ডিজ সফরের পর লেস্টারশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলবেন অজিঙ্কা রাহানে

ওয়েস্ট ইন্ডিজ সফরের পর লেস্টারশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলবেন অজিঙ্কা রাহানে

সদ্য সমাপ্ত আইপিএল-এ নতুন ভঙ্গিতে দেখা গিয়েছে চেন্নাই সুপার কিংসের তারকা ব্যাটার অজিঙ্কা রাহানে। এরপর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ভালো পারফরম্যান্স দেখিয়েছেন এই ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজ সফরেও ভালো খেলতে তৈরি রাহানে।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Jun 18 2023, 09:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
ইংল্যান্ডের কাউন্টি দল লেস্টারশায়ারের হয়ে দ্বিতীয় ডিভিশনে খেলবেন অজিঙ্কা রাহানে
Image Credit : PTI

ইংল্যান্ডের কাউন্টি দল লেস্টারশায়ারের হয়ে দ্বিতীয় ডিভিশনে খেলবেন অজিঙ্কা রাহানে

ভারতীয় দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে ২টি টেস্ট ম্যাচ খেলার পর দেশে না ফিরে ইংল্যান্ডে যাবেন অজিঙ্কা রাহানে। কাউন্টি দল লেস্টারশায়ারের হয়ে দ্বিতীয় ডিভিশনে খেলবেন এই অভিজ্ঞ ব্যাটার।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
জুন থেকেই লেস্টারশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলার কথা ছিল অজিঙ্কা রাহানের
Image Credit : PTI

জুন থেকেই লেস্টারশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলার কথা ছিল অজিঙ্কা রাহানের

এ বছরের জানুয়ারিতে লেস্টারশায়ারের সঙ্গে চুক্তি করেন অজিঙ্কা রাহানে। তাঁর জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে ৮টি প্রথম শ্রেণির ম্যাচ এবং রয়্যাল লন্ডন কাপের সব ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু জাতীয় দলে সুযোগ পাওয়ায় সেই পরিকল্পনা বদলাতে হল। 

38
আইপিএল শেষ হওয়ার পরেই লেস্টারশায়ারে যোগ দেওয়ার কথা ছিল অজিঙ্কা রাহানের
Image Credit : PTI

আইপিএল শেষ হওয়ার পরেই লেস্টারশায়ারে যোগ দেওয়ার কথা ছিল অজিঙ্কা রাহানের

লেস্টারশায়ারের সঙ্গে চুক্তি অনুযায়ী আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার পরেই কাউন্টি ক্রিকেটে যোগ দেওয়ার কথা ছিল অজিঙ্কা রাহানের। কিন্তু তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জাতীয় দলে সুযোগ পাওয়ায় কাউন্টি দলে যোগ দিতে পারেননি।

48
ওয়েস্ট ইন্ডিজ সফরে সীমিত ওভারের সিরিজে ভারতীয় দলে না থাকলে তবেই কাউন্টি ক্রিকেট খেলতে পারবেন রাহানে
Image Credit : Getty

ওয়েস্ট ইন্ডিজ সফরে সীমিত ওভারের সিরিজে ভারতীয় দলে না থাকলে তবেই কাউন্টি ক্রিকেট খেলতে পারবেন রাহানে

১২ জুলাই শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। ২ দল ২টি টেস্ট ম্যাচ খেলবে। তারপর যদি ওডিআই ও টি-২০ সিরিজে ভারতীয় দলে না থাকেন, তাহলেই লেস্টারশায়ারের হয়ে খেলার সুযোগ পাবেন অজিঙ্কা রাহানে।

58
আগস্টে লেস্টারশায়ারের হয়ে রয়্যাল লন্ডন কাপে খেলতে পারেন অজিঙ্কা রাহানে
Image Credit : Getty

আগস্টে লেস্টারশায়ারের হয়ে রয়্যাল লন্ডন কাপে খেলতে পারেন অজিঙ্কা রাহানে

বিসিসিআই সূত্রে খবর, ভারতীয় দলের হয়ে ওডিআই, টি-২০ সিরিজে খেলার সুযোগ পাবেন না অজিঙ্কা রাহানে। ফলে লেস্টারশায়ারের হয়ে আগস্টে রয়্যাল লন্ডন কাপ এবং সেপ্টেম্বরে ৪টি কাউন্টি ম্যাচ খেলতে পারেন রাহানে।

68
৪ বছর পর এই নিয়ে দ্বিতীয়বার কাউন্টি ক্রিকেট খেলতে চলেছেন অজিঙ্কা রাহানে
Image Credit : Getty

৪ বছর পর এই নিয়ে দ্বিতীয়বার কাউন্টি ক্রিকেট খেলতে চলেছেন অজিঙ্কা রাহানে

২০১৯ সালের ওডিআই বিশ্বকাপে জাতীয় দলে সুযোগ না পাওয়ার পর হ্যাম্পশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলেছিলেন অজিঙ্কা রাহানে। দ্বিতীয়বার কাউন্টি ক্রিকেট খেলতে চলেছেন তিনি।

78
কিয়া ওভালে টেস্ট ক্রিকেটে ৫,০০০ রানের গণ্ডি পেরিয়ে গিয়েছেন অজিঙ্কা রাহানে
Image Credit : Getty

কিয়া ওভালে টেস্ট ক্রিকেটে ৫,০০০ রানের গণ্ডি পেরিয়ে গিয়েছেন অজিঙ্কা রাহানে

কিয়া ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে ৮৯ রান করেন অজিঙ্কা রাহানে। তিনি টেস্টে ৫,০০০ রানও করে ফেলেছেন। 

88
দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপে অজিঙ্কা রাহানের খেলার সুযোগ পাওয়ার সম্ভাবনা কার্যত নেই
Image Credit : Getty

দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপে অজিঙ্কা রাহানের খেলার সুযোগ পাওয়ার সম্ভাবনা কার্যত নেই

এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপে অজিঙ্কা রাহানের খেলার সুযোগ পাওয়ার সম্ভাবনা কার্যত নেই। সেই কারণে তিনি কাউন্টি ক্রিকেট ও ঘরোয়া ক্রিকেট খেলবেন। ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে জাতীয় দলে ফিরতে পারেন রাহানে। 

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
WTC Points Table: শ্রীলঙ্কাকে হারানোর পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারত কোন জায়গায় দাঁড়িয়ে?
Recommended image2
India-Sri Lanka Test: শ্রীলঙ্কার মাটিতে নজরকাড়া পারফরম্যান্স মানব সুথার এবং দেবদূত পাডিক্কালের, ভবিষ্যতের দুই তারকা
Recommended image3
India vs Sri Lanka: ৬০০-তম ম্যাচে সহজ জয়, টেস্ট চ্যাম্পিয়নশিপে গুরুত্বপূর্ণ পয়েন্ট ভারতের
Recommended image4
IND vs SL Test Series: জয়ের অনেকটাই কাছে ভারত, গল টেস্টে রীতিমতো ধুঁকছে শ্রীলঙ্কা! বিশ্ব চ্যাম্পিয়নশিপের স্বপ্ন গিলদের সামনে
Recommended image5
Dinesh Chandimal: বাউন্ডারি বাঁচাতে গিয়ে কাঁধে চোট, হাসপাতালে দীনেশ চান্ডিমাল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved