Ben Stokes Controversy: ইংল্যান্ডের (England) অধিনায়ক বেন স্টোকস বারবার বিতর্কে জড়িয়েছেন। মাঠের বাইরে একাধিক অনভিপ্রেত ঘটনার সঙ্গে তাঁর নাম জড়িয়ে গিয়েছে। বিতর্কে জড়িয়ে পড়ে দল থেকে বাদও পড়েছেন এই অলরাউন্ডার। তারপর তিনি দলে ফিরেও এসেছেন। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দিলেন স্টোকস।
KNOW
Ben Stokes Retirement: লন্ডনের (London) নাইটক্লাবে এক উঠতি রাগবি খেলোয়াড়ের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ার ঘটনার তিন সপ্তাহের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দিলেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। নটিংহ্যামের (Nottingham) ট্রেন্ট ব্রিজে (Trent Bridge) ইংল্যান্ড-নিউজিল্যান্ড (England vs New Zealand) সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ চলাকালীন অবসর ঘোষণা করলেন এই অলরাউন্ডার। তিনি জানিয়েছেন, এই ম্যাচের পর আর ইংল্যান্ডের হয়ে খেলবেন না। ২০১১ সালে প্রথমবার ইংল্যান্ডের হয়ে সাদা বলের ক্রিকেটে খেলার সুযোগ পান স্টোকস। অ্যাডিলেডে (Adelaide) ২০১৩ সালের অ্যাশেজে (Ashes 2013) প্রথমবার টেস্ট ম্যাচে খেলার সুযোগ পান এই অলরাউন্ডার। ১৩ বছর ধরে টেস্ট ম্যাচ খেলার পর এবার এক টেস্ট ম্যাচ চলাকালীনই তিনি সরে যাওযার কথা জানিয়ে দিলেন।

রবিবার অবসর ঘোষণা স্টোকসের
রবিবার ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচের চতুর্থ দিনের খেলার ছিল। এদিন খেলা শুরু হওয়ার আগে সতীর্থদের তাঁর সিদ্ধান্তের কথা জানিয়ে দেন স্টোকস। এরপর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ডের (England and Wales Cricket Board) পক্ষ থেকে স্টোকসের অবসরের খবর জানানো হয়। ইসিবি চেয়ারম্যান রিচার্ড থম্পসন (Richard Thompson) জানান, ‘বেন স্টোকস ইংল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার এবং ওর প্রজন্মের সেরা ব্যক্তি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে চলে যাচ্ছে। চাপের মুখে ওর পারফরম্যান্স, নিরন্তর প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাওয়া এবং প্রয়োজনের মুহূর্তে অসাধারণ পারফরম্যান্স দেখানোর ক্ষমতা আমাকে এবং লক্ষ লক্ষ অনুরাগীদের যে স্মৃতি উপহার দিয়েছে তা চিরকাল থেকে যাবে।’
২ বার বিশ্বকাপ জিতেছেন স্টোকস
২০১৯ সালে ওডিআই বিশ্বকাপ (2019 Cricket World Cup) ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ ব্যাটিং করে ইংল্যান্ডকে প্রথমবার খেতাব জেতান স্টোকস। এরপর ২০২২ সালে টি-২০ বিশ্বকাপ (2022 ICC Men's T20 World Cup) চ্যাম্পিয়ন দলেও ছিলেন স্টোকস। তিনি মাঠের বাইরে বারবার বিতর্কে জড়িয়ে পড়লেও, ভালো পারফরম্যান্স দেখিয়ে এসেছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


