Cricket Australia: টি-২০ বিশ্বকাপে ব্যর্থতা, দল নিয়ে ফরেন্সিক রিভিউ ক্রিকেট অস্ট্রেলিয়ার

Published : Feb 19, 2026, 06:54 PM ISTUpdated : Feb 19, 2026, 07:00 PM IST
Australia

সংক্ষিপ্ত

2026 ICC Men's T20 World Cup: এবারের টি-২০ বিশ্বকাপ শুরু হওয়ার আগেই দলের একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটারের চোট নিয়ে সমস্যায় পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া (Australia)। এই টুর্নামেন্টে প্রাক্তন চ্যাম্পিয়নদের ফল ভালো হল না।

DID YOU KNOW ?
২০২৮ সালের প্রস্তুতি
২০২৮ সালের টি-২০ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন করবে ১২ দেশ। ইতিমধ্যেই নয় দেশ চূড়ান্ত হয়ে গিয়েছে। বাকি তিন দেশও প্রায় চূড়ান্ত।

Cricket Australia: এবারের টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) দলের ব্যর্থতায় নড়েচড়ে বসেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই ব্যর্থতা ভালোভাবে নেওয়া হচ্ছে না। এই ব্যর্থতার পর দল নিয়ে ফরেন্সিক রিভিউয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচক টনি ডোডেমেইড বলেছেন, ‘এই টুর্নামেন্টে আমাদের দল যেভাবে খেলেছে, তা সত্যিই হতাশাজনক। আমাদের কিছুটা সময় দরকার। আমরা সময় নেব। এই টুর্নামেন্টে আমাদের শেষ ম্যাচের পর আমরা এই ব্যর্থতার পর্যালোচনা করব। শুক্রবার ওমানের (Oman) বিরুদ্ধে আমাদের জয় পাওয়া জরুরি। তারপর আমরা দলের অবস্থা খতিয়ে দেখব।’ চলতি টি-২০ বিশ্বকাপে গ্রুপ বি-তে চতুর্থ স্থানে আছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচ খেলে তারা মাত্র এক ম্যাচে জয় পেয়েছে। শুক্রবার ওমানের বিরুদ্ধে জয় পেলে গ্রুপে তিন নম্বরে উঠে আসতে পারে। কিন্তু তাতে কোনও লাভ হবে না। সুপার এইট পর্যায়ের যোগ্যতা অর্জনের সুযোগ নেই। ইতিমধ্যেই এই টুর্নামেন্ট থেকে অস্ট্রেলিয়ার বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে। সম্প্রতি কোনও বহুদেশীয় টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার এত খারাপ ফল দেখা যায়নি। এই কারণেই ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া।

ফিরল লজ্জার ইতিহাস

২০০৯ সালের পর প্রথমবার টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্যায় থেকেই বিদায় নিচ্ছে অস্ট্রেলিয়া। ২০২১ সালের চ্যাম্পিয়নরা এবার শ্রীলঙ্কা (Sri Lanka) ও জিম্বাবোয়ের (Zimbabwe) কাছে হেরে গিয়েছে। চোটের জন্য তারকা অলরাউন্ডার প্যাট কামিন্স (Pat Cummins) ও জশ হ্যাজেলউড (Josh Hazlewood) খেলতে পারেননি। কিন্তু তারপরেও গ্রুপ থেকে বিদায় নেওয়া অস্ট্রেলিয়ার ক্ষেত্রে বেমানান। এই কারণেই ব্যর্থতার কারণ খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া

পরের বিশ্বকাপের পরিকল্পনা শুরু ক্রিকেট অস্ট্রেলিয়ার

ডোডেমেইড বলেছেন, ‘আমরা সব বিশ্বকাপই জিততে চাই। কোথায় বিশ্বকাপ হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ নয়। আমাদের জেতা জরুরি। পরের বিশ্বকাপ আমাদের দেশে হতে চলেছে। আমরা দেশের মাটিতে ভালো ফল চাই।’ দু'বছর পরের টি-২০ বিশ্বকাপে সাফল্য পাওয়ার জন্য এখন থেকেই পরিকল্পনা শুরু করে দিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২৮
২০২৮ সালে পরবর্তী টি-২০ বিশ্বকাপ হতে চলেছে।
২০২৮ সালের টি-২০ বিশ্বকাপ হতে চলেছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায়।
Read more Articles on
click me!

Recommended Stories

T20 World Cup 2026: অস্ট্রেলিয়ার পর এবার শ্রীলঙ্কাকে হারিয়ে চমক জিম্বাবোয়ের, রাজাদের বার্তা সূর্যদের
West Indies vs Italy: টানা ৪ ম্যাচে জয় ওয়েস্ট ইন্ডিজের, হার দিয়ে টি-২০ বিশ্বকাপ শেষ ইতালির