2026 ICC Men's T20 World Cup: যে কোনও ফর্ম্যাটের বিশ্বকাপেই অন্যতম ফেভারিট হিসেবে ধরা হয় অস্ট্রেলিয়াকে (Australia)। কিন্তু এবারের টি-২০ বিশ্বকাপে একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারছে না অসিরা। তারা দ্রুত বিদায় নিতে পারে।
KNOW
Australia vs Sri Lanka: তিন ম্যাচ খেলে জয় মাত্র এক ম্যাচে। হার দুই ম্যাচে। পয়েন্ট মাত্র দুই। মাত্র এক ম্যাচ বাকি। সেই ম্যাচে জয় পেলেও সুপার এইট নিশ্চিত হবে না। চলতি টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) গ্রুপ পর্যায় থেকেই বিদায় নিতে পারে অস্ট্রেলিয়া। ২০২১ সালের চ্যাম্পিয়নরা গ্রুপ বি-তে তিন নম্বরে। তিন ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থাকা শ্রীলঙ্কা ইতিমধ্যেই সুপার এইটের যোগ্যতা অর্জন করেছে। দ্বিতীয় স্থানে থাকা জিম্বাবোয়ে (Zimbabwe) দুই ম্যাচ খেলে চার পয়েন্ট পেয়েছে। তারা অস্ট্রেলিয়ার চেয়ে বেশি পয়েন্ট পেয়েছে। দুই ম্যাচ বাকি। ফলে সুবিধাজনক জায়গায় জিম্বাবোয়ে। ফলে অস্ট্রেলিয়ার গ্রুপ থেকেই বিদায় নেওয়া সময়ের অপেক্ষা।
পরপর ২ ম্যাচে হার অস্ট্রেলিয়ার
এবারের টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে (Australia vs Ireland) ৬৭ রানে জয় পায় অস্ট্রেলিয়া। তারপরেই তাদের পতন শুরু হয়। জিম্বাবোয়ের বিরুদ্ধে ২৩ রানে হারের পর সোমবার রাতে শ্রীলঙ্কার বিরুদ্ধে আট উইকেটে হেরে গিয়েছে অস্ট্রেলিয়া। শেষ ম্যাচে তারা ওমানের (Australia vs Oman) মুখোমুখি হবে। কিন্তু তার আগেই বিদায় নিশ্চিত হয়ে যেতে পারে। মঙ্গলবার বিকেলে আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে জিম্বাবোয়ে (Ireland vs Zimbabwe)। এই ম্যাচ জিতলেই তিন ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কার পর গ্রুপ বি-র দ্বিতীয় দল হিসেবে সুপার এইটের যোগ্যতা অর্জন করবে জিম্বাবোয়ে।
পথুম নিশাঙ্কর কাছে হার অস্ট্রেলিয়ার
সোমবার রাতে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৮১ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। এরপর ১৮ ওভারে দুই উইকেট হারিয়ে সেই রান তুলে নেয় শ্রীলঙ্কা। চলতি টি-২০ বিশ্বকাপে প্রথম ব্যাটার হিসেবে শতরান করেন পথুম নিশাঙ্ক (Pathum Nissanka)। শ্রীলঙ্কার এই ওপেনার ৫২ বল খেলে ১০০ রান করে অপরাজিত থাকেন। তিনি ১০টি বাউন্ডারি ও পাঁচটি ওভার-বাউন্ডারি মারেন। তাঁর এই ইনিংসের জন্যই হেরে গেল অস্ট্রেলিয়া।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


