Cricket Canada: কানাডা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের বাড়িতে গুলি, পিছনে লরেন্স বিষ্ণোই গ্যাং?

Published : May 21, 2026, 11:22 AM IST
Lawrence Bishnoi Gang

সংক্ষিপ্ত

Cricket Canada President House Attacked: ক্রিকেট কানাডার নবনির্বাচিত প্রেসিডেন্ট অরবিন্দর খোসার (Arvinder Khosa) বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। এই ঘটনার পিছনে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (Lawrence Bishnoi Gang) হাতে রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের। এই ঘটনায় কানাডা ক্রিকেট বোর্ডের সঙ্গে অপরাধ জগতের সরাসরি যোগাযোগ ও সংঘাত প্রকট।

DID YOU KNOW ?
বিষ্ণোই গ্যাংয়ের দাপট
কানাডায় কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের প্রভাব নতুন কিছু নয়। এবার সে দেশের ক্রিকেট বোর্ডেও প্রভাব বিস্তার করেছে এই গ্যাং।

Cricket Canada News: ক্রিকেট কানাডার নবনির্বাচিত প্রেসিডেন্ট অরবিন্দর খোসার (Arvinder Khosa) বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল। গুলি চালানো হয় বলে অভিযোগ। ব্রিটিশ কলম্বিয়া (British Columbia) প্রদেশের সারে (Surrey) শহরের নিউটন (Newton) অঞ্চলে অরবিন্দরের বাড়ি। সেখানেই হামলা চালায় দুষ্কৃতীরা। স্থানীয় সময় অনুযায়ী বুধবার ভোর চারটে বেজে ৪০ মিনিট নাগাদ গুলি চলে বলে জানিয়েছে পুলিশ। দুষ্কৃতীরা বাড়ি ঘিরে ধরে গুলি চালায়। এই ঘটনার পিছনে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং (Lawrence Bishnoi Gang) আছে বলে সন্দেহ পুলিশের। এই গ্যাংয়ের বিরুদ্ধে চলতি বছরের শুরুতে টি-২০ বিশ্বকাপে (ICC Men' T20 World Cup 2026) ম্যাচ গড়াপেটার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। ক্রিকেট কানাডায় দুর্নীতির অভিযোগও উঠেছে। এছাড়া অপরাধমূলক ঘটনার সঙ্গেও ক্রিকেট কানাডার যোগ রয়েছে বলে অভিযোগ। এই সব কারণেই অরবিন্দরের বাড়িতে গুলি চালানো হয়ে থাকতে পারে বলে মনে করছে পুলিশ।

গুলিতে অরবিন্দরের বাড়ির ক্ষতি

অরবিন্দরের বাড়িতে গুলি চালানোর ঘটনায় কেউ হতাহত হননি। তবে বাড়ির কিছু অংশের ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীরা অন্তত পাঁচ রাউন্ড গুলি চালায়। দরজা, জানলা, দেওয়ালের ক্ষতি হয়েছে। সারে পুলিশের (Surrey Police) পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত সবে শুরু হয়েছে। এখনই কিছু বলা সম্ভব নয়। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, তোলাবাজির কারণে গুলি চালানো হতে পারে। কারা এই ঘটনার পিছনে রয়েছে, সে বিষয়ে সরকারিভাবে এখনও কিছু জানায়নি পুলিশ

ক্রিকেট কানাডায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের প্রভাব!

সম্প্রতি জানা গিয়েছে, ক্রিকেট কানাডার কর্তাদের উপর প্রভাব খাটিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং। এই কুখ্যাত গ্যাংয়ের হুমকির জেরেই দিলপ্রীত বাজওয়াকে (Dilpreet Bajwa) কানাডা দলের অধিনায়ক নির্বাচিত করা হয়। কয়েকজন ক্রিকেটারকে যাতে দল থেকে বাদ না দেওয়া হয়, সেই হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। তদন্তকারীদের সন্দেহ, সংশ্লিষ্ট ক্রিকেটারদের মাধ্যমেই ম্যাচ গড়াপেটা করা হয়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
ক্রিকেট কানাডার প্রেসিডেন্টের বাড়িতে ৫ রাউন্ড গুলি।
ক্রিকেট কানাডার নতুন প্রেসিডেন্ট অরবিন্দর খোসার বাড়িতে ৫ রাউন্ড গুলি চালানোর অভিযোগ। তদন্ত শুরু পুলিশের।
Read more Articles on
click me!

Recommended Stories

KKR vs MI: ওয়াংখেড়ের বদলা ইডেনে, মুম্বই ইন্ডিয়ানসকে উড়িয়ে দিল কেকেআর
Ranji Trophy: ১,৭৮৮ ম্যাচ, রঞ্জি ট্রফি-সহ ঘরোয়া টুর্নামেন্টগুলির সূচি ঘোষণা বিসিসিআই-এর