Lawrence Bishnoi Gang: কানাডায় (Canada) লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের বাড়বাড়ন্ত নতুন কিছু নয়। এই দলের বিরুদ্ধে নানা ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। এবার টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ম্যাচ গড়াপেটার সঙ্গে যুক্ত থাকার অভিযোগও উঠল। ফলে বিড়ম্বনার মুখে কানাডা ক্রিকেট (Canada Cricket)।
KNOW
Canada Cricket Match-fixing: টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) কানাডা ক্রিকেটের দল গঠন থেকে শুরু করে দলের যাবতীয় সিদ্ধান্তের পিছনে ছিল লরেন্স বিষ্ণোই গ্যাং (Lawrence Bishnoi Gang)! কানাডার এক সংবাদমাধ্যমে প্রচারিত খবরে এমনই দাবি করা হয়েছে। ওই সংবাদমাধ্যমের দাবি, বিষ্ণোই গ্যাংয়ের চাপে টি-২০ বিশ্বকাপে ম্যাচ গড়াপেটাও করে থাকতে পারে কানাডা দল। হুমকি দিয়ে এবং ভয় দেখিয়ে নিজেদের ইচ্ছামতো কাজ করিয়ে নিয়েছে বিষ্ণোই গ্যাং। টি-২০ বিশ্বকাপে কানাডার অধিনায়ক দিলপ্রীত বাজওয়াকে (Dilpreet Bajwa) নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, বিষ্ণোই গ্যাংয়ের চাপেই দিলপ্রীতকে অধিনায়ক নির্বাচিত করা হয়। তাঁকে যাতে সব ক্রিকেটার সমর্থন করেন, তার জন্য চাপ তৈরি করা হয়। নির্দিষ্ট কয়েকজন ক্রিকেটারকে সমর্থন না করলে ফল ভুগতে হবে বলে বাকি ক্রিকেটারদের শাসানো হয় বলেও অভিযোগ।
বিষ্ণোই গ্যাংয়ের চাপে দল গঠন!
কানাডা ক্রিকেটের সঙ্গে যুক্ত এক ব্যক্তি দাবি করেছেন, ‘ওরা এসে কয়েকজন নির্দিষ্ট ক্রিকেটারের নাম করে বলে, ওদের দলে রাখতেই হবে। ওদের দল থেকে বাদ দিলে চলবে না। ওদের যদি দল থেকে বাদ দেওয়া হয়, তাহলে তার ফল ভুগতে হবে। এই হুমকি অত্যন্ত ভীতিপ্রদ ছিল।’
তদন্ত শুরু আইসিসি-র
টি-২০ বিশ্বকাপে চেন্নাইয়ে (Chennai) কানাডা বনাম নিউজিল্যান্ড (Canada vs New Zealand) ম্যাচে গড়াপেটা হয়ে থাকতে পারে বলে সন্দেহ তৈরি হয়েছে। সেই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৭৩ রান করার পরেও হেরে যায় কানাডা। অধিনায়ক দিলপ্রীতের এক ওভারে ১৫ রান হয়। নো-বল, ওয়াইড-বল করেন কানাডার অধিনায়ক। তাঁর সেই ওভার নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে তদন্ত শুরু করেছে আইসিসি। যদিও প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাইছেন না আইসিসি-র অন্তর্বর্তী দায়িত্বপ্রাপ্ত ইন্টেগ্রিটি চিফ অফিসার অ্যান্ড্রু এফগ্রেভ (Andrew Ephgrave)। তিনি শুধু বলেছেন, ‘আমরা এই মুহূর্তে অভিযোগের সারবত্তার বিষয়ে কোনও মন্তব্য করতে পারব না।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


