Dinesh Lad: 'রোহিতের কারও কাছে কিছু প্রমাণ করার নেই,' বলছেন ছোটবেলার কোচ

Published : Jun 05, 2026, 08:56 PM IST
Dinesh Lad

সংক্ষিপ্ত

2027 ICC Men's Cricket World Cup: ভারতীয় দলের অধিনায়ক হিসেবে টেস্ট, টি-২০, ওডিআই ফর্ম্যাটে সাফল্য পেয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। তবে তিনি এখন শুধু ওডিআই ফর্ম্যাটে খেলছেন। ওডিআই-তে আর ভারতীয় দলের অধিনায়ক নন রোহিত। এই তারকা ব্যাটার এখন সাধারণ খেলোয়াড় হিসেবে জাতীয় দলে আছেন।

DID YOU KNOW ?
রোহিতের পাশে ছোটবেলার কোচ
রোহিত শর্মার ফিটনেস ও ব্যাটিং নিয়ে প্রশ্ন ওঠায় ক্ষুব্ধ ছোটবেলার কোচ দীনেশ লাড। তিনি সমালোচকদের একহাত নিয়েছেন।

Rohit Sharma's Childhood Coach Dinesh Lad: এবারের আইপিএল-এর (IPL 2026) পর রোহিত শর্মার ফিটনেস ও ব্যাটিংয়ের দক্ষতা নিয়ে যে সমালোচনা চলছে, তাতে ক্ষুব্ধ এই তারকা ব্যাটারের ছোটবেলার কোচ দীনেশ লাড। তিনি সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘একজন কোচ হিসেবে আমার মনে হয় না ওর কারও কাছে কিছু প্রমাণ করার আছে। ও ওডিআই বিশ্বকাপ জিততে চায়। আমি ওর সঙ্গে কথা বলেছি। ও কেরিয়ারে কী চায়, সে বিষয়ে স্পষ্ট ধারণা আছে। আমার মনে হয় না ওর ফিটনেস প্রমাণ করতে হবে। ওর বয়স বাড়লেও, এখনও যথেষ্ট ফিট।’ এখন রোহিতের বয়স ৩৯ বছর। তবে তাঁর ব্যাটিংয়ের দক্ষতা একটুও কমেনি। মেদ কমিয়ে ফেলেছেন এই তারকা। ফলে তাঁকে নিয়ে কোনও প্রশ্ন ওঠা উচিত নয় বলেই মত ছোটবেলার কোচের।

রোহিতের অভিজ্ঞতা কাজে লাগবে, মত দীনেশের

রোহিত সম্পর্কে তাঁর ছোটবেলার কোচ আরও বলেছেন, ‘সমালোচকরা নানা কথা বলেই যাবে। এটাই ওদের কাজ। ভারত যদি বিশ্বকাপের ফাইনালে পৌঁছতে চায়, তাহলে রোহিতের অভিজ্ঞতা দরকার। ওর টেকনিক নিয়ে কোনও সমস্যা নেই। তাছাড়া ৫০ ওভারের ক্রিকেটে উইকেটে টিকে থাকাও দরকার। রোহিতের টেকনিক এমন যে ও উইকেটে থিতু হওয়ার জন্য কিছুটা সময় নেয়। তারপর নিজের স্বাভাবিক শট খেলতে শুরু করে। ও আইপিএল-এও নিজের টেকনিক দেখিয়েছে। ও শুধু বড় শট খেলছিল না, এক-দুই রান করেও নিচ্ছিল। আমি সমালোচকদের কথা বুঝতে পারছি না। আমার মত হল, ওর দলে থাকা উচিত।’

রোহিত বিশ্বকাপে খেলবেন, নিশ্চিত দীনেশ

দীনেশ বেশ কিছুদিন ধরেই বলে আসছেন, আগামী বছর ওডিআই বিশ্বকাপে খেলবেন রোহিত। এশিয়ানেট নিউজ বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারেও তিনি সে কথা বলেছিলেন। এবার পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারেও সেই কথারই পুনরাবৃত্তি করেছেন দীনেশ। তাঁর আশা, নির্বাচকরা রোহিতকে রেখেই ওডিআই বিশ্বকাপের দল ঘোষণা করবেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৪০
৪০ বছর বয়সে ওডিআই বিশ্বকাপ খেলতে পারেন রোহিত শর্মা।
আগামী বছর রোহিত শর্মার বয়স হবে ৪০ বছর। সেই বয়সেও তিনি ওডিআই বিশ্বকাপে খেলতে তৈরি।
Read more Articles on
click me!

Recommended Stories

Gautam Gambhir: ভারতীয় দল টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবে, আশাবাদী গম্ভীর
KS Bharat Retirement: হঠাৎ অবসর, ৩২ বছরেই থামল ভরত-পর্ব! টিম ইন্ডিয়ায় আর নয়?