MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • ভবিষ্যতের রোহিত শর্মাদের তৈরি করছেন, সমাজসেবায় দ্রোণাচার্য দীনেশ লাড

ভবিষ্যতের রোহিত শর্মাদের তৈরি করছেন, সমাজসেবায় দ্রোণাচার্য দীনেশ লাড

Dinesh Lad: ক্রিকেটে দেশের অন্যতম সেরা কোচ দীনেশ লাড। কিন্তু ক্রিকেটের বাইরেও তাঁর নিজস্ব কর্মকাণ্ড বিস্তৃত। শিশুদের জন্য কাজ করে চলেছেন এই কোচ। ভবিষ্যতের রোহিত শর্মাদের (Rohit Sharma) তৈরি করাই তাঁর লক্ষ্য।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Nov 12 2025, 03:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ক্রিকেট থেকে অনেক সম্মান পেয়েছেন, এবার সমাজে অবদান রাখছেন দীনেশ লাড
Image Credit : Asianet News

ক্রিকেট থেকে অনেক সম্মান পেয়েছেন, এবার সমাজে অবদান রাখছেন দীনেশ লাড

দীনেশ লাডের সমাজসেবা

রোহিত শর্মা, শার্দুল ঠাকুরদের ছোটবেলার কোচ দীনেশ লাড সমাজসেবার উদ্যোগ নিয়েছেন। তিনি দ্রোণাচার্য সম্মান-সহ অনেক পুরস্কার পেয়েছেন। ক্রিকেট দুনিয়ায় তাঁর আলাদা পরিচিতি রয়েছে। এবার ক্রিকেটের বাইরেও সমাজে অবদান রাখছেন তিনি। আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির শিশুদের পাশে দাঁড়িয়েছেন তিনি। এই শিশুদের মধ্যে থেকেই ভবিষ্যতের রোহিতদের তৈরি করা দীনেশের লক্ষ্য।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, গুজরাতের বেশ কিছু শিশুকে দত্তক নিয়েছেন দীনেশ লাড
Image Credit : Asianet News

মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, গুজরাতের বেশ কিছু শিশুকে দত্তক নিয়েছেন দীনেশ লাড

শিশুদের পাশে দীনেশ লাড

এশিয়ানেট নিউজ বাংলাকে দীনেশ লাড জানিয়েছেন, তিনি মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, গুজরাতের গ্রামাঞ্চল থেকে বেশ কয়েকটি শিশুকে দত্তক নিয়েছেন। তাদের মুম্বইয়ে নিয়ে এসে স্কুলে ভর্তি হওয়া, থাকা, পড়াশোনার পাশাপাশি ক্রিকেট খেলা শেখানোরও দায়িত্ব নিয়েছেন। এই শিশুরা যাতে জীবনে সফল হতে পারে, সেই চেষ্টা করছেন দীনেশ।

Related Articles

Related image1
Now Playing
Rohit Sharma-র কি এখনই অবসর নেওয়া উচিত? এশিয়ানেট নিউজ বাংলায় মুখোমুখি হয়ে কী বলছেন কোচ Dinesh Lad
Related image2
Dinesh Lad: বারাণসীতে পুজো, ভারতীয় দল ঘুরে দাঁড়াবে, আশাবাদী রোহিত শর্মার কোচ
36
গ্রামাঞ্চলের শিশুদের পাশাপাশি তাদের বাবা-মায়েরও থাকা-খাওয়ার দায়িত্ব নিয়েছেন দীনেশ লাড
Image Credit : Asianet News

গ্রামাঞ্চলের শিশুদের পাশাপাশি তাদের বাবা-মায়েরও থাকা-খাওয়ার দায়িত্ব নিয়েছেন দীনেশ লাড

দীনেশ লাডের মানবিক মুখ

দীনেশ লাড আরও জানিয়েছেন, তিনি মুম্বইয়ে পাঁচটি শিশু ও তাদের বাবা-মায়ের থাকার ব্যবস্থা করেছেন। তারা ভাড়া বাড়িতে থাকছে। সেই ভাড়া বহন করছেন দীনেশ। এই শিশুরা গ্রামাঞ্চলে থাকলে ক্রিকেট খেলার সুযোগ পেত না। পড়াশোনারও খুব বেশি সুযোগ নেই। এই কারণেই তাদের মুম্বইয়ে এনে রাখা হয়েছে।

46
গ্রামাঞ্চল থেকে নিয়ে আসা শিশু ও তাদের পরিবারের খাওয়ার দায়িত্বও নিয়েছেন দীনেশ লাড
Image Credit : Asianet News

গ্রামাঞ্চল থেকে নিয়ে আসা শিশু ও তাদের পরিবারের খাওয়ার দায়িত্বও নিয়েছেন দীনেশ লাড

শিশুদের খাওয়ার দায়িত্বও নিয়েছেন দীনেশ লাড

দীনেশ লাড জানিয়েছেন, তিনি এই শিশুদের থাকা, স্কুলে ভর্তি হওয়া, পড়াশোনা, ক্রিকেট খেলার সুযোগ দেওয়ার পাশাপাশি খাওয়ার দায়িত্বও নিয়েছেন। প্রতি দু'মাস অন্তর এই শিশুদের হাতে খাদ্যশস্য তুলে দিচ্ছেন দীনেশ। তিনি এই শিশুদের ক্রিকেট খেলার সরঞ্জামও দিচ্ছেন।

56
মুম্বইয়ের স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করছে এই শিশুরা
Image Credit : Asianet News

মুম্বইয়ের স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করছে এই শিশুরা

নামী স্কুলে পড়াশোনা শিশুদের

দীনেশ লাড তাঁর দত্তক নেওয়া শিশুদের মুম্বইয়ের স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তির ব্যবস্থা করে দিয়েছেন। এই স্কুলে পড়াশোনা করার পাশাপাশি ক্রিকেটও খেলছে এই শিশুরা। তারা মুম্বইয়ের মতো শহরে থাকা, পড়াশোনা করা এবং ক্রিকেট খেলার সুযোগ পেয়ে উৎসাহিত হয়ে উঠেছে। বড় খেলোয়াড় হয়ে ওঠাই তাদের লক্ষ্য।

66
এভাবেই সবার কথা ভেবে সমাজসেবা চালিয়ে যাবেন, সঙ্কল্প রোহিত শর্মাদের কোচের
Image Credit : Asianet News

এভাবেই সবার কথা ভেবে সমাজসেবা চালিয়ে যাবেন, সঙ্কল্প রোহিত শর্মাদের কোচের

সমাজসেবা চালিয়ে যাবেন দীনেশ লাড

এশিয়ানেট নিউজ বাংলাকে দীনেশ লাড জানিয়েছেন, তিনি সমাজসেবা চালিয়ে যাওয়ার বিষয়ে বদ্ধপরিকর। যে শিশুদের দায়িত্ব নিয়েছেন, তারা যাতে ভালোভাবে বড় হয়ে উঠতে পারে এবং জীবনে সফল হতে পারে, সেই চেষ্টা চালিয়ে যাবেন।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
BAN vs PAK: প্রথমবার বাংলাদেশ সফরে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ, লজ্জাজনক হার পাকিস্তানের
Recommended image2
BAN vs PAK: পাকিস্তানকে পরাস্ত করে ফের টেস্ট সিরিজ জয় বাংলাদেশের, বড় নজির লিটনদের
Recommended image3
Sreeleela Tilak Varma: তারকা ক্রিকেটার তিলককে মন দিয়ে ফেলেছেন শ্রীলীলা? যা জানালেন নায়িকা
Recommended image4
Vaibhav Sooryavanshi: ছক্কার হাফসেঞ্চুরি করে ইতিহাস বৈভবের, কোনও ভারতীয়র নেই এই রেকর্ড?
Recommended image5
Team India Squad: আফগান সিরিজে ভারতীয় দলে একাধিক বড় চমক, নতুন মুখের ভিড়, ODIতে রো-কো, বিশ্রাম দুই তারকাকে
Related Stories
Recommended image1
Now Playing
Rohit Sharma-র কি এখনই অবসর নেওয়া উচিত? এশিয়ানেট নিউজ বাংলায় মুখোমুখি হয়ে কী বলছেন কোচ Dinesh Lad
Recommended image2
Dinesh Lad: বারাণসীতে পুজো, ভারতীয় দল ঘুরে দাঁড়াবে, আশাবাদী রোহিত শর্মার কোচ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved