Dubai Blasts: দুবাইয়ে হামলা, স্থগিত ইংল্যান্ড লায়নস-পাকিস্তান শাহিনস ম্যাচ

Published : Mar 01, 2026, 02:06 PM ISTUpdated : Mar 01, 2026, 02:13 PM IST
Dubai - Iran atack

সংক্ষিপ্ত

Dubai Blasts: শনিবার থেকে দুবাইয়ে হামলা শুরু করেছে ইরান (Iran)। রবিবারও সেই হামলা অব্যাহত। এই পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরশাহি-সহ (UAE) সারা পশ্চিম এশিয়াতেই (West Asia) যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।

DID YOU KNOW ?
দুবাইয়ে আটকে বহু মানুষ
শনিবার থেকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে স্থগিত উড়ান পরিষেবা। ফলে বহু মানুষ আটকে পড়েছেন।

England Lions vs Pakistan Shaheens: দুবাই-সহ (Dubai) সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় স্থগিত ইংল্যান্ড লায়নস ও পাকিস্তান শাহিনসের ম্যাচ। আবু ধাবিতে (Abu Dhabi) ৫০ ওভারের এই ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু পশ্চিম এশিয়ায় (West Asia) অশান্ত পরিস্থিতিতে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা রয়েছে। এই কারণে ম্যাচ স্থগিত করে দেওয়ার কথা ঘোষণা করল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড (England and Wales Cricket Board)। শনিবার মার্কিন যুক্তরাষ্ট্র (USA) ও ইজরায়েল (Israel) একজোট হয়ে ইরানের (Iran) উপর হামলা চালিয়েছে। পাল্টা দুবাইয়ে হামলা চালাচ্ছে ইরান। শনিবার থেকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে (Dubai International Airport) সব উড়ান বন্ধ। ফলে হাজার হাজার যাত্রী আটকে পড়েছেন। পরিস্থিতির গুরুত্ব বুঝেই আপাতত ম্যাচ স্থগিত করে দিল ইসিবি।

ইংল্যান্ডের মহিলা দলের আবু ধাবি সফরও স্থগিত

ইসিবি-র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে (Zayed Cricket Stadium) যে ম্যাচ হওয়ার কথা ছিল, সরকারি পরামর্শের পরিপ্রেক্ষিতে সেই ম্যাচ হচ্ছে না। আমাদের দল ও কর্মীদের সুরক্ষা ও নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পশ্চিম এশিয়ায় বর্তমান পরিস্থিতিতে আমরা নিরাপত্তা বিশেষজ্ঞ ও সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি। আগামী সপ্তাহে ইংল্যান্ডের মহিলা দলের প্রস্তাবিত সফরও আমরা পিছিয়ে দিচ্ছি। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। ভবিষ্যতে এই ধরনের সফরের আগে সরকারি পরামর্শ মেনে চলব।’

ভারতে ইংল্যান্ডের সিনিয়র পুরুষ দল

ইংল্যান্ডের সিনিয় পুরুষ দল এখন টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) খেলার জন্য ভারতে আছে। এই টুর্নামেন্টের সেমি-ফাইনালে পৌঁছে গিয়েছে তারা। টি-২০ বিশ্বকাপ শেষ হওয়ার পর বিভিন্ন দেশের ক্রিকেটাররা কীভাবে ফিরবেন, সে বিষয়ে ভাবনা-চিন্তা শুরু করেছে আইসিসি। দুবাইয়ের বদলে অন্য কোনও শহর হয়ে কীভাবে ক্রিকেটারদের দেশে ফেরানো যায়, সেই পরিকল্পনা করা হচ্ছে। একইসঙ্গে দুবাইয়ের পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২ দিন ধরে দুবাইয়ে হামলা চালাচ্ছে ইরান।
২ দিন ধরে দুবাই-সহ পশ্চিম এশিয়ার বিভিন্ন শহরে হামলা চালিয়ে যাচ্ছে ইরান।
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs WI T20 WC 2026: "২০১৬ সাল ভুলে গেলে কিন্তু চলবে না, আবার হবে!" ইডেনে এসে হুঙ্কার ড্যারেন স্যামির
AUSW vs INDW: ভারতের বিরুদ্ধে ৪০৯ রান করে রেকর্ড অজি মহিলাদের, কেরিয়ারের শেষ ম্যাচে হিলির ১৫৮