England vs India: টি-২০ ফর্ম্যাটে সবচেয়ে বড় ব্যবধানে হার, ভারতীয় ক্রিকেটে নতুন লজ্জা

Published : Jul 08, 2026, 09:28 AM ISTUpdated : Jul 08, 2026, 09:31 AM IST
England vs India

সংক্ষিপ্ত

England vs India, Third T20I: ইংল্যান্ড সফরে (India tour of England, 2026) টি-২০ সিরিজে এখনও পর্যন্ত জয় পেল না ভারতীয় দল। প্রথম তিন ম্যাচেই জয় অধরা থেকে গেল। এই সিরিজে ০-২ পিছিয়ে পড়ল ভারতীয় দল। এর আগে আয়ারল্যান্ড সফরেও (India tour of Ireland, 2026) টি-২০ সিরিজের দুই ম্যাচেই জয় পায়নি ভারত। ফলে টি-২০ ফর্ম্যাটে টানা পাঁচ ম্যাচে জয় পেল না ভারত।

DID YOU KNOW ?
শ্রেয়াসের ব্যর্থতা
টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত হওয়ার পর কোনও ম্যাচেই জয় পেলেন না শ্রেয়াস আইয়ার।

Indian Cricket Team: টি-২০ ম্যাচে ১২৫ রানে হার! ইংল্যান্ড সফরে (India tour of England, 2026) তৃতীয় টি-২০ ম্যাচে এই লজ্জাজনক হারের মুখ দেখল ভারতীয় দল। এই সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। তারপর টানা দুই ম্যাচে হেরে গেল ভারতীয় দল (England vs India)। শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) ভারতীয় দলের অধিনায়ক হওয়ার পর থেকে টি-২০ ফর্ম্যাটে এখনও জয় এল না। ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার রাতে নটিংহ্যামের (Nottingham) ট্রেন্ট ব্রিজে (Trent Bridge) সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। প্রথমে ব্যাটিং করতে নেমে সাত উইকেট হারিয়ে ২০১ রান করে ইংল্যান্ড। বড় রান তাড়া করতে নেমে ১১.৪ ওভারে ৭৬ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল।

ভারতীয় দলের ব্যর্থতা

ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে ভারতীয় দলের ব্যাটারদের পাশাপাশি বোলাররাও ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না। মঙ্গলবারের ম্যাচেও ভারতের কোনও বোলারই প্রভাব ফেলতে পারেননি। প্রিন্স যাদব (Prince Yadav) চার ওভারে ৩০ রান দিয়ে জোড়া উইকেট নেন। হর্ষিত রানা (Harshit Rana) চার ওভারে ৪০ রান দিয়ে জোড়া উইকেট নেন। অক্ষর প্যাটেল (Axar Patel) চার ওভারে ৪৯ রান দিয়ে এক উইকেট নেন। বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) তিন ওভারে বিনা উইকেটে ৩৫ রান দেন। আর্শদীপ সিং (Arshdeep Singh) চার ওভারে এক মেডেন-সহ বিনা উইকেটে ৩৬ রান দেন। রান তাড়া করতে নেমে ভারতীয় দলের মাত্র চারজন ব্যাটার দুই অঙ্কের রান করতে সক্ষম হন। ওপেনার বৈভব  সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) পাঁচ বলে ১৩ রান করেন। অপর ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) সাত বল খেলে ১০ রান করেন। ঈশান কিষান (Ishan Kishan) নয় বল খেলে ১৩ রান করেন। অক্ষর চার বল খেলে ১০ রান করেন। শ্রেয়াস চার বল খেলে পাঁচ রান করেন। ইংল্যান্ডের বোলারদের মধ্যে জশ টাং (Josh Tongue) ২৮ রান দিয়ে চার উইকেট নেন। জোফ্রা আর্চার (Jofra Archer) ২৯ রান দিয়ে তিন উইকেট নেন। আদিল রশিদ (Adil Rashid) ১৪ রান দিয়ে জোড়া উইকেট নেন। উইল জ্যাকস (Will Jacks) পাঁচ রান দিয়ে এক উইকেট নেন।

ভারতের লজ্জাজনক হার

টি-২০ ফর্ম্যাটে প্রথমবার কোনও ম্যাচে ১০০ রানের বেশি ব্যবধানে হেরে গেল ভারতীয় দল। টি-২০ ফর্ম্যাটে কোনও ম্যাচে দ্বিতীয় সর্বনিম্ন রানে অলআউট হয়ে গেল ভারত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
টি-২০ ফর্ম্যাটে টানা ৫ ম্যাচে হার ভারতীয় দলের।
আয়ারল্যান্ড সফরের পর ইংল্যান্ড সফর মিলিয়ে টি-২০ ফর্ম্যাটে টানা ৫ ম্যাচে হেরে গেল ভারতীয় দল।
Read more Articles on
click me!

Recommended Stories

Shapoor Zadran Death: ৩৮ বছর বয়সে আফগান কিংবদন্তি ক্রিকেটার জাদরানের মৃত্যু, শোকে ভেঙে পড়লেন রশিদ খানরা
MS Dhoni Birthday: ধোনির জন্মদিনে রক্তদান শিবির, মহৎ উদ্যোগ অনুরাগীদের