Indian Men's T20 Squad: কয়েক মাস আগেই ভারতীয় দলের অধিনায়ক হিসেবে টি-২০ বিশ্বকাপ (ICC Men's T20 World Cup 2026) চ্যাম্পিয়ন হলেও, এবারের আইপিএল-এ (IPL 2026) মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) হয়ে ভালো পারফরম্যান্স দেখাতে না পারায় ভারতীয় দল থেকে বাদ পড়লেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)।

DID YOU
KNOW
?
দল থেকে বাদ সূর্যকুমার
২ বছর আগেও টি-২০ ফর্ম্যাটে বিশ্বের সেরা ব্যাটার ছিলেন সূর্যকুমার যাদব। কিন্তু তিনি গত বছর থেকেই ভালো ব্যাটিং করতে পারছেন না।

Suryakumar Yadav Dropped: ভারতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন সূর্যকুমার যাদব। তাঁকে ভারতের টি-২০ দলের অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই (BCCI)। এমনকী, সাধারণ খেলোয়াড় হিসেবেও আর টি-২০ দলে সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে চলতি বছরের শুরুতে টি-২০ বিশ্বকাপ (ICC Men's T20 World Cup 2026) ফাইনালে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে ম্যাচই জাতীয় দলের হয়ে সূর্যকুমারের শেষ ম্যাচে পরিণত হল। ওডিআই, টেস্ট দলের হয়ে খেলার সুযোগ পান না এই ব্যাটার। ফলে টি-২০ ফর্ম্যাট থেকে বাদ পড়লে তাঁর পক্ষে আর ভারতীয় দলের হয়ে খেলা হবে না। কয়েক বছর আগেও টি-২০ ফর্ম্যাটে বিশ্বের সেরা ব্যাটার হিসেবে চিহ্নিত হতেন সূর্যকুমার। কিন্তু তিনি ফর্ম হারিয়েছেন। বিসিসিআই-এর মতে, এই ব্যাটারের পক্ষে আর সেরা ফর্মে পৌঁছনো সম্ভব নয়। এই কারণে তাঁকে দল থেকে বাদ দেওয়া হচ্ছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

২ বছরও অধিনায়ক থাকতে পারলেন না সূর্যকুমার

২০২৪ সালের জুলাইয়ে ভারতের টি-২০ দলের অধিনায়ক নির্বাচিত হন সূর্যকুমার। তাঁর আগে ভারতের টি-২০ দলের অধিনায়ক ছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। তিনি ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পরেই এই ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করেন। ঘটনাচক্রে রোহিতের মতোই টি-২০ বিশ্বকাপ জেতার পরেই নেতৃত্ব হারালেন সূর্যকুমার

ব্যাটিং-ব্যর্থতার জন্যই নেতৃত্ব হারালেন সূর্যকুমার

সূর্যকুমারের নেতৃত্বে টি-২০ ফর্ম্যাটে অসাধারণ সাফল্য পেয়েছে ভারতীয় দল। টানা আট দ্বিপাক্ষিক সিরিজে জয় পায় ভারত। এছাড়া গত বছর এশিয়া কাপে (2025 Asia Cup) পাকিস্তানকে (Pakistan) তিনবার হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। এরপর এ বছর টি-২০ বিশ্বকাপ জেতেন সূর্যকুমাররা। কিন্তু গত বছরের শুরু থেকেই ভালো ব্যাটিং করতে পারছিলেন ভারতের টি-২০ দলের অধিনায়ক। এই সময়ের মধ্যে ২৫ ম্যাচে তাঁর ব্যাটিংয়ের গড় মাত্র ১২.৮৪। এবারের আইপিএল-এ (IPL 2026) মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) হয়ে মাত্র ২৭০ রান করেছেন সূর্যকুমার। এই কারণেই তাঁকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।