England vs Pakistan: পাল্লেকেলের আবহাওয়া কেমন? ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচ হবে?

Published : Feb 24, 2026, 12:31 PM ISTUpdated : Feb 24, 2026, 12:48 PM IST
Pallekele Rain

সংক্ষিপ্ত

England vs Pakistan: চলতি টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) সুপার এইট পর্যায়ে পাকিস্তানের প্রথম ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে পাকিস্তান।

DID YOU KNOW ?
টি-২০ বিশ্বকাপ সুপার এইট
চলতি টি-২০ বিশ্বকাপে এখন সুপার এইট পর্যায়ের ম্যাচ চলছে। সেমি-ফাইনালের লড়াই জমে উঠেছে।

Pallekele Weather Update: কলম্বোর (Colombo) আর প্রেমদাসা স্টেডিয়ামে (R.Premadasa Stadium) পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ (New Zealand vs Pakistan) বৃষ্টির জন্য শুরু করাই সম্ভব হয়নি। মঙ্গলবার পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে (Pallekele International Cricket Stadium) চলতি টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) সুপার এইট পর্যায়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে পাকিস্তান (England vs Pakistan)। ইংল্যান্ড সুপার এইট পর্যায়ে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে (Sri Lanka) হারিয়ে দিয়েছে। ফলে তারা গ্রুপের শীর্ষে। পাকিস্তানের বিরুদ্ধেও জয় পেলে সেমি-ফাইনালে কার্যত নিশ্চিত হয়ে যাবে ইংল্যান্ড। ফলে মঙ্গলবারের ম্যাচ দুই দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে চলতি টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কার (Sri Lanka) মাটিতে একাধিক ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। এই কারণেই মঙ্গলবারের ম্যাচের আগে আবহাওয়ার দিকে সবারই নজর রয়েছে।

পাল্লেকেলের আবহাওয়ার পূর্বাভাস কী বলছে?

মঙ্গলবার পাল্লেকেলের আবহাওয়ার পূর্বাভাস ইতিবাচক। সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ দেখা যাচ্ছে। এদিন বৃষ্টির পূর্বাভাস নেই। এদিন সন্ধে সাতটায় ম্যাচ শুরু হবে। সেই সময় তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ফলে ভালোভাবেই ম্যাচ হবে বলে আশা করা হচ্ছে।

হারলে কার্যত বিদায় পাকিস্তানের

মঙ্গলবার ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে গেলে সেমি-ফাইনালের দৌড় থেকে কার্যত ছিটকে যাবে পাকিস্তান। কারণ, সেক্ষেত্রে দুই ম্যাচ খেলে এক পয়েন্টেই আটকে থাকবে সলমন আলি আগার (Salman Ali Agha) দল। তখন তৃতীয় তথা শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে পেলে তিন পয়েন্টে পৌঁছবে পাকিস্তান। বাকি ম্যাচগুলির ফলের দিকে তাকিয়ে থাকতে হবে। অন্য দলগুলির পয়েন্ট এবং নেট রান রেটের হিসেবে করতে হবে। ফলে পাকিস্তানের সেমি-ফাইনালের পথ কঠিন হয়ে যাবে। ইংল্যান্ড তার চেয়ে অনেক ভালো জায়গায়। প্রথম ম্যাচ জয়ের পর কাজ সহজ হয়ে গিয়েছে। এবার পাকিস্তানের বিরুদ্ধে দু'পয়েন্ট পেলেই সেমি-ফাইনালের দরজা খুলে যাবে। শ্রীলঙ্কা প্রায় ছিটকে গিয়েছে। বরং এক পয়েন্ট নিয়ে কিছুটা ভালো জায়গায় নিউজিল্যান্ড। যদিও সেমি-ফাইনালে যেতে হলে তাদের বাকি দুই ম্যাচই জিততে হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
চলতি টি-২০ বিশ্বকাপে ভেস্তে গিয়েছে ২ ম্যাচ।
চলতি টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কার মাটিতে বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে ২ ম্যাচ।
Read more Articles on
click me!

Recommended Stories

T20 World Cup: ২ গুরুত্বপূর্ণ ম্যাচ, ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের রেকর্ড কেমন?
T20 World Cup 2026: চলন্ত বাসে অভিষেককে কড়া ক্লাস গম্ভীরের? ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়