T20 World Cup: ২ গুরুত্বপূর্ণ ম্যাচ, ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের রেকর্ড কেমন?

Published : Feb 24, 2026, 11:13 AM IST
West Indies and Team India

সংক্ষিপ্ত

2026 ICC Men's T20 World Cup: চলতি টি-২০ বিশ্বকাপে সুপার এইট পর্যায়ে নিজেদের প্রথম ম্যাচে হেরে গিয়ে সেমি-ফাইনালের পথ কঠিন করে ফেলেছে ভারতীয় দল। পরের দুই ম্যাচে জয় পেতেই হবে।

DID YOU KNOW ?
ভারতের পথ কঠিন
সুপার এইট পর্যায়ে দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরে গিয়ে টি-২০ বিশ্বকাপের সেমি-ফাইনালের পথ কঠিন করে ফেলেছে ভারতীয় দল।

Team India: চলতি টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) সেমি-ফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে সুপার এইট পর্যায়ে বাকি দুই ম্যাচ জিততেই হবে ভারতীয় দলকে। বৃহস্পতিবার চেন্নাইয়ে (Chennai) জিম্বাবোয়ের বিরুদ্ধে (India vs Zimbabwe) খেলতে নামবে ভারতীয় দল। এরপর রবিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ভারতের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies)। এই দুই ম্যাচে শুধু জয় পেলেই চলবে না, বড় ব্যবধানে জয় পেলে ভালো হয়। কারণ, দক্ষিণ আফ্রিকার কাছে (India vs South Africa) ৭৬ রানে হেরে গিয়ে ভারতীয় দলের নেট রান রেটের অবস্থা খুব খারাপ। ফলে সেদিকে নজর রাখতেই হবে। না হলে প্রথম দল হিসেবে পরপর দু'বার টি-২০ বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ হয়ে যাবে।

জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের রেকর্ড কেমন?

টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দল এখনও পর্যন্ত জিম্বাবোয়ের মুখোমুখি হয়েছে ১৩ বার। এর মধ্যে ১০ ম্যাচেই জয় পেয়েছে ভারত। ২০২৪ সালের ১৪ জুলাই শেষবার ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে এই দুই দলের লড়াই হয়েছিল। হারারেতে (Harare) সেই ম্যাচে ৪২ রানে জয় পেয়েছিল ভারত। টি-২০ বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে একবারই খেলেছে ভারতীয় দল। ২০২২ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (Melbourne Cricket Ground) রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে সেই ম্যাচে ভারত ৭১ রানে জয় পায়। ফলে এগিয়ে থেকেই খেলতে নামছে ভারত।

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ভারতের রেকর্ড কেমন?

ভারতীয় দল টি-২০ ফর্ম্যাটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এখনও পর্যন্ত ৩০টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ১৯ ম্যাচে জয় পেয়েছে ভারতীয় দল। এই ফর্ম্যাটে দুই দলের শেষ সাক্ষাৎ হয়েছিল ২০২৩ সালের ১৩ অগাস্ট। লডারহিলে (Lauderhill) সেই ম্যাচে আট উইকেটে হেরে যায় ভারত। টি-২০ বিশ্বকাপে চারবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ খেলেছে ভারত। এর মধ্যে মাত্র একবারই জয় এসেছে। সেই জয় এসেছিল ২০১৪ সালে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
টি-২০ বিশ্বকাপে সুপার এইটে ভারতের ২ ম্যাচ বাকি।
চলতি টি-২০ বিশ্বকাপে সুপার এইট পর্যায়ে ভারতীয় দলের ২ ম্যাচ বাকি। জিম্বাবোয়ে, ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই হবে।
Read more Articles on
click me!

Recommended Stories

T20 World Cup 2026: চলন্ত বাসে অভিষেককে কড়া ক্লাস গম্ভীরের? ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়
Zimbabwe vs West Indies: জিম্বাবোয়ের বিরুদ্ধে ২৫৪ রান, বিশাল ব্যবধানে জয় ওয়েস্ট ইন্ডিজের