England vs Pakistan: এজবাস্টনে ৪ দিনেই জয় ইংল্যান্ডের, টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ পাকিস্তান

Published : Sep 12, 2026, 06:03 PM ISTUpdated : Sep 12, 2026, 06:16 PM IST
England vs Pakistan Test Match

সংক্ষিপ্ত

England vs Pakistan Third Test: প্রত্যাশামতোই এবারের ইংল্যান্ড সফরে (Pakistan tour of England 2026) টেস্ট সিরিজের তিন ম্যাচেই হেরে গেল পাকিস্তান। শনিবার এজবাস্টন (Edgbaston) টেস্ট ম্যাচের চতুর্থ দিনের খেলা বেশিক্ষণ গড়াল না। দ্রুত ম্যাচ ও সিরিজ শেষ করে দিল ইংল্যান্ড।

DID YOU KNOW ?
পাকিস্তান দলে ডামাডোল
এবারের ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে পর্যুদস্ত হওয়ার পর পাকিস্তান ক্রিকেটে ডামাডোল চরমে পৌঁছে গিয়েছে। এবার দলে অনেক রদবদল আসতে চলেছে।

Pakistan tour of England 2026: টেস্ট সিরিজে ০-৩ হেরে এবারের ইংল্যান্ড সফর শেষ করল পাকিস্তান। শনিবার এজবাস্টনে (Edgbaston) সিরিজের তৃতীয় তথা শেষ টেস্ট ম্যাচের চতুর্থ দিন আট উইকেটে জয় তুলে নিল ইংল্যান্ড। পাকিস্তান যে এই সিরিজে হোয়াইটওয়াশ হবে, তা আগেই বোঝা গিয়েছিল। লর্ডস (The Lord's) টেস্টের পরেই পাকিস্তান শিবিরে যে ডামাডোল তৈরি হয়, তারপর এজবাস্টনে লড়াই করার মতো পরিস্থিতি ছিল না। দলের সাতজন ক্রিকেটারকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়ার পরেও ফল বদলাতে পারল না পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board)। সিরিজের তিন ম্যাচেই সহজ জয় পেল ইংল্যান্ড। এজবাস্টন টেস্টের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ব্যাটাররা কিছুটা লড়াই করেন। তার ফলে ম্যাচ চতুর্থ দিনে গড়ায়। না হলে তিন দিনের মধ্যেই জয় পেত ইংল্যান্ড।

টেস্ট সিরিজে পর্যুদস্ত পাকিস্তান

এই সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ইনিংস ও ১০৩ রানে জয় পায় ইংল্যান্ড। এরপর দ্বিতীয় টেস্টে ১৯৪ রানে হেরে যায় পাকিস্তান। তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৩৩ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। এরপর প্রথম ইনিংসে ৪৫৩ রান করে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ৪৪৯ রান করে পাকিস্তান। এরপর দ্বিতীয় ইনিংসে দুই উইকেট হারিয়ে ১৩০ রান তুলে জয় পায় ইংল্যান্ড।

ইংল্যান্ডের নায়ক ড্যান লরেন্স

ব্যাটে-বলে ভালো পারফরম্যান্স দেখিয়ে এজবাস্টন টেস্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ড্যান লরেন্স (Dan Lawrence)। তিনি প্রথম ইনিংসে ৬৫ রান করার পর পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৪.৪ ওভার বল করে ১৭ রান দিয়ে জোড়া উইকেট নেন। যুগ্মভাবে সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের অলি রবিনসন (Ollie Robinson) এবং পাকিস্তানের মহম্মদ আব্বাস (Mohammad Abbas)। এটুকুই পাকিস্তানের সান্ত্বনা। এছাড়া এই সিরিজ থেকে পাকিস্তানের আর কোনও প্রাপ্তি নেই। পাকিস্তানের ক্রিকেটাররা দেশে ফিরলে কড়া ব্যবস্থা নিতে পারে বোর্ড। পাকিস্তানের টেস্ট দলের কোচিং স্টাফেও রদবদল হতে চলেছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজের ৩ ম্যাচেই হার পাকিস্তানের।
এবারের ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হল পাকিস্তান। ৩ ম্যাচেই সহজ জয় পেল ইংল্যান্ড।
Read more Articles on
click me!

Recommended Stories

Vaibhav Sooryavanshi: 'একজন ব্যাটার তৈরি করেছে?' বৈভবের প্রশংসা করে পিএসএল-কে তোপ আক্রমের
Sourav Ganguly: হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা, এখন শারীরিক অবস্থা কেমন?