Kolkata Knight Riders: 'কলকাতার মানুষের জন্য খেলছি,' টানা হারের পর বার্তা রাহানের

Published : Apr 18, 2026, 01:02 PM ISTUpdated : Apr 18, 2026, 01:18 PM IST
Ajinkya Rahane Shubman Gill

সংক্ষিপ্ত

Gujarat Titans vs Kolkata Knight Riders: চলতি আইপিএল-এ (IPL 2026) ছয় ম্যাচ খেলে পাঁচ ম্যাচেই হেরে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এখনও কোনও ম্যাচে জয় আসেনি। শুক্রবার গুজরাট টাইটানসের কাছেও হেরে গিয়েছে কেকেআর। তবে এই ব্যর্থতার পরেও ইতিবাচক থাকার বার্তা দিচ্ছেন অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)।

DID YOU KNOW ?
অজিঙ্কা রাহানের বার্তা
চলতি আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্স টানা ছয় ম্যাচে জয়হীন থাকার পর কেকেআর সমর্থকদের বিশেষ বার্তা দিলেন অজিঙ্কা রাহানে।

IPL 2026: চলতি আইপিএল-এ নিজেদের অবস্থান সম্পর্কে বাস্তব পরিস্থিতি মেনে নিচ্ছেন। কিন্তু তারপরেও ইতিবাচক থাকতে চাইছেন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। শুক্রবার আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) গুজরাট টাইটানসের (Gujarat Titans) কাছে হারের পর সাংবাদিক বৈঠকে রাহানে বলেছেন, ‘আমাদের সামনে রাস্তা পরিষ্কার। আমরা কাল কলকাতা উড়ে যাচ্ছি। আমরা প্রতি ম্যাচ ধরে এগোচ্ছি। আমরা বেশি এগিয়ে ভাবতে চাইছি না। পরপর ম্যাচ হারলে পরিস্থিতি কঠিন হয়ে যায়। কিন্তু কোনও দলই হারতে চায় না। আমরা সবাই জিততে চাই। কিন্তু খেলার প্রকৃতি এরকমই। একজন ক্রীড়াবিদ হিসেবে এই কঠিন দিনগুলির সঙ্গে মানিয়ে নিতে হয়। মাথা উঁচু করে থাকতে হয় এবং প্রতিদিন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করতে হয়।’

কেকেআর সমর্থকদের বার্তা রাহানের

কেকেআর সমর্থকদের উদ্দেশ্যে রাহানে বলেছেন, ‘আমরা মাঠে নেমে ইতিবাচক থাকার চেষ্টা করছি। স্বাধীনভাবে খেলার চেষ্টা করছি। আমাদের হারানোর কিছু নেই। দলের সবাই কঠোর পরিশ্রম করছে। টি-২০ ফর্ম্যাটে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলিতে জয় পেতে হয়। একটা ভালো ওভারই সবকিছু বদলে দিতে পারে। কেকেআর সমর্থকদের বলতে চাই. আমি জানি, আমরা অসাধারণ সমর্থন পাচ্ছি। আমরা কলকাতার মানুষের জন্য খেলছি এবং তাঁদের জন্য আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করছি।’

'উন্নতির চেষ্টা করছে কেকেআর'

রাহানে আরও বলেছেন, ‘দল জিতুক বা হারুক, আমরা কীভাবে উন্নতি করতে পারি, সে বিষয়ে সবসময় আলোচনা করি। আমাদের মেনে নিতে হবে, পরিস্থিতি আমাদের পক্ষে যাচ্ছে না। এই কঠিন সময় মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। মনে করতে হবে, প্রতিদিন নতুন সুযোগ পাওয়া যাচ্ছে। আমরা নিজেদের ক্ষমতা ও দক্ষতা অনুযায়ী খেলতে পারি, একে অপরের পাশে থাকতে পারি এবং একে অপরের সাফল্য উপভোগ করতে পারি।’ রাহানে ইতিবাচক থাকার কথা বললেও, তাঁর দল একেবারেই ভালো জায়গায় নেই। ফলে ইতিবাচক থাকা কঠিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১০
চলতি আইপিএল-এ ১০ নম্বরে কলকাতা নাইট রাইডার্স।
চলতি আইপিএল-এ ৬ ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে সবার শেষে ১০ নম্বরে কলকাতা নাইট রাইডার্স।
Read more Articles on
click me!

Recommended Stories

CSK vs SRH: হ্যাটট্রিকের খোঁজে চেন্নাই, ধোনি কি আজ খেলতে নামবেন? হায়দরাবাদের বিরুদ্ধে কঠিন লড়াই
Kolkata Knight Riders: ৬ ম্যাচ খেলার পরেও জয় এল না, প্লে-অফের দৌড়ে টিকে থাকবে কেকেআর?