Chennai Super Kings vs Kolkata Knight Riders: এবারের আইপিএল-এ (IPL 2026) লিগ টেবলে সবার শেষে কলকাতা নাইট রাইডার্স। পাঁচ ম্যাচ খেলে মাত্র এক পয়েন্ট পেয়েছে কেকেআর। চার ম্যাচে হেরে গিয়েছে অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) দল। এখনও পর্যন্ত কোনও ম্যাচেই জয় পায়নি কেকেআর।
KNOW
Kolkata Knight Riders: এবারের আইপিএল-এ (IPL 2026) ২৫.২০ কোটি টাকা দিয়ে অস্ট্রেলিয়ার (Australia) অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে (Cameron Green) দলে নিয়ে ভুল করেছে কলকাতা নাইট রাইডার্স। এই ভুল স্বীকার করে নেওয়াই ভালো। মঙ্গলবার চিপকে (Chepauk) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) কাছে হারের পর কেকেআর ম্যানেজমেন্টকে এই বার্তা দিলেন বীরেন্দ্র সেহওয়াগ (Virender Sehwag)। ভারতের এই প্রাক্তন ব্যাটার বরাবরই সোজাসাপটা কথা বলেন। এবারের আইপিএল-এর নিলামে ২৫.২০ কোটি টাকা দিয়ে গ্রিনকে দলে নেয় কেকেআর। কিন্তু এই অলরাউন্ডার ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না। সিএসকে-র বিরুদ্ধেও হতাশাজনক পারফরম্যান্স দেখিয়েছেন গ্রিন। প্রথমে দুই ওভার বল করে ৩০ রান দেওয়ার পর ছয় নম্বরে ব্যাটিং করতে নেমে প্রথম বলেই আউট হয়ে যান এই অস্ট্রেলিয়ান। এই পারফরম্যান্সের পর গ্রিনকে নিয়ে প্রশ্ন উঠছে। সেহওয়াগও প্রশ্ন তুলছেন।
কেকেআর ম্যানেজমেন্টের দ্বিধা নিয়ে প্রশ্ন সেহওয়াগের
সেহওয়াগ বলেছেন, ‘তোমার যদি এত টাকা থাকে এবং তারপরেও এই ধরনের খেলোয়াড়দের কিনেছো, ক্যামেরন গ্রিনের জন্য ২৫-২৭ কোটি টাকা টাকা খরচ করেছো, তারপর সে এখন দলের বোঝা হয়ে গিয়েছে। তুমি যদি ওকে খেলাও, তাহলে ও ভালো পারফরম্যান্স দেখাতে পারছে না। তুমি যদি ওকে না খেলাও, তাহলে লোকজন প্রশ্ন করবে, তুমি এত টাকা খরচ করার পর ওকে কেন বেঞ্চে বসিয়ে রাখছো। ভুল স্বীকার করার মধ্যে কোনও লজ্জা নেই। স্বীকার করে নাও যে ক্যামেরন গ্রিনের জন্য এত টাকা খরচ করে ভুল করেছো। ওকে বাদ দিয়ে অন্য কাউকে সুযোগ দাও। ওর বোলিংও দলের কোনও কাজে লাগছে না। ওর উপস্থিতিতে দলের কম্বিনেশন ভালো লাগছে না। কারণ, ও ভালো ব্যাটিং ও বোলিং করতে পারছে না।’
টিম সিফার্টকে খেলানোর পরামর্শ সেহওয়াগের
সেহওয়াগ আরও বলেছেন, গ্রিনের পরিবর্তে টিম সিফার্টকে (Tim Seifert) খেলানোর কথা ভাবা উচিত কেকেআর-এর। সিফার্টের সঙ্গে ফিন অ্যালেনকে (Finn Allen) ওপেনিংয়ে পাঠানো উচিত। অধিনায়ক অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) তিন নম্বরে ব্যাটিং করা উচিত।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


