Virat Kohli: সোশ্যাল মিডিয়ায় ফের এক সুন্দরীর ছবিতে 'লাইক', চর্চায় বিরাট কোহলি

Published : Apr 17, 2026, 04:33 PM IST
LizLaz and Virat Kohli

সংক্ষিপ্ত

Virat Kohli News: ভারতীয় ক্রিকেট দল এবং আইপিএল-এ (IPL 2026) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) কিংবদন্তি বিরাট কোহলি মাঠে যেমন ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন, তেমনই মাঠের বাইরেও তাঁর আচরণ নিয়ে চর্চা চলছে। এই তারকার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলের উপর সর্বক্ষণ নজর রাখছেন অনুরাগীরা।

DID YOU KNOW ?
সবচেয়ে বেশি ছক্কা
আইপিএল-এর ইতিহাসে ভারতীয় ওপেনার হিসেবে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড গড়েছেন বিরাট কোহলি।

Virat Kohli Instagram: বলিউডের অভিনেত্রী অবনীত কউরের (Bollywood actress Avneet Kaur) পর জার্মান-দক্ষিণ আফ্রিকান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লিজলাজ (German-South African Social Media Influencer LizLaz)। বিরাট কোহলির (Virat Kohli) এক 'লাইক'-এর সুবাদে রাতারাতি বিখ্যাত হয়ে গেলেন এই সুন্দরী। তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে। ইনস্টাগ্রামে (Instagram) লিজলাজের এক ছবি 'লাইক' করেছেন বিরাট। এই ছবি তুলেছেন চিত্রগ্রাহক অদ্বৈত বৈদ্য (Advait Vaidya)। সোশ্যাল মিডিয়ায় লিজলাজকে ফলো করেন না বিরাট। তা সত্ত্বেও তিনি এই সুন্দরীর ছবি 'লাইক' করায় গুঞ্জন শুরু হয়েছে। গত বছর সোশ্যাল মিডিয়ায় অবনীতের ছবি 'লাইক' করেন বিরাট। সেই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়। পরে বিতর্ক থামাতে ব্যাখ্যা দেন বিরাট। তিনি দাবি করেন, ভুল করে অবনীতের ছবি 'লাইক' করেন। এবার লিজলাজের ছবি 'লাইক' করা প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি বিরাট।

বিরাটকে নিয়ে হাসিঠাট্টা

লিজলাজ ও বিরাটকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় হাসিঠাট্টা চলছে। অনেকে রসিকতা করে বলছেন, গতবারের মতো এবারও 'অ্যালগরিদমের' (Algorithm) কথা বলবেন বিরাট। তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা মিম দেখা যাচ্ছে। তবে এখনও পর্যন্ত বিরাটের প্রতিক্রিয়া জানা যায়নি।

 

 

বিরাটের ভালো পারফরম্যান্স অব্যাহত

মাঠের বাইরে লিজলাজকে নিয়ে চর্চা চললেও, চলতি আইপিএল-এ (IPL 2026) বিরাটের ভালো পারফরম্যান্স অব্যাহত। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) হয়ে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে ইমপ্যাক্ট-সাব হিসেবে খেলতে নেমে ৩৪ বলে ৪৯ রান করেন এই তারকা। তিনি এই পারফরম্যান্সের মাধ্যমে আরসিবি-কে পাঁচ উইকেটে ম্যাচ জিততে সাহায্য করেছেন। একইসঙ্গে চলতি আইপিএল-এ সবচেয়ে বেশি রানও করে ফেলেছেন বিরাট। তিনি কে এল রাহুলকে (KL Rahul) টপকে ভারতীয় ওপেনার হিসেবে আইপিএল-এ সবচেয়ে বেশি ওভার-বাউন্ডারি মারার নজির গড়েছেন। এই পারফরম্যান্স অব্যাহত রাখাই বিরাটের লক্ষ্য। তিনি ফের আরসিবি-কে চ্যাম্পিয়ন করতে চান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২২৮
চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত সর্বাধিক ২২৮ রান করেছেন বিরাট।
চলতি আইপিএল-এ ৫ ম্যাচ খেলে ২২৮ রান করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে সবার আগে বিরাট কোহলি।
Read more Articles on
click me!

Recommended Stories

India vs Ireland Series: আয়ারল্যান্ড সফরে টিম ইন্ডিয়ার ঘরে নতুন ক্যাপ্টেন এবং ওপেনার? আইপিএল এফেক্ট
Rohit Sharma News: আইপিএল থেকে ছিটকে গেলেন রোহিত? ফিট হতে আরও সময়ের প্রয়োজন, জানালেন হার্দিক