GT vs RR: গুজরাট টাইটানসের বিরুদ্ধে লড়াই করে জয়, আইপিএল-এর শীর্ষে রাজস্থান রয়্যালস

Published : Apr 04, 2026, 11:55 PM ISTUpdated : Apr 05, 2026, 12:06 AM IST
Yashasvi Jaiswal

সংক্ষিপ্ত

Gujarat Titans vs Rajasthan Royals: এবারের আইপিএল-এর (IPL 2026) প্রথম ম্যাচ থেকেই অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে রাজস্থান রয়্যালস। শনিবার গুজরাট টাইটানসের বিরুদ্ধেও রিয়ান পরাগের (Riyan Parag) দলের অসাধারণ ব্যাটিং দেখা গেল। গুজরাট টাইটানসের ব্যাটাররাও দুর্দান্ত লড়াই করলেন। ফলে জমজমাট ম্যাচ দেখা গেল।

DID YOU KNOW ?
শুবমান গিলের চোট
পেশিতে চোট পেয়েছেন গুজরাট টাইটানসের অধিনায়ক শুবমান গিল। তিনি কবে মাঠে ফিরতে পারবেন তা স্পষ্ট নয়।

IPL 2026: সন্ধের হিসেব বদলে গেল রাতে। শনিবার চলতি আইপিএল-এ দিনের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals vs Mumbai Indians)। তবে দিনের দ্বিতীয় ম্য়াচে গুজরাট টাইটানসকে হারিয়ে দিল্লিকে সরিয়ে লিগ টেবলের শীর্ষে পৌঁছে গেল রাজস্থান রয়্যালস (Gujarat Titans vs Rajasthan Royals)। এখনও পর্যন্ত রাজস্থান, দিল্লি ও পাঞ্জাব কিংস (Punjab Kings) দুই ম্যাচ জিতেছে। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে রাজস্থান। দিল্লি দ্বিতীয় স্থানে এবং পাঞ্জাব তৃতীয় স্থানে। চলতি আইপিএল সবে এক সপ্তাহ গড়িয়েছে। এখনও অনেক ম্যাচ বাকি। ফলে লিগ টেবলে ওঠা-পড়া থাকবেই। আপাতত যে তিন দলের জয়ের হিসেব ১০০ শতাংশ, তাদেরই সবচেয়ে শক্তিশালী বলে মনে হচ্ছে।

ঘরের মাঠে হার গুজরাটের

এদিন চোটের জন্য খেলতে পারেননি গুজরাট টাইটানসের অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)। তাঁর পরিবর্তে দলের অধিনায়ক হিসেবে খেলেন রশিদ খান (Rashid Khan)। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে রাজস্থান রয়্যালস ছয় উইকেট হারিয়ে ২১০ রান করে। ওপেনার যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal) ৩৬ বলে ৫৫ রান করেন। অপর ওপেনার বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) ১৮ বলে ৩১ রান করেন। উইকেটকিপার-ব্যাটার ধ্রুব জুরেল (Dhruv Jurel) ৪২ বলে ৭৫ রান করেন। গুজরাট টাইটানসের হয়ে পেসার কাগিসো রাবাডা (Kagiso Rabada) ৪২ রান দিয়ে জোড়া উইকেট নেন। বড় টার্গেট তাড়া করতে নেমে লড়াই করেন গুজরাটের ব্যাটাররা। কিন্তু তাঁরা আট উইকেট হারিয়ে ২০৪ রান করেই থেমে যান। ফলে ছয় রানে জয় পায় রাজস্থান। গুজরাটের ওপেনার সাই সুদর্শন (Sai Sudharsan) ৪৪ বলে ৭৩ রান করেন। শেষদিকে লড়াই করেন রশিদ ও রাবাডা। রশিদ ১৬ বলে ২৪ রান করেন। রাবাডা ১৬ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন। কিন্তু তাঁদের পক্ষে দলকে ম্যাচ জেতানো সম্ভব হয়নি।

নজর কাড়তে ব্যর্থ কুমার কুশাগ্র

শনিবার শুবমানের পরিবর্তে খেলার সুযোগ পান কুমার কুশাগ্র (Kumar Kushagra)। তিনি সুদর্শনের সঙ্গে ওপেন করতে নেমে ১৪ বলে ১৮ রান করেন। বড় স্কোর করতে পারলে দলে জায়গা পাকা করতে পারতেন এই তরুণ ব্যাটার। কিন্তু তিনি নজর কাড়তে পারলেন না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
চলতি আইপিএল-এ পয়েন্ট তালিকায় ১ নম্বরে রাজস্থান রয়্যালস।
শনিবার চলতি আইপিএল-এ গুজরাট টাইটানসকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেল রাজস্থান রয়্যালস।
Read more Articles on
click me!

Recommended Stories

Shubman Gill: চোটের জন্য খেলতে পারছেন না, কবে মাঠে ফিরতে পারবেন শুবমান গিল?
DC vs MI: ফের সমীর রিজভির অসামান্য ব্যাটিং, আইপিএল-এর শীর্ষে দিল্লি ক্যাপিটালস