RCB vs GT Final 2026: এই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় বেঙ্গালুরু। আর প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে, ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলল গুজরাত। ওপেনার সাই সুদর্শন ফিরে যান মাত্র ১২ রানে এবং অধিনায়ক শুভমান গিলও খুব একটা বিশাল কিছু করতে পারেননি। তাঁর সংগ্রহে মাত্র ১০ রান। 

RCB vs GT Final 2026: বুদ্ধিদীপ্ত বোলিং আরসিবি-র। মাত্র ১৫৫ রানেই আটকে গেল গুজরাত।মেগা টি-২০ ক্রিকেট লিগ আইপিএল-এর ফাইনালে রবিবার, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম গুজরাত টাইটান্স (rcb vs gt final 2026)। ২২ গজে ধুন্ধুমার ক্রিকেট। নিঃসন্দেহে টানটান উত্তেজনার হাই-ভোল্টেজ ম্যাচ (royal challengers bengaluru vs gujarat titans final)।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

বেঙ্গালুরুর বোলিং দাপটে বেকায়দায় গুজরাত

এই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় বেঙ্গালুরু। আর প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে, ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলল গুজরাত। ওপেনার সাই সুদর্শন ফিরে যান মাত্র ১২ রানে। সুদর্শনের দুরন্ত ক্যাচটি নেন বেঙ্গালুরুর উইকেটকিপার-ব্যাটার জীতেশ শর্মা। অধিনায়ক শুভমান গিলও খুব একটা বিশাল কিছু করতে পারেননি। তাঁর সংগ্রহে মাত্র ১০ রান। অন্যদিকে, নিশান্ত সিন্ধু করেন ২০ রান, দলের উইকেটকিপার-ব্যাটার জস বাটলারের ঝুলিতে মাত্র ১৯ রান এবং আরশাদ খানের সংগ্রহে ১৫ রান। রাহুল তেওয়াটিয়া প্যাভিলিয়নে ফিরে যান ৭ রানে। ক্রুনাল পান্ডিয়ার বলে বাটলারকে স্ট্যাম্প আউট করেন জীতেশ। 

Scroll to load tweet…

তবে কিছুটা লড়াই করেন ওয়াশিংটন সুন্দর। যদিও তাঁর ক্যাচ মিস না হলে, আরও আগেই আউট হয়ে যেতেন। আরসিবি ফিল্ডার জর্ডন কক্স বলটিকে তালুবন্দি করলেও একটুর জন্য মাটি ছুঁয়ে যায়। তবে শেষদিকে নেমে জেসন হোল্ডার যখন একটু চালিয়ে খেলার চেষ্টা করছেন, ঠিক তখনই তাঁকে আউট করেন ভুবনেশ্বর কুমার। ভালো ক্যাচ নেন হ্যাজেলউড। ওয়াশিংটন সুন্দর শেষপর্যন্ত, ৫০ রানে অপরাজিত থাকেন। 

১৫৫ রানে শেষ হল শুভমানদের ইনিংস

অন্যদিকে, জেসন হোল্ডার এবং রশিদ খান দুজনেই ৭ রান করেন। কাগিসো রাবাডা ৩ রানে অপরাজিত থাকেন। বরং, বেঙ্গালুরু বোলাররা অনেক বেশি চাপ বজায় রাখেন গুজরাত ব্যাটারদের উপর। ঠিকঠাক শটই নিতে পারছিলেন না টাইটান্স ব্যাটাররা। সেইসঙ্গে, ভালো ফিল্ডিং সাজায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

আরসিবি-র হয়ে ৩ উইকেট নেন রাসিখ সালাম দার। ২টি করে উইকেট পেয়েছেন ভুবনেশ্বর কুমার এবং জশ হ্যাজেলউড। এছাড়া ১টি উইকেট ক্রুনাল পান্ডিয়ার দখলে। শেষপর্যন্ত, নির্ধারিত ২০ ওভারে, ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান তোলে গুজরাত টাইটান্স। 

জয়ের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে ১৫৬ রানের লক্ষ্যমাত্রা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।