
Indian Women's Cricket Team: এশিয়ান গেমসের (Asian Games 2026) জন্য ভারতের মহিলা ক্রিকেট দল ঘোষণা করল বিসিসিআই (BCCI)। মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করা হল। এ বছরের সেপ্টেম্বরে জাপানের (Japan) আইচি-নাগোয়ায় (Aichi-Nagoya) হবে এশিয়ান গেমস। ভারতের মহিলা দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন হরমনপ্রীত কউর (Harmanpreet Kaur)। সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন স্মৃতি মন্ধানা (Smriti Mandhana)। এশিয়ান গেমসে টি-২০ ফর্ম্যাটে হবে ক্রিকেট। মহিলাদের টি-২০ বিশ্বকাপের (ICC Women's T20 World Cup 2026) সেমি-ফাইনালে পৌঁছতে পারেনি ভারতীয় দল। তবে তারপরেও হরমনপ্রীতদের উপর ভরসা রাখছে বিসিসিআই। এশিয়ান গেমসে ভারতের মহিলা দলকে টেক্কা দেওয়ার মতো প্রতিপক্ষ তেমন কেউ নেই। ফলে ভারতীয় দল সোনার পদক জিতবে বলে আশায় সারা দেশ।
এশিয়ান গেমসে ভারতের মহিলা দলে আছেন- হরমনপ্রীত, স্মৃতি, শেফালি ভার্মা (Shafali Verma), জেমাইমা রডরিগেজ (Jemimah Rodrigues), দীপ্তি শর্মা (Deepti Sharma), রিচা ঘোষ (Richa Ghosh) (উইকেটকিপার), জি কমলিনী (G Kamalini) (উইকেটকিপার), ভারতী ফুলমালি (Bharti Fulmali), শ্রী চরণী (Sree Charani), রেণুকা ঠাকুর (Renuka Thakur), ক্রান্তি গৌড় (Kranti Gaud), অরুন্ধতী রেড্ডি (Arundhati Reddy), শ্রেয়াঙ্কা পাতিল (Shreyanka Patil), রাধা যাদব (Radha Yadav) ও নন্দিনী শর্মা (Nandni Sharma)। শ্রেয়াঙ্কা অবশ্য ফিট হয়ে উঠলে তবেই এশিয়ান গেমসের দলে থাকবেন। এই অলরাউন্ডার গোড়ালিতে চোট পাওয়ায় মহিলাদের টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে যান। তাঁর ফিট হয়ে উঠতে সময় লাগবে।
ভারতের মহিলা ক্রিকেট দল ২০২৮ সালের অলিম্পিক্সের (2028 Summer Olympic Games) যোগ্যতা অর্জন করেছে। অলিম্পিক্সে ১২৮ বছর পর ফিরছে ক্রিকেট। ভারতের পুরুষ দলও অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করছে। পুরুষ ও মহিলা দল অলিম্পিক্সে পদক জিতবে বলে আশায় সারা দেশ। তার আগে এশিয়ান গেমসের মাধ্যমে অলিম্পিক্সের প্রস্তুতি সারা হয়ে যেতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।