টেস্ট র‍্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এলেন অশ্বিন, ৯ নম্বরে জাদেজা

Published : Feb 22, 2023, 04:33 PM ISTUpdated : Feb 22, 2023, 05:21 PM IST
ashwin-jadeja-52948.jpg

সংক্ষিপ্ত

দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন ভারতের দুই অভিজ্ঞ স্পিনার রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। আইসিসি র‍্যাঙ্কিংয়েও এর প্রভাব পড়েছে। 

টেস্ট র‍্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের মধ্যে প্রথম ও দ্বিতীয় স্থান ধরে রাখলেন ভারতের অভিজ্ঞ দুই ক্রিকেটার রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। ৪৬০ রেটিং নিয়ে শীর্ষেই আছেন জাদেজা। তাঁর চেয়ে অনেক পিছিয়ে বাকিরা। ৩৭৬ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে অশ্বিন। ৩২৯ রেটিং নিয়ে তৃতীয় স্থানে বাংলাদেশের শাকিব আল-হাসান। দু'ধাপ উঠে পাঁচ নম্বরে ভারতের অলরাউন্ডার অক্ষর প্যাটেল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন জাদেজা, অশ্বিন ও অক্ষর। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও দাপট দেখাচ্ছেন জাদেজা ও অশ্বিন। সেভাবে উইকেট না পেলেও, ব্যাট হাতে সাফল্য পাচ্ছেন অক্ষর। দিল্লি টেস্ট ম্যাচেও অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। এরই সুবাদে অলরাউন্ডারদের তালিকায় উন্নতি হয়েছে তাঁর। বোলারদের মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন অশ্বিন। তিনি একধাপ উন্নতি করেছেন। এখন তাঁর রেটিং ৮৬৪। শীর্ষে থাকা ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসনের চেয়ে সামান্য পিছিয়ে অশ্বিন। অ্যান্ডারসনের রেটিং ৮৬৬। ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের বাকি দুই টেস্ট ম্যাচেও ভালো পারফরম্যান্স দেখালে বোলারদের মধ্যে শীর্ষে পৌঁছে যেতে পারেন অশ্বিন। 

বোলারদের মধ্যে ৯ নম্বরে উঠে এসেছেন জাদেজা। তাঁর রেটিং ৭৬৩। চোটের জন্য দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকলেও, এখনও বোলারদের মধ্যে পাঁচ নম্বরেই আছেন জসপ্রীত বুমরা। তাঁর রেটিং ৭৯৫। দু'ধাপ নেমে ৩ নম্বরে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তাঁর রেটিং ৮৫৮। 

ব্যাটারদের তালিকায় এক নম্বরেই আছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন। তাঁর রেটিং ৯১২। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ারই স্টিভ স্মিথ। তাঁর রেটিং ৮৭৫। তৃতীয় স্থানে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তাঁর রেটিং ৮৬২। গাড়ি দুর্ঘটনায় মারাত্মক জখম হয়ে মাঠের বাইরে থাকতে হলেও, ব্যাটারদের মধ্যে ৬ নম্বরেই আছেন ঋষভ পন্থ। তাঁর রেটিং ৭৮১। 

ভারতের অধিনায়ক রোহিত শর্মা আছেন ৭ নম্বরেই। তাঁর রেটিং ৭৭৭। প্রথম ১০ জনের মধ্যে নেই বিরাট কোহলি। ৬ ধাপ উঠে ২৩ নম্বরে ইংল্যান্ডের অলি পোপ। ১২ ধাপ উঠে ৩১ নম্বরে ইংল্যান্ডেরই হ্যারি ব্রুক। ইংল্যান্ডেরই বেন ডাকেট ১৩ ধাপ উন্নতি করে এখন ৩৮ নম্বরে। এটাই তাঁর কেরিয়ারের সেরা অবস্থান। নিউজিল্যান্ডের টম ব্লান্ডেল ও ডেভন কনওয়েও উল্লেখযোগ্য উন্নতি করেছেন। ব্লান্ডেল ৪ ধাপ উন্নতি করে এখন ১১ নম্বরে। কনওয়ে ৪ ধাপ উন্নতি করে এখন ১৭ নম্বরে। ১০ নম্বরেই আছেন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা।

আরও পড়ুন-

রঞ্জি ট্রফি ফাইনালে সৌরাষ্ট্রের কাছে পরাজয়ের পর অধিনায়ক মনোজ তিওয়ারির ভিডিও বার্তা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচ খেলবেন না রোহিত শর্মা, নেতৃত্বে হার্দিক

দিল্লি টেস্টে জয় পাওয়ার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কী অবস্থান ভারতের?

PREV
click me!

Recommended Stories

Vaibhav Suryavanshi: ১৫ বছর বয়সেই আইপিএলে বড় নজির গড়লেন বৈভব সূর্যবংশী , যা আগে কেউ পারেননি
Vaibhav Sooryavanshi: 'ট্রফি জেতাই লক্ষ্য,' হায়দরাবাদকে উড়িয়ে বার্তা বৈভবের