Harmanpreet Kaur Padma Shri: ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হল। নতুন দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে তিনি এই পুরস্কার গ্রহণ করেন। ২০২৫ সালে তাঁর নেতৃত্বেই ভারত প্রথমবার আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ জেতে।

Harmanpreet Kaur Padma Shri: ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন (padma shri award 2026 live)। সোমবার, দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর হাতে এই সম্মান তুলে দেন। রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে হরমনপ্রীত এই পুরস্কার গ্রহণ করেন (harmanpreet kaur padma shri award)।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

পদ্মশ্রী সম্মান পেলেন ভারতীয় ক্রিকেট তারকা হরমনপ্রীত কৌর

ভারতীয় মহিলা ক্রিকেটের জন্য একটি ঐতিহাসিক বছর ছিল ২০২৫। সেই কারনেই, হরমনপ্রীত এই সম্মান পেলেন। ২০২৫ সালে, তাঁর নেতৃত্বেই ভারত দেশের মাটিতে প্রথমবার আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ জেতে টিম ইন্ডিয়া। নভি মুম্বইয়ে অনুষ্ঠিত সেই ফাইনাল ম্যাচে, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এই ঐতিহাসিক জয় পায় ভারত। এই জয়ের ফলে, হরমনপ্রীত প্রথম ভারতীয় মহিলা অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জেতেন। এমএস ধোনির পর দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে দেশের মাটিতে বিশ্বকাপ জেতার রেকর্ডও গড়েন এই তারকা।

Scroll to load tweet…

হরমনপ্রীত কৌরের ক্যারিয়ারের পরিসংখ্যান

হরমনপ্রীত ভারতের হয়ে ১৬৪টি একদিনের ম্যাচ খেলেছেন। গড় ৩৭.২২ এবং তাঁর মোট রান ৪,৫৪১। যার মধ্যে ৭টি শতরান এবং ২৪টি অর্ধশতরান রয়েছে। টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি ১৯৫টি ম্যাচে, ৩,৯৯১ রান করেছেন। যেখানে একটি শতরান ও ১৬টি অর্ধশতরান আছে। টেস্ট ক্রিকেটে তিনি ৭টি ম্যাচ খেলেছেন এবং ২৩.০০ গড়ে ২৩০ রান করেছেন, সঙ্গে একটি অর্ধশতরানও রয়েছে।

এবার দেশের অন্যতম বড় সম্মানে ভূষিত হলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। দিল্লিতে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে গ্রহণ করলেন পদ্মশ্রী সম্মান। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।